২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১৫: বাংলা ২য় পত্র

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অনুবাদপ্রশ্ন: অনুবাদ করার সময় কোন বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন?উত্তর: বারবার পড়ার প্রতি। প্রশ্ন: অনুবাদকে কোনটির সঙ্গে তুলনা করা যায়?উত্তর: শিল্পকর্ম।প্রশ্ন: মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে কী বলে?উত্তর: আক্ষরিক অনুবাদ।প্রশ্ন: অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল? উত্তর: অভ্যাসের ওপর। প্রশ্ন: অনুবাদের ক্ষেত্রে মূল বিষয়ের কোন দিকটিকে অটুট রাখা কর্তব্য? উত্তর: ভাব। প্রশ্ন: কোন বিষয়টি অনুবাদের ভাষারীতি অনুসারে হবে?উত্তর: প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি।প্রশ্ন: অনুবাদ সার্থক হয় কখন?উত্তর: বিষয়বস্তু অবিকৃত থাকলে। প্রশ্ন: অনুবাদ কিসের সহায়ক? উত্তর: জ্ঞানচর্চার।প্রশ্ন: অনুবাদের সময় কোনটির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে? উত্তর: মৌলিকতা ও প্রাঞ্জলতা।প্রশ্ন: অনুবাদ কোন প্রকার হবে, তা কিসের ওপর নির্ভর করে? উত্তর: বিষয়ের ওপর।প্রশ্ন: উৎকৃষ্ট অনুবাদ কোনটি? উত্তর: আক্ষরিক ও ভাবানুবাদের সুষম মিশ্রণ।প্রশ্ন: অনুবাদের ভাষা কোন রীতির হওয়া বাঞ্ছনীয়? উত্তর: বিষয় অনুসারে যেকোনো একটি ভাষা। প্রশ্ন: Common noun-এর আগে অ, the বসলে তার অনুবাদ কীরূপ হয়?উত্তর: অনুবাদ করতে হয় না। প্রশ্ন: What are the demands that our freedom makes on us-এর সঠিক অনুবাদ।উত্তর: স্বাধীনতা আমাদের ওপর কোন কোন দায়িত্ব বর্তায়। প্রশ্ন: Smoking brings on various complicated diseases-এর বঙ্গানুবাদ কোনটি?উত্তর: ধূমপান নানা জটিল রোগের সৃষ্টি করে। প্রশ্ন: Two is company, three is none-এর সঠিক অনুবাদ কী? উত্তর: দুজনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয়। প্রশ্ন: Prectice makes a man perfect-এর অর্থ কী? উত্তর: গাইতে গাইতে গায়েন। প্রশ্ন: He is growing up-এর অনুবাদ কী? উত্তর: সে বড় হচ্ছে। প্রশ্ন: The room is under lock and key— এ বাক্যের সঠিক বঙ্গানুবাদ কোনটি?উত্তর: ঘরটি তালাবদ্ধ। প্রশ্ন: A cock and bull story-এর অর্থ কী? উত্তর: আষাঢ়ে গল্প।প্রশ্ন: I am badly lard up-এর অর্থ কী? উত্তর: আমি অর্থকষ্টে ভুগছি। প্রশ্ন: Ill naws runs apace প্রকৃত অনুবাদ কী? উত্তর: দুঃসংবাদ বাতাসের আগে ধায়। প্রশ্ন: To the pure, all things are pure-এর সঠিক অনুবাদ কী? উত্তর: নিজ ভালো তো, জগৎ ভালো।প্রশ্ন: Penny wise pound foolish-এর অর্থ কী? উত্তর: বজ্র আঁটুনি ফস্কা গেরো। প্রশ্ন: Tit for tat-এর অর্থ কী? উত্তর: ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। প্রশ্ন: I takes two to make a qualrel-এর অর্থ কী? উত্তর: এক হাতে তালি বাজ না। চিঠিপত্র প্রশ্ন: কোনো বিদায় অনুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্যপত্র দেওয়া হয় তাকে কী বলে? উত্তর: মানপত্র। প্রশ্ন: বাংলায় চিঠিপত্র রচনার পেছনে কোন ভাষার প্রভাব বিদ্যমান? উত্তর: ইংরেজি। প্রশ্ন: জমি বিক্রয় করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তার নাম কী?উত্তর: বায়নানামা।প্রশ্ন: কোন ধরনের পত্রে সংযুক্তি আবশ্যক?উত্তর: চাকরির দরখাস্তে। প্রশ্ন: বন্ধুর কাছে লিখিত পত্রে কোন বিদায়সূচক শব্দটি ব্যবহার করতে হয়? উত্তর: প্রীতিধন্য/প্রীতিমুগ্ধ। প্রশ্ন: বেসরকারি ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলি-বণ্টন করে কে? উত্তর: কুরিয়ার সার্ভিস ।প্রশ্ন: পত্রের ভাষা কীরূপ হওয়া উচিত?উত্তর: সহজ, সরল ও বিষয়ভিত্তিক।প্রশ্ন: সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে?উত্তর: সাহিত্যিক। প্রশ্ন: লেখার ক্রমানুসারে পত্রের কয়টি অংশ থাকে?উত্তর: ৬টি।প্রশ্ন: পোস্টাল কোড কী নির্দেশ করে?উত্তর: প্রাপকের এলাকা।প্রশ্ন: অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রতি পত্রে সম্ভাষণ কী হবে? উত্তর: সালামবাদ।প্রশ্ন: স্মারকলিপিতে সবসময় কোনটি ব্যবহার করা সঙ্গত?উত্তর: আপনি। প্রশ্ন: সংবাদপত্রে প্রকাশের নিমিত্ত চিঠির প্রধান কয়টি অংশ থাকে? উত্তর: দুটি।প্রশ্ন: বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?উত্তর: দলিলপত্র।