সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৩ প্রশ্ন: সমীকরণিক বিভাজন কোনটি?উত্তর: মাইটোসিস। প্রশ্ন: মাইটোসিস বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? উত্তর: প্রো-মেটাফেজ। প্রশ্ন: মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়? উত্তর: টেলোফেজ। প্রশ্ন: ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?উত্তর: অ্যামাইটোসিস। প্রশ্ন: অপত্য ক্রোমোসোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোষ বিভাজনের কোন ধাপের সমাপ্তি ঘটে? উত্তর: এনাফেজ। প্রশ্ন: কোন ধাপে ক্রোমোসোমের চারদিক ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় এবং স্যাট ক্রোমোসোমের গৌনকুঞ্জনে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে?উত্তর: টেলোফেজ। প্রশ্ন: মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস বড় হয় এবং ক্রোমোসোম ক্রমান্বয়ে খাটো ও মোটা হয়ে থাকে? উত্তর: প্রোফেজ। প্রশ্ন: মানুষের দেহকোষে সেই একই ধরনের ২২ জোড়া ক্রোমোসোম আছে। তাদের কী বলা হয়? উত্তর: অটোসোম।প্রশ্ন: কোন ধাপে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অণুগামী হয়? উত্তর: এনাফেজ। প্রশ্ন: মিয়াসিস কোষ বিভাজনের একটি থেকে কয়টি কোষ উৎপন্ন হয়? উত্তর: চারটি। অধ্যায়-৪ প্রশ্ন: মূল ও কাণ্ডের বেড় বাড়ে কোন টিস্যুর জন্য? উত্তর: সেকেন্ডারি ভাজক টিস্যু।প্রশ্ন: উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু? উত্তর: স্ক্লোরেনকাইমা।প্রশ্ন: ক্ষরণকারী টিস্যু থেকে পাওয়া যায় কোনটি? উত্তর: রজন, আটা, রাবারপ্রশ্ন: সরল টিস্যু কয় প্রকার? উত্তর: তিন প্রকার। প্রশ্ন: কোন টিস্যুতে মজ্জা, কর্টেক্স থাকে? উত্তর: ভিত্তি টিস্যুতে।প্রশ্ন: পাটের আঁশ কোন ধরনের টিস্যু?উত্তর: বাস্ট ফাইবার। প্রশ্ন: ফ্লোয়েম টিস্যুর উপাদান কী?উত্তর: সীলভনল, সঙ্গী কোষ।প্রশ্ন: সীভনলের কাজ কোনটি?উত্তর: পাতায় তৈরি খাদ্য পরিবহন করা।প্রশ্ন: জাইলেম টিস্যুর কাজ কী? উত্তর: পানি ও খাদ্য উপাদান পরিবহন। প্রশ্ন: ট্রাকিড, ভেসেল, ফাইবার ও প্যারেনকাইমা কোষ নিয়ে কোন টিস্যু গঠিত হয়?উত্তর: জাইলেম। প্রশ্ন: বাস্ট ফাইবার নামে পরিচিত কোনটি?উত্তর: ফ্লোয়েম ফাইবার। প্রশ্ন: কোনটি পানি ও খনিজ লবণ পাতায় বহন করে?উত্তর: জাইলাম কলা। প্রশ্ন: প্যারেনকাইমা টিস্যুর প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর: কোষপ্রাচীর সমভাবে পুরু। প্রশ্ন: কোলেন কাইমা পাওয়া যায় কোথায়?উত্তর: পাতার বোঁটা, শিরা, ফুলের বোঁটা। প্রশ্ন: কোনটির কোষ সজীব ও প্রচুর প্রোটোপ্লাজম যুক্ত?উত্তর: প্যারেনকাইমা। প্রশ্ন: ক্ষরণকারী টিস্যু নয় কোনটি?উত্তর: খেজুরের রস। প্রশ্ন: ত্বকীয় টিস্যুতন্ত্র কোনটি দ্বারা গঠিত?উত্তর: প্যারেনকাইমা কোষে। প্রশ্ন: নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় ও সাইটোপ্লাজম ঘন এটি কোন টিস্যুর উদাহরণ?উত্তর: ভাজক টিস্যু। প্রশ্ন: দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে কোনটির অবস্থান? উত্তর: ক্যাম্বিয়াম। প্রশ্ন: সীভনল কিসের উপাদান? উত্তর: ফ্লোয়েম। প্রশ্ন: তৈরি খাদ্য গাছের বিভিন্ন অংশে সরবরাহ করে কে?উত্তর: ফ্লোয়েম টিস্যু। প্রশ্ন: স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? উত্তর: কোষ বিভাজিত হয়, বড় নিউক্লিয়াস। প্রশ্ন: পরিণত সীভনলে কোনটি থাকে না?উত্তর: নিউক্লিয়াস।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল