মুখবিবরের কোথাও বাধা না পেয়ে স্বরধ্বনি উচ্চারিত হয় বাংলা ২য় পত্র
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়প্রশ্ন: ব্যাকরণ শব্দের অর্থ কী?উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ।প্রশ্ন: বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?উত্তর: মি. এন বি হ্যালহেড।প্রশ্ন: প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?উত্তর: ৪টি।প্রশ্ন: কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?উত্তর: ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য।প্রশ্ন: ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?উত্তর: রূপতত্ত্ব।প্রশ্ন: ব্যাকরণের কাজ কী?উত্তর: ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করা।প্রশ্ন: বাংলা ভাষার মৌলিক অংশ কোনগুলো?উত্তর: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।প্রশ্ন: সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?উত্তর: ধ্বনিতত্ত্বে।প্রশ্ন: ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?উত্তর: ধ্বনিতত্ত্বে।প্রশ্ন: রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী?উত্তর: শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল।প্রশ্ন: ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?উত্তর: বর্ণ।প্রশ্ন: বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?উত্তর: রূপতত্ত্বে।প্রশ্ন: ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী?উত্তর: ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা যায়।প্রশ্ন: প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?উত্তর: চারটি।প্রশ্ন: বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তনবিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে?উত্তর: বাক্যতত্ত্ব।প্রশ্ন: ‘ক্রিয়ার কাল’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?উত্তর: বাক্যতত্ত্ব।প্রশ্ন: রূপতত্ত্বের অপর নাম কী?উত্তর: শব্দতত্ত্ব।প্রশ্ন: প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?উত্তর: শব্দতত্ত্বে।প্রশ্ন: ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?উত্তর: রূপতত্ত্বে।প্রশ্ন: ব্যাকরণের ‘রূপতত্ত্ব’ অংশে আলোচিত হয় কী কী?উত্তর: শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদক্রম, পদ পরিবর্তন।প্রশ্ন: ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?উত্তর: রূপতত্ত্ব।প্রশ্ন: ‘বচন, লিঙ্গ, কারক, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?উত্তর: রূপতত্ত্ব।প্রশ্ন: বাক্যতত্ত্বের অপর নাম কী?উত্তর: পদক্রম।ধ্বনিতত্ত্ব ও ধ্বনির পরিবর্তনপ্রশ্ন: বাংলা বর্ণমালার উৎস কী?উত্তর: ব্রাহ্মীলিপি। প্রশ্ন: মুখবিবরের কোথাও বাধা না পেয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়?উত্তর: স্বরধ্বনি।প্রশ্ন: কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?উত্তর: ব্যঞ্জনধ্বনি।প্রশ্ন: স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?উত্তর: কার।প্রশ্ন: ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?উত্তর: ফলা।প্রশ্ন: ‘খণ্ডত’ (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ডরূপ?উত্তর: ‘ত’ বর্ণের।প্রশ্ন: কোনগুলো স্পর্শধ্বনি?উত্তর: ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত।প্রশ্ন: কোনগুলো কণ্ঠধ্বনি?উত্তর: ক খ গ ঘ ঙ।প্রশ্ন: কোনগুলো ওষ্ঠধ্বনি?উত্তর: প ফ ব ভ ম।প্রশ্ন: ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়?উত্তর: বদলে যায়।প্রশ্ন: একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলেউত্তর: স্বরসঙ্গতি।প্রশ্ন: অপিনিহিতি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গিয়ে তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে?উত্তর: অভিশ্রুতি।প্রশ্ন: রিকসা>রিসকা—কিসের উদাহরণ?উত্তর: ধ্বনি বিপর্যয়।প্রশ্ন: বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কী কী?উত্তর: ঐ এবং ঔ।প্রশ্ন: পরের ই-কার ও ঔ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?উত্তর: অপিনিহিতি।প্রশ্ন: ‘উ’-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে?উত্তর: ষ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল