মনে রেখ গ্রামার অংশই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি ২য় পত্র
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো A ও B এই দুই অংশে ভাগ করা থাকবে। এ অংশ দুটির প্রশ্নগুলো নিয়ে এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব।১. নম্বর প্রশ্ন: Using the right form of verbs: এ প্রশ্নে পাঁচটি শূন্যস্থানসহ একটি সংক্ষিপ্ত Passage দেওয়া থাকবে। তোমাদের সঠিক Tense অর্থাৎ verb-এর যথাযথ form ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এ প্রশ্নের উত্তরের জন্য clue দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এ প্রশ্নের উত্তর লিখতে Passageটি উত্তরপত্রে তোলার প্রয়োজন নেই। ক্রমানুসারে (a), (b), (c) ইত্যাদি লিখে verb-এর সঠিক formটি লিখে দিলেই চলবে।২ নম্বর প্রশ্ন: Using appropriate prepositions: এ প্রশ্নে পাঁচটি শূন্যস্থানসহ একটি Passage দেওয়া থাকবে। সঠিক Passage ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। এ প্রশ্নে সাধারণত কোনো clue দেওয়া থাকে না। উত্তরপত্রে Passageটি না তুলে ক্রমানুসারে (a), (b), (c) ইত্যাদি লিখে সঠিক Prepositionটি লিখলেই হবে।৩ নম্বর প্রশ্ন: Using articles where necessary: এ ক্ষেত্রে ১০টি শূন্যস্থানসহ একটি Passage দেওয়া থাকবে। শূন্যস্থানে সঠিক article (a/an/the) বসাতে হবে। কোনো শূন্যস্থানে article প্রয়োজন না হলে সেখানে ক্রস (x) চিহ্ন বসাতে হবে। এ প্রশ্নেও উত্তরপত্রে passageটি না তুলে ক্রমানুসারে (a), (b), (c) ইত্যাদি লিখে পাশে সঠিক article বা ক্রস (x) চিহ্ন দিলেই চলবে।৪ নম্বর প্রশ্ন: Using linking words or phrases and Idioms: এ প্রশ্নটি দুইভাবে হতে পারে। প্রথমত, পাঁচটি শূন্যস্থানসহ একটি Passage দেওয়া থাকতে পারে। বক্সের মধ্যে প্রদত্ত linking words/phrases and idioms থেকে উপযুক্তটি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অথবা শূন্যস্থানসহ পাঁচটি detached sentence দেওয়া থাকবে। বক্সের মধ্য থেকে যথাযথ linking words/phrases and idioms বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানেও passageটি বা detached sentenceগুলো না তুলে আগের মতো ক্রমানুসারে শুধু উত্তর লিখলেই চলবে।৫ নম্বর প্রশ্ন: Changing the form of speech: এ প্রশ্নের পাঁচটি sentence-এর একটি অনুচ্ছেদ বা passage দেওয়া থাকবে। sentenceগুলো থাকবে direct speech-এ। তোমরা passageটিকে indirect speech-এ রূপান্তর করবে।৬ নম্বর প্রশ্ন: Transformation of sentences: এ প্রশ্নে একটি passage দেওয়া থাকবে। passageটিতে পাঁচটি বাক্য আন্ডারলাইন করা থাকবে। আন্ডারলাইন বাক্যগুলোর পাশের নির্দেশনা অনুযায়ী সেগুলোকে affirmative/ negetive/ interrogative/ simple/ complex/ compound/ positive/ comparative/ superlative/ active বা passive ইত্যাদিতে রূপান্তর করতে হবে।৭ নম্বর প্রশ্ন: Making tag questions: এ প্রশ্নে পাঁচটি আলাদা বাক্য থাকবে। প্রতিটি বাক্যের শেষে ফাঁকা জায়গা থাকবে। সেখানে তোমাকে tag question সংযোজন করতে হবে। এ ক্ষেত্রে উত্তরপত্রে শুধু tag question অংশ না লিখে প্রথমে প্রশ্নে প্রদত্ত বাক্যটি লিখে কমা (,) দেবে এবং শেষে tag question বসাবে।৮ নম্বর প্রশ্ন: Completing sentece parts: এ প্রশ্নে বিভিন্ন ধরনের পাঁচটি complex sentence-এর প্রথম বা দ্বিতীয় অংশ ফাঁকা থাকবে। ফাঁকা স্থানে উপযুক্ত clause বসাতে হবে। তবে উত্তর লেখার সময় শুধু ফাঁকা অংশের উত্তরটুকু লিখবে না, উভয় অংশই লিখবে। অর্থাৎ পুরো Complex sentenceটি লিখবে।৯ নম্বর প্রশ্ন: Cloze passage: এ প্রশ্নে একটি passage দেওয়া থাকে, যার প্রতিটি পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম wordটি শূন্যস্থান হিসেবে দেওয়া থাকবে। তোমাদের উপযুক্ত parts of speech বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে একই শব্দ বিভিন্নভাবে একাধিকবারও ব্যবহূত হতে পারে। এ প্রশ্নের উত্তরের clue থাকতে পারে, আবার নাও পারে। তবে সাধারণত clue দেওয়া থাকলে শূন্যস্থান থাকে ১০টি। আর clue না থাকলে শূন্যস্থান দেওয়া থাকে পাঁচটি। এখানেও তোমরা পুরো Passageটি না লিখে ক্রমানুসারে উত্তরগুলোই শুধু লিখবে।১০ নম্বর প্রশ্ন: Writing a report or a paragraph: এ প্রশ্নের উত্তরে তোমাদের কোনো একটি ঘটনা, অনুষ্ঠান বা কাল্পনিক পরিস্থিতি সম্পর্কে সাধারণ প্রতিবেদন লিখতে হবে। মনে রাখতে হবে, প্রতিবেদনটি সংবাদপত্রের জন্য নয়। এটি পরিচিত কেউ, বন্ধুবান্ধব বা শিক্ষকদের জন্য লিখতে হয়। অথবা এ প্রশ্নের উত্তরে একটি Paragraph লিখতে হয়। Paragraph-এর প্রশ্নটি তিন রকমের হতে পারে। ১. কোনো একটি বিষয়ের ওপর একটি information table দেওয়া থাকবে। Paragraph-এর title বা শিরোনাম লিখে তারপর প্রদত্ত তথ্যের আলোকে Paragraphটি লিখতে হবে। অথবা ২. কোনো ব্যক্তি বা বিষয়ের ওপর একটি Paragraph দেওয়া থাকবে। ১১ নম্বর প্রশ্ন: Writing composition: এ প্রশ্নে দুটি বিষয়ের উল্লেখ থাকবে। তোমাদের যেকোনো একটির ওপর প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধগুলো descriptive, narrative, argumentative ও imaginative—এ চারটির মধ্যে যেকোনো দুই প্রকারের হবে। লেখাটি ২০০ থেকে ২৫০ শব্দে সীমিত রাখবে। ১২ নম্বর প্রশ্ন: Writing formal letter: এটা হলো দরখাস্ত বা letter of application। তোমার নিজের কোনো বিষয়ে বা জীবনবৃত্তান্তসহ চাকরি বা অন্য কোনো বিষয়ে দরখাস্ত লিখতে হবে। ১৩ নম্বর প্রশ্ন: Writing a dialogue/summary: এ ক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট একটি বিষয়ের ওপর dialogue লিখতে হবে। এর বিকল্প হিসেবে দেওয়া থাকবে একটি passage। তুমি হয়তো dialogue লিখবে অথবা প্রদত্ত passageটির সারাংশ লিখবে। সারাংশ বা summary পরিমাণে প্রদত্ত passageটির এক-তৃতীয়াংশ বা তার কমও হতে পারে। summary লেখা শুরু করার আগে সংশ্লিষ্ট বিষয়ে একটি title দিতে ভুলবে না। ১৪ নম্বর প্রশ্ন: Completing a story/an imaginary situation: এ প্রশ্নে তোমাদের কোনো একটি গল্প বা কাল্পনিক ঘটনা বা বিষয়ের outlines বা প্রারম্ভিক কিছু বর্ণনা দেওয়া থাকবে; তোমাদের গল্পটি শেষ করতে হবে। এ প্রশ্নেরও কোনো বিকল্প প্রশ্ন থাকবে না।