২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৫প্রশ্ন: বৃক্কের বাউম্যানস আবরণী কোন কলায় থাকে? উত্তর: সিম্পল আবরণী কলা। প্রশ্ন: বাউম্যানস আবরণের প্রাচীরে পাওয়া যায় কোনটি? উত্তর: আঁইশকার আবরণী টিস্যু।অধ্যায়-৬ প্রশ্ন: ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? উত্তর: কাইটিন। প্রশ্ন: নগ্নবীজ উদ্ভিদের নেই কোনটি?উত্তর: গর্ভাশয়। প্রশ্ন: কোনটির পাতা চিরসবুজ ও পক্ষণ যৌগিক? উত্তর: ফার্ন। প্রশ্ন: পেয়ারার গর্ভপত্র কয়টি?উত্তর: পাঁচটি।প্রশ্ন: কোনটির নিউক্লিয়াস প্রাককেন্দ্রিক? উত্তর: ব্যাকটেরিয়া। প্রশ্ন: ধানের উদ্ভিদ তাত্ত্বিক নাম কী? উত্তর: Oryza sativa. প্রশ্ন: কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয়? উত্তর: ইনফ্লুয়েঞ্জা। প্রশ্ন: ‘Nymphaea nouchali’ কিসের বৈজ্ঞানিক নাম? উত্তর: শাপলা। প্রশ্ন: স্পাইরোগাইরার প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর: সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট। প্রশ্ন: মাশরুমের ছাতার মতো প্রসারিত অংশকে কী বলে? উত্তর: পাইলিয়াস। প্রশ্ন: Agaricus-এর পূর্ণাঙ্গ ফ্রুটবডিকে কী বলে? উত্তর: মাশরুম।প্রশ্ন: কোন উদ্ভিদ পাথুরে জায়গায় প্রথম মাটি সৃষ্টিতে সহায়তা করে? উত্তর: মস। প্রশ্ন: জাতীয় ফলের উদ্ভিদ তাত্ত্বিক নাম কী? উত্তর: Artocarpus heterophyllus.প্রশ্ন: পৃথিবীতে মসবর্গীয় প্রজাতির সংখ্যা কত?উত্তর: প্রায় ২৩ হাজার। প্রশ্ন: ICBN স্বীকৃত নামকরণের প্রধান একক কয়টি? উত্তর: সাতটি। প্রশ্ন: ভাইরাসজনিত রোগ কোনটি? উত্তর: বসন্ত। প্রশ্ন: প্রতিটি ফ্যামিলিকে নিচের কোনটিতে বিভক্ত করা হয়েছে?উত্তর: জেনাস। প্রশ্ন: ধনুষ্টংকার রোগের জন্য দায়ী কোনটি? উত্তর: ব্যাকটেরিয়া। প্রশ্ন: নিচের কোনটি জেনেটিক প্রকৌশলে ব্যবহূত হয়? উত্তর: T2 ফাজ। প্রশ্ন: স্পইরোগাইরা শৈবালের কোষ প্রাচীর কয় প্রকোষ্ঠবিশিষ্ট?উত্তর: তিন প্রকোষ্ঠে। প্রশ্ন: পৃথিবীতে ফলদ উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? উত্তর: প্রায় আড়াই হাজার। প্রশ্ন: কোনটি ভাইরাসজনিত রোগ নয়? উত্তর: নিউমোনিয়া। প্রশ্ন: কোনটি পিট কয়লা উৎপন্ন করে? উত্তর: Sphagnum. প্রশ্ন: এইডস ও ক্যানসার রোগের জন্য দায়ী কে? উত্তর: ভাইরাস। প্রশ্ন: পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদের সংখ্যা কত? উত্তর: ২৭টি। প্রশ্ন: কোনটির পাতা সরল প্রতিমুখ? উত্তর: পেয়ারা। অধ্যায়-৭ প্রশ্ন: Protozoa পর্বের প্রাণী কোনটি? উত্তর: অ্যামিবা। প্রশ্ন: কারোলাস লিনিয়াসের জন্মস্থান কোন দেশে? উত্তর: সুইডেন। প্রশ্ন: প্রাণীজগতের প্রধান পর্বের সংখ্যা কয়টি? উত্তর: নয়টি। প্রশ্ন: কোনটি অপ্রতিসম প্রাণী? উত্তর: হাইড্রা।প্রশ্ন: নেফ্রিডিয়াম কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ? উত্তর: অ্যানিলিডা। প্রশ্ন: কোনটির অরীয় প্রতিসম? উত্তর: জেলি মাছ। প্রশ্ন: ICBN কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৬১ সালে। প্রশ্ন: কোন প্রাণী দ্বিস্তরী? উত্তর: হাইড্রা।প্রশ্ন: কোনটির দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম? উত্তর: মাছ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল