বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৮প্রশ্ন: অন্ত্রে অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয় কোন কৃমির কারণে? উত্তর: গোলকৃমি। প্রশ্ন: স্ত্রী কৃমি লম্বায় কত সেমি পর্যন্ত হতে পারে? উত্তর: ২০-২৫ সেমি।প্রশ্ন: নিউমোনিয়া ও অ্যাপেনডিসাইটিস রোগ সৃষ্টিতে পরোক্ষ ভূমিকা কার? উত্তর: গোলকৃমি। প্রশ্ন: কোন প্রাণীটি একলিঙ্গ প্রাণী?উত্তর: গোলকৃমি। প্রশ্ন: পরজীবিতা বলতে কী বোঝায়? উত্তর: পোষক ও পরজীবীর সম্পর্ক। প্রশ্ন: গোলকৃমির ডিম্বাণু কোথায় নিষিক্ত হয়?উত্তর: স্ত্রী কৃমির দেহের ভেতরে। প্রশ্ন: মালপিজিয়াম অঙ্গ কার বৈশিষ্ট্য?উত্তর: বৃক্কের। প্রশ্ন: কুনোব্যাঙের কোন অঙ্গটি সঞ্চয় ঘর?উত্তর: যকৃত।প্রশ্ন: রক্ত সংবহনতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?উত্তর: হূৎপিণ্ড। প্রশ্ন: ব্যাঙের রূপান্তর কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত?উত্তর: মাইরক্সিন। প্রশ্ন: পোর্টাল শিরাতন্ত্র কত প্রকার?উত্তর: দুই প্রকার। প্রশ্ন: কুনোব্যাঙের পাচন রসে নিচের কোনটি থাকে না?উত্তর: ট্রিপসিন। প্রশ্ন: নিচের কোনটি নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ?উত্তর: ইউরিয়া। প্রশ্ন: কুনোব্যাঙের কোন কশেরুকাটি আংটির মতো?উত্তর: প্রথম।প্রশ্ন: ব্যাঙের প্রতিটি অগ্রপদে কয়টি অঙ্গুলি নলক বা ফ্যালানজেস বিদ্যমান থাকে?উত্তর: চারটি। প্রশ্ন: ব্যাঙের মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্কিরারের কাজ কী? উত্তর: বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করা। প্রশ্ন: হূৎপিণ্ডকে আর্বতকারী পর্দার নাম কী?উত্তর: পেরিকার্ডিয়াম।প্রশ্ন: ব্যাঙাচি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?উত্তর: বহিঃফুলকা। প্রশ্ন: ইউরোস্টাইল কী?উত্তর: নবম কশেরুকার পরবর্তী অস্থি। প্রশ্ন: ব্যাঙের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? উত্তর: পিটুইটারি গ্রন্থি। প্রশ্ন: ব্যাঙ কোন শ্রেণীর প্রাণী?উত্তর: উভচর। প্রশ্ন: ব্যাঙের হূৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?উত্তর: তিনটি। প্রশ্ন: বৃক্কের ভেতরের অংশকে কী বলে? উত্তর: মেডুলা। প্রশ্ন: ব্যাঙের কোন হাড়কে স্যাকরাল কশেরুকা বলা হয়? উত্তর: নবম কশেরুকা। প্রশ্ন: টিবিও ফিবুলার সংযোগস্থলকে কী বলা হয়?উত্তর: নোমিয়াল ক্রেস্ট। প্রশ্ন: বৃক্কের ভেতরের অংশকে কী বলে?উত্তর: মেডুলা। প্রশ্ন: কাজের প্রকৃতি অনুসারে স্নায়ুকে কয়টি ভাগে ভাগ করা যায়?উত্তর: দুই ভাগে।প্রশ্ন: জানুতলের হাড়কে কী বলে?উত্তর: টিবিও ফিবুলা। প্রশ্ন: ব্যাঙের রক্ত কোথা থেকে তৈরি হয়?উত্তর: ভ্রূণের মেসোডার্ম। প্রশ্ন: ক্ষুদ্রান্ত্রের প্রথম U-এর মতো অংশকে কী বলা হয়?উত্তর: ডিওডেনাম।প্রশ্ন: কলামনি কার্নি কোথায় থাকে?উত্তর: নিলয়ে। প্রশ্ন: স্বাদ গ্রহণ, ঘাড়ের পেশিসঞ্চালন কোন স্নায়ুর কাজ?উত্তর: ফেসিয়াল। প্রশ্ন: কুনোব্যাঙ কোন পর্বের প্রাণী?উত্তর: কার্ডাটা। প্রশ্ন: রেডিও আলনা কোথায় দেখা যায়?উত্তর: ব্যাঙের সামনের পায়ে। প্রশ্ন: ব্যাঙের অডিটরি স্নায়ুর কাজ কী?উত্তর: শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? উত্তর: স্নায়ুতন্ত্রের। প্রশ্ন: ব্যাঙের চার পায়ে মোট কয়টি আঙুল থাকে?উত্তর: ১৮টি। প্রশ্ন: কুনোব্যাঙের ডিম্বনালি কয়টি?উত্তর: একজোড়া। প্রশ্ন: কোনটি ফুসফুস ও হূৎপিণ্ডের কার্যক্রম নিয়ন্ত্রণ করে?উত্তর: ভ্যাহাস। প্রশ্ন: ব্যাঙের সপ্তম কারোটিক স্নায়ুর নাম কী?উত্তর: ফোসিয়াল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল