২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১৭: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২ প্রশ্ন: ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা কার কাজ?উত্তর: লাইসোসোম।প্রশ্ন: কখন নিউক্লিয়াস আবিষ্কার হয়?উত্তর: ১৮৩১ সালে।প্রশ্ন: কোষস্থ জড় বস্তুকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?উত্তর: তিন শ্রেণীতে।প্রশ্ন: কাইটিন কোন জাতীয় পদার্থ? উত্তর: কার্বোহাইড্রেট।প্রশ্ন: প্রাককেন্দ্রিক কোষের বৈশিষ্ট্য কী?উত্তর: নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিওলাস থাকে না।প্রশ্ন: অক্সিসোম কোথায় থাকে?উত্তর: মাইটোকন্ড্রিয়ায়। প্রশ্ন: সেন্ট্রোস্ফিয়ারের কেন্দ্রস্থলে অবস্থান করে—উত্তর: সেন্ট্রিওল। প্রশ্ন: প্রাণিকোষে থাকে না কী?উত্তর: প্লাস্টিড, কোষপ্রাচীর।প্রশ্ন: রাইবোসোমের কাজ কী?উত্তর: প্রোটিন সংশ্লেষণ।প্রশ্ন: লাইসোসোম তৈরি করা কার কাজ?উত্তর: গলজি বস্তু। প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের গাঠনিক উপাদান কোনগুলো?উত্তর: প্রোটিন, লিপি, পলিমার। প্রশ্ন: অক্সিসোমে কত রকম কো-এনজাইম থাকে?উত্তর: ১৪ রকম। প্রশ্ন: রবার্ট হুক কত সালে কোষপ্রাচীর আবিষ্কার করেন? উত্তর: ১৬৬৫ সালে। প্রশ্ন: কোষের ভেতর ও বাইরে তরলের যাতায়াত নিয়ন্ত্রণ করে কে?উত্তর: কোষ ঝিল্লি।প্রশ্ন: প্রাণিকোষের জমাকৃত খাদ্য কী?উত্তর: গ্লাইকোজেন। প্রশ্ন: ক্রেবস চক্র কোথায় হয়?উত্তর: মাইটোকন্ড্রিয়া।প্রশ্ন: কোষগহ্বরকে যে পাতলা পর্দা বেষ্টন করে রাখে তার নাম কী?উত্তর: টনোপ্লাস্ট। প্রশ্ন: সেন্ট্রোসোমের কাজ কী?উত্তর: কোষ বিভাজনে সাহায্য।প্রশ্ন: উদ্ভিদকোষের জমাকৃত খাদ্য কী? উত্তর: শ্বেতসার।প্রশ্ন: কখন গলজি বস্তু আবিষ্কার হয়? উত্তর: ১৮৯৮ সালে।প্রশ্ন: পানিগ্রাহী ম্যাট্রিক্স থাকে কোথায়?উত্তর: ক্লোরোপ্লাস্টে।প্রশ্ন: কিসের জন্য ক্লোরোপ্লাস্ট সবুজ দেখায়? উত্তর: ক্লোরোফিল।প্রশ্ন: ক্লোরোপ্লাস্ট ঝিল্লি কী দিয়ে গঠিত?উত্তর: লিপিড ও প্রোটিন। প্রশ্ন: সাধারণত গড়ে প্রতি কোষে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে?উত্তর: ৩০০-৪০০টি। প্রশ্ন: মাইক্রোভিলাস কোথায় থাকে?উত্তর: প্লাজমামেমব্রেন। প্রশ্ন: লিউকোপ্লাস্ট কোথায় থাকে?উত্তর: মূল, ভূনিম্নস্থ কাণ্ড। প্রশ্ন: কোনটি বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক?উত্তর: ক্রোমোসোম। প্রশ্ন: ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে?উত্তর: রঙিন বস্তুতে। অধ্যায়-৩ প্রশ্ন: উদ্ভিদের কোথায় মাইটোসিস সংঘটিত হয়? উত্তর: ভাজক কোষে। প্রশ্ন: কোন পর্যায়ে মাইটোসিসে কোষগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়? উত্তর: মেটাফেজ। প্রশ্ন: কোন কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী প্রাণীর জননাঙ্গ সৃষ্টি? উত্তর: মাইটোসিস।প্রশ্ন: অটোসোমের কাজ কী?উত্তর: দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। প্রশ্ন: ক্যানসার রোগ সৃষ্টিতে কে সহায়তা দেয়?উত্তর: প্যাপিলোমা ভাইরাস। প্রশ্ন: নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোন ধাপে? উত্তর: প্রোফেজ। প্রশ্ন: মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ার দুই খণ্ডে বিভক্ত হয়? উত্তর: মেটাফেজ। প্রশ্ন: প্রতিবছর পৃথিবীতে কেবলমাত্র জরায়ুর ক্যানসারে পৃথিবীতে কত লোক মারা যায়। উত্তর: ৫-৬ লাখ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল