২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১০: ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী অংশ  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-৩ ২৫. ‘তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো।’(সূরা আল-বাকারা: ৪৩)—আল কোরআনের এ আয়াতে কিসের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে? (ক) সালাত আদায়ের (খ) সাওম পালনের। (গ) একা একা সালাত আদায়ের (ঘ) জামাতে সালাত আদায়ের২৬. প্রতিবেশী যেকোনো পর্যায়েরই হোক না কেন, সবার প্রতি সৌজন্যমূলক আচরণের নির্দেশ দিয়েছেন কে? (ক) আল্লাহ তাআলা (খ) মহানবী হযরত মুহাম্মদ (সা.) (গ) নবী-রাসুলগণ (ঘ) ইমামগণ ২৭. জাকাত হিসেবে আমরা সাধারণত নগদ অর্থ কিংবা কাপড়চোপড় অথবা অন্য কোনো দ্রব্য প্রদান করে থাকি। এ ক্ষেত্রে তোমার বিকল্প পরামর্শ কী? i. গরিব লোকদের দাওয়াত করে খাওয়ানোii. কুটিরশিল্প গড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা iii. রাষ্ট্রীয়ভাবে আদায় করে তা বণ্টন করা।কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii২৮. হজের মাধ্যমে আমরা কী সামাজিক শিক্ষালাভ করি? i. বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের স্বরূপ প্রকাশ পায় ii. অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকেiii. আল্লাহ তাআলা হজ পালনকারীর গুণাহ মাফ করে দেনকোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii২৯. মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘মজুরের বেতন নির্ধারণ না করে তাকে কাজে নিযুক্ত করবে না।’ এখানে কিসের গুরুত্ব বোঝানো হয়েছে? (ক) শ্রমিকের চাহিদা (খ) শ্রমের পরিমাণ (গ) ন্যায্যমজুরি (ঘ) মালিকের সামর্থ্য ৩০. প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকা এবং তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ প্রতিটি মুসলমানের কীরূপ দায়িত্ব? (ক) সামাজিক (খ) ধর্মীয় (গ) নৈতিক (ঘ) মানবিক৩১. ‘তাদের ধন-সম্পদে প্রার্থীও বঞ্চিত লোকদের হক বা অধিকার রয়েছে’(সূরা আল-যারিয়াত: ১৯) —কাদের সম্পদের কথা বলা হয়েছে?(ক) প্রতিবেশীদের (খ) ধনীদের (গ) কোটিপতিদের (ঘ) প্রভাবশালীদের ৩২. মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘সাওম ঈমানদারদের জন্য ঢালস্বরূপ।’—এ কথার অর্থ হচ্ছে—i. সাওম পালনকারী পাপমুক্ত থাকেii. সাওম পালনকারীর কোনো ভয় নেই iii. সাওম মানুষকে যুদ্ধক্ষেত্রে বাঁচায়কোনটি সঠিক? (ক) iii (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i৩৩. জব্বার সাহেবের ১০টি গরু ও ২০টি ছাগল আছে। যার বাজারমূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে তিনি কত টাকা জাকাত প্রদান করবেন? (ক) ৬০৫০ টাকা (খ) ৬২৫০ টাকা (গ) ৫২৫০ টাকা (ঘ) ৬৩৫০ টাকা৩৪. ইসলামি দৃষ্টিতে একটি দেশ ও জাতির উন্নতির জন্য মালিক ও শ্রমিকের কোন নীতি মেনে চলা উচিত? (ক) শরিয়তের নীতিমালা (খ) ইসলামি নীতিমালা (গ) রাষ্ট্রীয় নীতিমালা (ঘ) ইজমা ও কিয়াসের নীতিমালা৩৫. সালাত মানুষের দেহ ও মনকে সব ধরনের পাপ ও অশ্লীলতা থেকে দূরে রাখে। এটা সালাতের কোন জাতীয় গুরুত্ব? (ক) ধর্মীয় গুরুত্ব (খ) সামাজিক গুরুত্ব (গ) নৈতিক গুরুত্ব (ঘ) অর্থনৈতিক গুরুত্ব৩৬. সালাতে রুকু-সিজদাহ যথা নিয়মে করার মাধ্যমে আমরা নিয়ম-শৃঙ্খলার শিক্ষা লাভ করে থাকি। এটা সালাতের—(ক) ধর্মীয় গুরুত্বের অন্তর্ভুক্ত (খ) সামাজিক গুরুত্বের অন্তর্ভুক্ত (গ) নৈতিক গুরুত্বের অন্তর্ভুক্ত (ঘ) অর্থনৈতিক গুরুত্বের অন্তর্ভুক্ত ৩৭. ইসলামের পাঁচটি রুকনের অন্যতম হলো সাওম। সাওম পালন করা একটি মৌলিক ফরজ কাজ। যদি কেউ অস্বীকার করে। তবে সে— (ক) মুনাফিক হয়ে যায় (খ) কাফির হয়ে যায় (গ) মুশরিক হয়ে যায় (ঘ) ফাসিক হয়ে যায়৩৮. আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের নির্দেশিত পথ মেনে দুনিয়াতে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার পুরস্কার—i. অঢেল সম্পত্তি লাভ করা যায় ii. ধনী হাওয়া যায়iii. দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়।কোনটি সঠিক? (ক) ii (খ) iii (গ) i ও ii (ঘ) i ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-৮: অধ্যায়-৩: ২৫. ঘ, ২৬. ক, ২৭. গ, ২৮. ক, ২৯. গ, ৩০. গ, ৩১. খ, ৩২. ঘ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. খ, ৩৮. খ।