২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১০: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। পদ-প্রকরণ প্রশ্ন: সংজ্ঞাবাচক বিশেষ্য কোনটি?উত্তর: গীতাঞ্জলি/হিমালয়।প্রশ্ন: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ— এগুলো কী বাচক বিশেষণ? উত্তর: রূপবাচক।প্রশ্ন: আর, আবারও ও— এগুলো কোন প্রকারের অব্যয় শব্দ? উত্তর: খাঁটি বাংলা অব্যয়।প্রশ্ন: কোনটি ভাববাচক বিশেষ্য?উত্তর: গমন/শয়ন/দর্শন/শ্রবণ।প্রশ্ন: ‘মরি মরি, কি সুন্দর প্রভাতের রূপ!’— এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?উত্তর: উচ্ছ্বাস।প্রশ্ন: কোন ক্রিয়া একজনের চালনায় অন্যজন কর্তৃক অনুষ্ঠিত হয়? উত্তর: প্রযোজক ক্রিয়া।প্রশ্ন: ভাব বিশেষণ কত প্রকার?উত্তর: চার প্রকার।প্রশ্ন: সংযোজক অব্যয়ের উদাহরণ রয়েছে কোন বাক্যে?উত্তর: উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়।প্রশ্ন: আপন ‘ভালো’ সবাই চায়— এ বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদরূপে ব্যবহূত? উত্তর: বিশেষ্য।প্রশ্ন: ব্যতিহারিক সর্বনামের উদাহরণ কোনগুলো?উত্তর: আপনা-আপনি, নিজে-নিজে।প্রশ্ন: কোন শব্দে বাক্যালঙ্কার অব্যয় রয়েছে?উত্তর: কত না হারানো স্মৃতি জাগে আজও মনে।প্রশ্ন: বাক্যের বিশেষণ রয়েছে কোন শব্দে?উত্তর: দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়েছে।প্রশ্ন: নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ কোনটি?উত্তর: যথা-তথা।প্রশ্ন: বাংলা শব্দের অতিশয়ানে দুয়ের মধ্যে তুলনায় কী ব্যবহূত হয়? উত্তর: চাইতে, চেয়ে, হতে।প্রশ্ন: ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন— এ বাক্যে কোন বিশেষণ রয়েছে?উত্তর: অব্যয়ের বিশেষণ।প্রশ্ন: সমধাতুজ কর্মপদের উদাহরণ কোনটি?উত্তর: খুব এক ঘুম ঘুমিয়েছি।প্রশ্ন: ঘটনাটা শুনে রাখ— এখানে কোন ক্রিয়া রয়েছে?উত্তর: যৌগিক ক্রিয়া (অসমাপিকা + সমাপিকা ক্রিয়া)।প্রশ্ন: বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে বিভিন্ন ধাতুযুক্ত করে কোন ক্রিয়া গঠিত হয়?উত্তর: মিশ্র ক্রিয়া।প্রশ্ন: শিক্ষক ছাত্রটিকে পড়াচ্ছেন— এ বাক্যে কোন ক্রিয়া বিদ্যমান?উত্তর: নামধাতুর ক্রিয়া।প্রশ্ন: আমরা তাজমহল দর্শন করলাম— এ বাক্যের ক্রিয়াটি কী ধরনের?উত্তর: মিশ্র ক্রিয়া।প্রশ্ন: অকর্মক ক্রিয়ার উদাহরণ কোনটি?উত্তর: আমি চোখে দেখি নে। ক্রিয়ার ভাব প্রশ্ন: ক্রিয়ার ভাব কত প্রকার?উত্তর: চার প্রকার।প্রশ্ন: আপনি কি আসবেন? — ক্রিয়ার কোন ধরনের ভাব?উত্তর: নির্দেশক ভাব।প্রশ্ন: সাপেক্ষ ভাবের উদাহরণ লিখ?উত্তর: ভালো করে পড়লে সফল হবে।প্রশ্ন: আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের কোন ধরনের ভাব হয়?উত্তর: অনুজ্ঞা ভাব।কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগপ্রশ্ন: কিসের ভেদে ক্রিয়ারূপের পার্থক্য দেখা যায়?উত্তর: পুরুষভেদে।প্রশ্ন: ‘সাতাশ হত যদি একশ সাতাশ’— এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া?উত্তর: নিত্যবৃত্ত অতীত।প্রশ্ন: ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ কয়টি?উত্তর: তিনটি।প্রশ্ন: কোন কালে মধ্যম পুরুষ ও নামপুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?উত্তর: ভবিষ্যৎকালে।প্রশ্ন: কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীতকালের বিশিষ্ট ব্যবহার হয়েছে?উত্তর: তুমি যদি যেতে তবে ভালোই হতো।প্রশ্ন: কী ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না?উত্তর: বচন ভেদে।প্রশ্ন: যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎকাল জ্ঞাপনের জন্য কোন কাল হয়?উত্তর: সাধারণ বর্তমান কাল।প্রশ্ন: চিন্তা করো না, কালই আসছি— কোন কালের বিশিষ্ট প্রয়োগ?উত্তর: ঘটমান বর্তমানকাল।প্রশ্ন: আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহার হয়?উত্তর: ভবিষ্যৎকাল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৫: সঠিক উত্তর: ১। ঘ, ২। ঘ ৩। খ, ৪। গ, ৫। ক, ৬। গ, ৭। গ, ৮। খ, ৯। ক, ১০। ক, ১১। গ, ১২। খ, ১৩। খ, ১৪। ক, ১৫। ঘ, ১৬। খ, ১৭। গ, ১৮। ক, ১৯। ঘ, ২০। ক, ২১। গ, ২২। ক, ২৩। গ, ২৪। খ, ২৫। ক।