২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ প্রশ্ন: বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা? — এখানে ‘বিনে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?উত্তর: ব্যতিরেকে।প্রশ্ন: অনুসর্গ সাধারণত কোথায় বসে?উত্তর: শব্দের পরে।প্রশ্ন: ‘দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভূজঙ্গ সনে।’— এ বাক্যে ‘সনে’ অনুসর্গের অর্থউত্তর: বিরুদ্ধগামিতা।প্রশ্ন: অনুসর্গ কী? উত্তর: অব্যয়।প্রশ্ন: ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে।’ — এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?উত্তর: ব্যাপ্তি।প্রশ্ন: ‘কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’— ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?উত্তর: নিমিত্ত। বাক্য প্রকরণ প্রশ্ন: বাক্যের একক কী? উত্তর: শব্দ।প্রশ্ন: ভাষার বিচারে বাক্যের গুণগুলো কী কী?উত্তর: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।প্রশ্ন: ‘যে-ই তার দর্শন পেলাম সে-ই আমরা প্রস্থান করলাম।’ — এটি কোন জাতীয় বাক্য?উত্তর: মিশ্র বা জটিল বাক্য।প্রশ্ন: বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে? উত্তর: আসত্তি।প্রশ্ন: বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কী? উত্তর: যোগ্যতা।প্রশ্ন: ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।’ —এটা কোন বাক্য? উত্তর: যৌগিক বাক্য।প্রশ্ন: শবপোড়া, মড়াদাহ— শব্দগুলোতে কী দোষ ঘটে?উত্তর: গুরুচণ্ডালী।প্রশ্ন: ‘হাতিগুলো আকাশে উড়ছে’ —বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? উত্তর: যোগ্যতার।প্রশ্ন: তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না— এ বাক্যে কোন ধরনের আশ্রিত বাক্য রয়েছে?উত্তর: বিশেষ্য স্থানীয় আশ্রিত বাক্য।প্রশ্ন: কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে— এ বাক্যে কোন পদযোগে উদ্দেশ্য সম্প্রসারিত হয়েছে?উত্তর: বিশেষ যোগে (কুখ্যাত)।প্রশ্ন: তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ— এ বাক্যে ‘প্রপঞ্চ’ শব্দে কোন দোষ রয়েছে? উত্তর: দুর্বোধ্যতা।প্রশ্ন: লেখাপড়া করে যেই, গাড়ি-ঘোড়া চড়ে সেই— কোন বাক্য? উত্তর: জটিল বা মিশ্র বাক্য।প্রশ্ন: বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে— ভাব প্রকাশের ক্ষেত্রে বাক্যটি কোন গুণ হারিয়েছে?উত্তর: যোগ্যতা।প্রশ্ন: যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয় তাকে কোন বাক্য বলে?উত্তর: জটিল বা মিশ্রবাক্য।প্রশ্ন: আমার হূদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো— বাক্যটিতে কোন দোষ ঘটেছে?উত্তর: উপমার ভুল প্রয়োগ। বাক্য সঙ্কোচন প্রশ্ন: শুভক্ষণে জন্ম যার— এক কথায় কী হয়?উত্তর: ক্ষণজন্মা।প্রশ্ন: যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে— বাক্যটির এক কথায় প্রকাশ কী? উত্তর: অবিমৃশ্যকারী।প্রশ্ন: যা পূর্বে দেখা যায়নি— এক কথায় কী?উত্তর: অদৃষ্টপূর্ব।প্রশ্ন: যে নারীর হিংসা নেই— এর সঙ্কুচিত রূপ কী?উত্তর: অনসূয়া।প্রশ্ন: ঋষির দ্বারা উক্ত— এর সংক্ষেপণ কী?উত্তর: আয।প্রশ্ন: যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না— তাকে এক কথায় কী বলে? উত্তর: ক্ষণপ্রভা।প্রশ্ন: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা— এর সঙ্কুচিত রূপ কী? উত্তর: প্রত্যুদ্গমন।প্রশ্ন: যে বিষয়ে কোনো বিতর্ক নেই— বাক্যটির সঠিক বাক্য সঙ্কোচন কী? উত্তর: অবিসংবাদী।প্রশ্ন: ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি— বাক্যটির সংক্ষেপণ কী? উত্তর: ইতিহাসবেত্তা।প্রশ্ন: যা চেটে খাওয়া হয়, তাকে এক কথায় কী বলে?উত্তর: লেহ্য।প্রশ্ন: যা বাক্য ও মনের অগোচরে তাকে কী বলে?উত্তর: অবাঙ্মানসগোচর।প্রশ্ন: মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কী বলে?উত্তর: মুমূর্ষু।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৬: সঠিক উত্তর: ১. খ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪ গ, ১৫. গ।ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৫: সঠিক উত্তর: ১. খ ২. ক ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. ক ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০. ক।