সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে গুরুচণ্ডালী দোষ হয় বাংলা ২য় পত্র
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। ভাষা প্রশ্ন: ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলার স্থান কোথায়?উত্তর: চতুর্থ।প্রশ্ন: বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী?উত্তর: কথ্য ও লেখ্য।প্রশ্ন: লেখ্য ভাষার দুটি রূপের নাম কী?উত্তর: সাধু ও চলিত।প্রশ্ন: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?উত্তর: ক্রিয়া ও সর্বনাম।প্রশ্ন: সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে কোন দোষ হয়?উত্তর: গুরুচণ্ডালী।প্রশ্ন: প্রাচীন বাংলা গদ্যসাহিত্য কোন ভাষায় রচিত?উত্তর: সাধু ভাষায়।প্রশ্ন: সাধু ভাষার বৈশিষ্ট্য কী?উত্তর: গুরুগম্ভীর।প্রশ্ন: চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য কী?উত্তর: পরিবর্তনশীলতা।প্রশ্ন: বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?উত্তর: প্রাতিপদিক।প্রশ্ন: ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?উত্তর: সাধুরীতি।প্রশ্ন: কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপে কোন ভাষা উপযোগী?উত্তর: চলিত।প্রশ্ন: ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?উত্তর: সাধু।প্রশ্ন: সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?উত্তর: সর্বনাম ও ক্রিয়া।প্রশ্ন: ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?উত্তর: কণ্ঠ, স্বর ও জিহ্বা।প্রশ্ন: বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কী?উত্তর: কৃত্রিমতা বর্জিত।প্রশ্ন: তৎসম শব্দের উদাহরণ কী?উত্তর: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য।প্রশ্ন: তদ্ভব শব্দের উদাহরণ কী?উত্তর: হাত, চন্মআর, চামার।প্রশ্ন: দেশী শব্দের উদাহরণ কী?উত্তর: কুলা, গঞ্জ, টোপর, ডাব, ঢেঁকি, ডিঙ্গা।প্রশ্ন: আরবি শব্দের উদাহরণ কী?উত্তর: আল্লাহ তাআলা, ইসলাম, হারাম, হালাল, আদালত, নগদ, বাকি, মহকুমা, কলম, গোসল।প্রশ্ন: ফারসি শব্দের উদাহরণ কী?উত্তর: কারখানা, চশমা, তারিখ, দোকান, বেগম, রফতানি, আমদানি।প্রশ্ন: ইংরেজি শব্দের উদাহরণ কী?উত্তর: কলেজ, পেন্সিল, অফিস, হাসপাতাল।প্রশ্ন: সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি উপযুক্ত?উত্তর: অপরিবর্তনীয়।প্রশ্ন: বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?উত্তর: ইংরেজ আগমনের পরে।প্রশ্ন: ‘বালতি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?উত্তর: পর্তুর্িগজ।প্রশ্ন: সাধু ভাষার উদাহরণ কী?উত্তর: সহিত, বন্য, মস্তক, জুতা, হইল।প্রশ্ন: চলিত ভাষার উদাহরণ কী?উত্তর: মাথা, জুতো, তুলো, শুকনো, বুনো, হল, করে।প্রশ্ন: বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে কতগুলো?উত্তর: সাড়ে ৩ হাজারের ওপর।প্রশ্ন: ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন?উত্তর: এ রীতি পরিবর্তনশীল বলে।প্রশ্ন: মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় কোথায়?উত্তর: দলিল-দস্তাবেজে।প্রশ্ন: এক এক গোষ্ঠীর মধ্যে নিয়মশৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলা হয়?উত্তর: ভাষা।প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?উত্তর: উপভাষা।প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?উত্তর: প্রমথ চৌধুরী।প্রশ্ন: কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর: সাধু ভাষা।প্রশ্ন: পর্তুগীজ শব্দের উদাহরণ কী?উত্তর: আনারস, আলপিন, আলমারি, পাউরুটি, চাবি।প্রশ্ন: ফরাসি শব্দের উদাহরণ কী?উত্তর: কুপন, ডিপো, রেস্তোরাঁ।প্রশ্ন: বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?উত্তর: আধুনিক যুগ।প্রশ্ন: আঞ্চলিক ভাষার অপর নাম কী?উত্তর: উপভাষা।প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন।প্রশ্ন: মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?উত্তর: ভাষা।প্রশ্ন: মানুষ কোনটির সাহায্যে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?উত্তর: কণ্ঠধ্বনির সাহায্যে।প্রশ্ন: বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?উত্তর: প্রাতিপদিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল