সৃজনশীল পদ্ধতি অংশ-২২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীরা, গতকালের পর আজ রসায়ন বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য উত্তর প্রদানের নিচের কৌশলটি ভালোভাবে আয়ত্ব করবে। নিচের প্রশ্নোত্তরটি শুধু নমুনা হিসেবে ব্যবহার করা হয়েছে।উত্তর: গ) (যেহেতু প্রশ্নটি গুণানুপাত সূত্রসম্পর্কিত, ফলে এই প্রশ্নটির জ্ঞান গুণানুপাত সূত্রের সংজ্ঞায় লেখো। এ সম্পর্কে কিছু লিখে তোমাদের পাঠ্য বইয়ের ১৬ পৃষ্ঠার উদাহরণের মতো প্রদত্ত প্রশ্নটির উত্তর দাও।)গুণানুপাত সূত্রের সংজ্ঞা থেকে জানি, যদি দুটি মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একাধিক যৌগ উৎপন্ন করে, তবে এসব যৌগের যেকোনো একটি মৌলের একটি নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলের যে বিভিন্ন ভর পৃথকভাবে যুক্ত হয়, সেই ভরগুলো পরস্পরের সঙ্গে একটি সরল অনুপাত বজায় রাখে। সরল অনুপাত অর্থ ১ ঃ ২, ২ ঃ ৩, ৩ ঃ ৪, ৩ ঃ ৫। যেমন: নাইট্রোজেনের অক্সাইডে নাইট্রোজেনের ২৮ গ্রামের সঙ্গে যে অক্সিজেন সংযোজিত হয়, তার অনুপাত যথাক্রমে ১ ঃ ২ ঃ ৩ ঃ ৪ ঃ ৫।তৃতীয় ও চতুর্থ যৌগে B ও C-এর শতকরা সংযুক্তি হতে তৃতীয় যৌগে B ঃ C = ৮৮.৮৮ ঃ ১১.১১ বা ১ ঃ ০.১২৫। আবার চতুর্থ যৌগে B ঃ C = ৯৪.১১ ঃ ৫.৮৮ বা ১ ঃ ০.০৬২।এ ক্ষেত্রে B-এর নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌল C-এর যে বিভিন্ন ভর পৃথকভাবে যুক্ত হয়, তার অনুপাত চতুর্থ ও তৃতীয় যৌগে ০.০৬২ ঃ ০.১২৫ বা ১ ঃ ২, যা একটি সরল অনুপাত। অর্থাৎ তৃতীয় ও চতুর্থ যৌগ গুণানুপাত সূত্রকে সমর্থন করে।উত্তর: ঘ) (যেহেতু প্রশ্নটি রাসায়নিক সংযোগ সূত্রসম্পর্কিত, সেহেতু রাসায়নিক সংযোগ সূত্র প্রশ্নটির জ্ঞান এবং অনুধাবন হবে রাসায়নিক সংযোগ সূত্রগুলোর মূল বক্তব্য। এরপর তোমাদের পাঠ্য বইয়ের ১৭ পৃষ্ঠার আলোকে প্রদত্ত তথ্য থেকে সংশ্লিষ্ট রাসায়নিক সংযোগ সূত্রগুলোর মধ্যে কোনটি, তা বিবেচনা করে মতামত দেবে।)দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগের ফলে বিভিন্ন যৌগের উৎপন্ন হয়। এ সংযোগের সময় বিভিন্ন নিয়ম বা সূত্র মান্য করা হয়। এ নিয়মগুলোকে রাসায়নিক সংযোগ সূত্র বলা হয়।যদি দুটি মৌল নিয়ে একাধিক যৌগ গঠিত হয়, তাহলে গুণানুপাত সূত্র দুইয়ের অধিক মৌল দ্বারা যদি অন্তত তিনটি যৌগ বিবেচনা করা হয়, তবে এটি বিপরীত অনুপাত সূত্র।প্রদত্ত তথ্য হতে— প্রথম যৌগে A ঃ B = ৬৩.৬৩ ঃ ৩৬.৩৬ = ১ ঃ ০.৫৭১ এবং দ্বিতীয় যৌগে A ঃ C = ৮২.৩৫ ঃ ১৭.৬৪ = ১ ঃ ০.২১৪ C ঃ B = ০.২১৪ ঃ ০.৫৭১ = ১ ঃ ২.৬৯ তৃতীয় যৌগে C ঃ B = ১১.১১ ঃ ৮৮.৮৮ = ১ ঃ ৮;এই অনুপাতটি আগের অনুপাতের ১/৩ গুণ, যা উপগুণিতক। যেহেতু উদ্দীপকের তিনটি যৌগকে বিবেচনা করা হচ্ছে এবং A, B ও C তিনটি মৌল, সেহেতু এটি বিপরীত অনুপাতের সূত্রকে সমর্থন করছে। কারণ বিপরীত অনুপাতের সূত্রের সংজ্ঞা হতে আমরা জানি যে ভর অনুপাতে দুই বা ততোধিক মৌল অপর মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে পৃথকভাবে সংযুক্ত হয়, এদের নিজেদের মধ্যে সংযোগের ক্ষেত্রে এরা ওই ভর বা এর সরল গুণিতক বা উপগুণিতক অনুপাতে যুক্ত হবে। এ ক্ষেত্রে A-এর নির্দিষ্ট ভরের সঙ্গে B ও C পৃথকভাবে সংযুক্ত হয় এবং নিজেদের মধ্যে সংযোগের ক্ষেত্রে এগুলো ১ ঃ ২.৬৯ এর উপগুণিতক ১ ঃ ৮ অনুপাতে যুক্ত হয়।