কাটিতে কাটিতে ধান এল বরষা—এ বাক্যের অসমাপিকা ক্রিয়ার অর্থ নিরন্তরতা বাংলা ২য় পত্র
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১১
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগপ্রশ্ন: অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?উত্তর: দুই প্রকার (এক কর্তা ও অসমান কর্তা)।প্রশ্ন: চারটা বাজলে স্কুলের ছুটি হবে— এ বাক্যের অসমাপিকা ক্রিয়ার অর্থ কী?উত্তর: কার্যপরম্পরা বোঝাতে।প্রশ্ন: কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া অনুসর্গরূপে ব্যবহূত হয়েছে?উত্তর: জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ।প্রশ্ন: সে-ই কাজটা করে থাকবে— যৌগিক ক্রিয়াটি কী অর্থ প্রকাশ করছে?উত্তর: সন্দেহ।প্রশ্ন: সেঁউতিতে পদ দেবী রাখিতে রাখিতে/সেঁউতি হইল সোনা দেখিতে দেখিতে— এ বাক্যের অসমাপিকা ক্রিয়ার অর্থ কী?উত্তর: সমকাল।প্রশ্ন: কাটিতে কাটিতে ধান এল বরষা— এ বাক্যের অসমাপিকা ক্রিয়ার অর্থ কী?উত্তর: নিরন্তরতা।প্রশ্ন: এখন ট্রেন ধরতে হবে— এ বাক্যের ইতে > তে বিভক্তিযুক্ত ক্রিয়ার অর্থ কী?উত্তর: আবশ্যকতা।বাংলা অনুজ্ঞাপ্রশ্ন: অনুজ্ঞা কোন কালে ব্যবহূত হয়?উত্তর: বর্তমান ও ভবিষ্যৎ।প্রশ্ন: অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয়?উত্তর: মধ্যম পুরুষ।প্রশ্ন: আদেশ অর্থে অনুজ্ঞা উদাহরণ কোনটি?উত্তর: আমটা খাও/সদা সত্য কথা বলবে।প্রশ্ন: প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞার কী যোগ করার নিয়ম ছিল?উত্তর: হ।প্রশ্ন: তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি?উত্তর: -স।প্রশ্ন: পাতিসনে শিলাতলে পদ্মপাতা— এ বাক্যের অনুজ্ঞাটি কোন অর্থে প্রযুক্ত?উত্তর: উপদেশ।প্রশ্ন: আমার দরখাস্তটা পড়ুন —কোন অর্থে অনুজ্ঞা?উত্তর: প্রার্থনা।ক্রিয়া বিভক্তি: সাধু ও চলিতপ্রশ্ন: ধাতুর গণ কয়টি?উত্তর: ২০টি।প্রশ্ন: ধাতুর গণ বলতে কী বোঝায়?উত্তর: ধাতুর বানানের ধরন।প্রশ্ন: কোনটি অসম্পূর্ণ ধাতু?উত্তর: বট্, আ, আছ, নহ্, থাক্।প্রশ্ন: কাটা, ডাকা— ধাতুর কোন আদিগণভুক্ত?উত্তর: লাফা আদিগণ।প্রশ্ন: ধাতুর গণ ঠিক করতে কয়টি বিষয় লক্ষ করতে হয়?উত্তর: দুটো।প্রশ্ন: দে ধাতুর প্রথম পুরুষ (নামপুরুষ) ঘটমান বর্তমানের চলিত রীতির রূপ কোনটি?উত্তর: দিচ্ছে (সে দিচ্ছে)।প্রশ্ন: ‘নহ্’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?উত্তর: নই (আমি নই)।প্রশ্ন: শুন্, খুঁজ, ডুব্, তুস্— ধাতুগুলো কোন আদিগণের অন্তর্ভুক্ত?উত্তর: উঠ্ আদিগণ। কারক, সম্বন্ধ ও সম্বোধন পদ প্রশ্ন: কারক (কৃ+ণক) শব্দটির অর্থ কী?উত্তর: যা ক্রিয়া সম্পাদন করে।প্রশ্ন: বাবাকে বড্ড ভয় পাই— নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?উত্তর: অপাদানে দ্বিতীয়া।প্রশ্ন: বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?উত্তর: বিভক্তি।প্রশ্ন: সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?উত্তর: ঐকদেশিক।প্রশ্ন: আমার গানের মালা আমি করবো কারে দান— নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?উত্তর: কর্মে সপ্তমী।প্রশ্ন: সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?উত্তর: ‘র’ বা ‘এর’ (ষষ্ঠী বিভক্তি)।প্রশ্ন: জিজ্ঞাসিব জনে জনে— এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?উত্তর: কর্মে সপ্তমী।প্রশ্ন: কান্নায় শোক মন্দীভুত হয়— কান্নায় কোন কারক?উত্তর: ভাবাধিকরণ।প্রশ্ন: ‘মনে পড়ে জ্যৈষ্ঠের দুপুর পাঠশালা পলায়ন’— এখানে ‘পাঠশালা’ কোন কারকে কোন বিভক্তি?উত্তর: অপাদানে শূন্য।প্রশ্ন: বাঘে-মহিষে এক ঘাটে জল খায়— এখানে কোন কর্তা রয়েছে?উত্তর: ব্যতিহার কর্তা (ব্যতিহার শব্দের অর্থ দ্বিরুক্তি)।প্রশ্ন: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে?উত্তর: কর্মকারক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল