আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।বাচ্য ও বাচ্য পরিবর্তনপ্রশ্ন: যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?উত্তর: ভাববাচ্য। প্রশ্ন: ‘বাঁশি বাজে ওই মধুর লগনে’— এটি কোনবাচ্যের উদাহরণ? উত্তর: কর্মকর্তৃবাচ্য।প্রশ্ন: কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি হয়? উত্তর: প্রথমা বা শূন্য। প্রশ্ন: ‘সুতি কাপড় অনেক দিন টিকে’— এ বাক্যটি কিসের উদাহরণ? উত্তর: কর্মকর্তৃবাচ্য। প্রশ্ন: ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়? উত্তর: নাম পুরুষের। প্রশ্ন: সে যেন আসে— এই কর্তৃবাচ্যের ভাববাচ্য কী হতে পারে? উত্তর: তার যেন আসা হয়। প্রশ্ন: কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না? উত্তর: অকর্মক। প্রশ্ন: ‘করিম পুস্তক পাঠ করছে’ বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে কী হবে? উত্তর: করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।।প্রশ্ন: কোন বাচ্যে কখনো কখনো কর্তা উহ্য থাকে? উত্তর: ভাববাচ্যে।উক্তি পরিবর্তনপ্রশ্ন: প্রত্যক্ষ উক্তির কালবাচক পদ পরোক্ষ উক্তিতে কী অনুযায়ী পরিবর্তিত হয়? উত্তর: অর্থ অনুযায়ী। প্রশ্ন: প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়? উত্তর: ভাব অনুসারে। প্রশ্ন: খোকা বলল, ‘আমার বাবা বাড়ি নেই’-এর পরোক্ষ উক্তি কী হবে?উত্তর: খোকা বলল যে তার বাবা বাড়ি ছিলেন না। প্রশ্ন: কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির কাল পরিবর্তিত হয় না? উত্তর: চিরন্তন সত্যের উদ্ধৃতিতে। প্রশ্ন: অর্থ সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?উত্তর: ক্রিয়া ও সর্বনাম পদের। প্রশ্ন: ‘বাবু বলিলেন, বুঝেছো উপেন, এ জমি লইব কিনে’— এটি কোন উক্তি? উত্তর: প্রত্যক্ষ উক্তি ।প্রশ্ন: প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’, ‘গতকাল’, ‘আগামীকাল’, ‘আজ’, ‘এখন’ থাকলে পরোক্ষ উক্তিতে যথাক্রমে...উত্তর: ‘সেখানে’, ‘আগের দিন’, ‘পরদিন’, ‘সেদিন’, ‘তখন’ হয়। প্রশ্ন: রহমান আমাকে বলল, ‘আমি এক্ষুণি আসছি।’ —পরোক্ষ উক্তিতে কী হবে?উত্তর: রহমান আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে। প্রশ্ন: কোনো কথকের কথা বলাকে কী বলে? উত্তর: উক্তি। প্রশ্ন: করিম তোমাকে বলল, ‘আমি গতকাল ঢাকা গিয়েছিলাম।’ —পরোক্ষ উক্তিতে কী হবে? উত্তর: করিম তোমাকে বলল যে, সে আগের দিন ঢাকা গিয়েছিল। যতি বা ছেদচিহ্নপ্রশ্ন: বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?উত্তর: ১১টি। প্রশ্ন: বিরামচিহ্ন কেন ব্যবহূত হয়?উত্তর: বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। প্রশ্ন: যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বোঝাতে যে চিহ্ন ব্যবহার করতে হয় তার নাম কী? উত্তর: ড্যাস। প্রশ্ন: বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয়?উত্তর: ‘এক’ বলতে যে সময় লাগে। প্রশ্ন: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কী চিহ্ন বসে?উত্তর: কোলন। প্রশ্ন: বাক্যের কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? উত্তর: হাইফেন/ইলেক/ব্র্যাকেট। প্রশ্ন: এক সেকেন্ড থামতে হয় কোন যতিচিহ্নে? উত্তর: দাঁড়ি, জিজ্ঞাসাচিহ্ন, বিস্ময়চিহ্ন, কোলন, ড্যাস। প্রশ্ন: কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে? উত্তর: সেমিকোলন।প্রশ্ন: পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে কোন চিহ্ন বসে? উত্তর: