২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৪প্রশ্ন: কোন টিস্যুর কোষপ্রাচীর অসমভাবে পুরু?উত্তর: কোলেনকাইমা। প্রশ্ন: অ্যারেনকাইমা কী? উত্তর: বায়ুপূর্ণ প্যারেনকাইমা। প্রশ্ন: টিস্যু কত প্রকার? উত্তর: ৩ প্রকার।প্রশ্ন: মূল ও কাণ্ডের বেড় ক্রমান্বয়ে মোটা হয় কোন বিভাজনের ফলে? উত্তর: পার্শ্বীয় ভাজক টিস্যু। প্রশ্ন: জাইলেম ফাইবার কোন জাতীয় কোষ?উত্তর: স্ক্লোরেনকাইমা।প্রশ্ন: টিস্যু থেকে পাওয়া যায় কী?উত্তর: মধু, উৎসেচক, তৈল, রজন। প্রশ্ন: অবস্থানভেদে ভাজক টিস্যু কত প্রকার?উত্তর: ২ প্রকার। অধ্যায়-৫প্রশ্ন: কোন টিস্যুর কোষগুলোর মধ্যে নিবেশিত ফলক থাকে? উত্তর: কার্ডিয়াক পেশি।প্রশ্ন: রক্ত জমাট বাঁধায় অংশ নেয়? উত্তর: থ্রম্বোসাইট। প্রশ্ন: অ্যালভিওলাই পাওয়া যায় কোথায়?উত্তর: শ্বসনতন্ত্রে।প্রশ্ন: রক্তে জৈব ও অজৈব পদার্থের শতকরা হার কত? উত্তর: ৮-৯%।প্রশ্ন: নিউরন কোন টিস্যুতন্ত্রে পাওয়া যায়? উত্তর: নার্ভ টিস্যু।প্রশ্ন: কোন টিস্যুর মাতৃকা থাকে না? উত্তর: আবরণী টিস্যু। প্রশ্ন: আঁইশকার আবরণী টিস্যুর কাজ কী? উত্তর: ছাঁকন। প্রশ্ন: কোন টিস্যুর কোষগুলো শাখার সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে? উত্তর: হূদপেশি। প্রশ্ন: কোন টিস্যুতে মাতৃকা তুলনামূলক বেশি? উত্তর: কানেকটিভ টিস্যু। প্রশ্ন: ঘনাকার এপেথলিয়াল টিস্যু কোথায় দেখতে পাওয়া যায়। উত্তর: বৃক্ষের সংগ্রাহক নালিকায়। প্রশ্ন: কোনটি ব্লাত টিস্যু তৈরি করে? উত্তর: রক্তকোষ ও প্লাজম। প্রশ্ন: কোন কলার মাতৃকায় ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ থাকে? উত্তর: যোজক কলা। প্রশ্ন: রক্ত তৈরি হয়—উত্তর: ভ্রূণের মেসোডার্ম থেকে। প্রশ্ন: কোনটি তাৎক্ষণিক কোনো কাজ সম্পাদনে সহায়তা করে? উত্তর: মেরু রজ্জু। প্রশ্ন: বৃক্কীয় নালিকা কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত? উত্তর: ঘনাকার আবরণী টিস্যু। প্রশ্ন: রক্তরসে পানির পরিমাণ শতকরা কত? উত্তর: ৯১%-৯২%। প্রশ্ন: রক্তের তরলতা বজায় রাখে কোনটি? উত্তর: রক্তরস।প্রশ্ন: ঐচ্ছিকপেশি পাওয়া যায় কোথায়?উত্তর: কঙ্কালতন্ত্রের গায়ে। প্রশ্ন: কোন টিস্যুর কোষ কলার মধ্যে নিবেশিত ফলক থাকে? উত্তর: এপেথিয়াল টিস্যু। প্রশ্ন: গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিস্যু প্রধানত কত প্রকার? উত্তর: তিন প্রকার। প্রশ্ন: কোনটির পরিবহন টিস্যু আছে? উত্তর: Marsilea. প্রশ্ন: পরিপাকতন্ত্রের অন্তর্গত অঙ্গ কোনটি? উত্তর: রেকটাম। প্রশ্ন: নিউরন কোন ধরনের কলা? উত্তর: রূপান্তরিত আবরণী কলা। প্রশ্ন: অনুচক্রিকার কাজ কী?উত্তর: রক্ত জমাট বাঁধা। প্রশ্ন: নিউরনের সাইটোপ্লাজমে কোনটি থাকে না বলে নিউরন বিভাজিত হয় না? উত্তর: সক্রিয় সেন্ট্রিওল। প্রশ্ন: বৃক্কের গঠন ও কার্যাবলির একককে কী বলে? উত্তর: নেফ্রন। প্রশ্ন: শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয় কোথা থেকে?উত্তর: একধরনের রূপান্তরিত আবরণী টিস্যু থেকে। প্রশ্ন: কানেকটিভ টিস্যুতে মাতৃকা থাকে— উত্তর: বেশি। প্রশ্ন: মায়োফাইব্রিল কোন কোষে থাকে? উত্তর: পেশিকোষে। প্রশ্ন: স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকর একক কী? উত্তর: নিউরন। প্রশ্ন: ঐচ্ছিক পেশির অবস্থান কোথায়? উত্তর: অস্থিতন্ত্রের গায়ে। প্রশ্ন: পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে? উত্তর: ভ্রূণীয় মেসোডার্ম। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল