বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্যবলা হয় বাংলা ২য় পত্র
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১৩
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। বাক্য সঙ্কোচন প্রশ্ন: ইতিহাস রচনা করেন যিনি তাকে কী বলে?উত্তর: ঐতিহাসিক।প্রশ্ন: যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে তাকে কী বলে? উত্তর: কাকবন্ধ্যা।প্রশ্ন: যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না তাকে কী বলে? উত্তর: বনস্পতি।প্রশ্ন: একই মায়ের সন্তান তাকে কী বলে?উত্তর: সহোদর। শব্দের যোগ্যতা বিকাশ ও বাগধারা প্রশ্ন: ‘তামার বিষ’ বাগধারার অর্থ কী?উত্তর: অর্থের কুপ্রভাব। প্রশ্ন: ‘শকুনি মামা’র অর্থ কী? উত্তর: কুচক্রী লোক। প্রশ্ন: ‘দীর্ঘস্থায়ী দুঃখ’কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? উত্তর: রাবণের চিতা। প্রশ্ন: ‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা প্রকাশ করে?উত্তর: নেই আঁকড়া। প্রশ্ন: ‘শ্রীঘর’ শব্দটির বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কী?উত্তর: জেলখানা। প্রশ্ন: ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা কোনটি?উত্তর: একাদশে বৃহস্পতি। প্রশ্ন: ‘মাথা দেওয়া’ বলতে কী বোঝায়?উত্তর: দায়িত্ব গ্রহণ। প্রশ্ন: মাথা ধরা কোন অর্থে ব্যবহূত হয়?উত্তর: রোগ অর্থে।প্রশ্ন: হাতে-কলমে শিক্ষা কিতাবি শিক্ষার চেয়ে দীর্ঘস্থায়ী। বাক্যে ‘হাত’ শব্দের রীতিসিদ্ধ অর্থ কোনটি?উত্তর: কার্যকরীভাবে। প্রশ্ন: কেউ কেটা ও কেঁচে গণ্ডুষ বাগধারাগুলোর অর্থ যথাক্রমে কী? উত্তর: সামান্য ও পুনরায় আরম্ভ। প্রশ্ন: শ্রীরামকৃষ্ণ পরমহংস— এখানে ‘পরম হংস’ শব্দে কোন ধরনের অর্থের পরিবর্তন ঘটেছে? উত্তর: উৎকর্ষ প্রাপ্তি।প্রশ্ন: যেসব শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহূত হয়, তাদের আভিধানিক অর্থই তাদের —। উত্তর: বাচ্যার্থ।প্রশ্ন: ম্যাও ধরা — কথাটির অর্থ কী? উত্তর: দায়িত্ব নেওয়া। প্রশ্ন: তার সঙ্গে আমার — সম্পর্ক, সে আমার দুশমন— এ বাক্যের শূন্যস্থানে কোন বাগধারা বসানো যায়? উত্তর: আদায় কাঁচকলায়/অহিনকুল। প্রশ্ন: ‘ডুমুরের ফুল’-এর সমার্থক বাগধারা কী?? উত্তর: অমাবস্যার চাঁদ। প্রবাদ-প্রবচন প্রশ্ন: ‘ধান ভানতে শিবের গীত’ —এ প্রবাদটি দিয়ে কী বোঝায়? উত্তর: প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা।প্রশ্ন: ‘ধরি মাছ না ছুঁই পানি’-এর সমার্থক প্রবাদ কোনটি? উত্তর: যাতে সাপও মরে লাঠিও না ভাঙে।প্রশ্ন: পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে— প্রবচনটির অর্থ কী? উত্তর: বিপদে পড়ে কাজ করা। প্রশ্ন: ‘সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’— প্রবচন কোনটি?উত্তর: কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাসটাস।প্রশ্ন: ‘মশা মারতে কামান দাগা’ প্রবাদটির অর্থ কী? উত্তর: সামান্য কাজের জন্য বিপুল আয়োজন। প্রশ্ন: অপরিণত বয়সে চরিত্রহীন হওয়া— কোন প্রবাদ দিয়ে বোঝানো হয়? উত্তর: কাঁচা বাঁশে ঘুণ ধরা।প্রশ্ন: ‘ঝিকে মেরে বৌকে শেখানো’— প্রবাদটির অর্থ কী? উত্তর: একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া।প্রশ্ন: ‘পাপের ধন পায়শ্চিত্তে যায়’ প্রবাদটির অর্থ কী? উত্তর: যে দামে কেনা সেই দামে বেচা। সমার্থক, বিভিন্নার্থক ও বিপরীত শব্দপ্রশ্ন: ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কী?উত্তর: অর্ণব, জলধি, রত্নাকর, সিন্ধু। প্রশ্ন: প্রসারণ-এর বিপরীত শব্দ কী? উত্তর: আকুঞ্চন। প্রশ্ন: ‘শশক’-এর সমার্থক শব্দ কোনটি?উত্তর: খরগোশ। প্রশ্ন: ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কী? উত্তর: নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু। প্রশ্ন: ছেলেটি তার প্রথম পক্ষের সন্তান—। এখানে পক্ষ কী অর্থ প্রকাশ করে? উত্তর: বিয়ের সংখ্যা। প্রশ্ন: ‘অপচয়’-এর বিপরীত শব্দ কোনটি? উত্তর: উপচয়। প্রশ্ন: ‘জঙ্গম’-এর বিপরীত শব্দ কী? উত্তর: স্থাবর। প্রশ্ন: ‘অনন্ত’-এর বিপরীত শব্দ কী? উত্তর: সান্ত। প্রশ্ন: ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কী?উত্তর: আদিত্য, বাকর, ভাস্কর, সবিতা।প্রশ্ন: ‘পর্বত’ শব্দের কী কী সমার্থক শব্দ হতে পারে? উত্তর: অচল, অদ্রি, গিরি, ভূধর, শৈল। বাচ্য এবং বাচ্য পরিবর্তনপ্রশ্ন: বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলা হয়? উত্তর: বাচ্য।প্রশ্ন: বাচ্য কত প্রকার? উত্তর: তিন প্রকার। প্রশ্ন: ‘সাইকেলটি দ্রুত যাচ্ছে’— এটি কোন বাচ্য?উত্তর: কর্মকর্তৃবাচ্য।প্রশ্ন: ‘কোথায় থাকা হয়? এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর: ভাববাচ্যের। প্রশ্ন: ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়?উত্তর: দ্বিতীয় ষষ্ঠী। প্রশ্ন: ‘দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে’ এটি কী?উত্তর: কর্তৃবাচ্য। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল