নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নগদ প্রাপ্তি ও পরিশোধসমূহবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৬প্রশ্ন: খতিয়ানকরণ হিসাবচক্রের কততম ধাপ?উত্তর: দ্বিতীয় ধাপ।প্রশ্ন: খতিয়ানের বিবরণের ঘুরে ‘টু’ এবং ‘বাই’ ব্যবহারে নিয়মটি কী?উত্তর: ডেবিটের দিকে বিবরণের ঘরে ‘টু’ ক্রেডিটের দিকে বিবরণের ঘরে ‘বাই’।প্রশ্ন: খতিয়ানে ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে কী বলা হয়?উত্তর: ব্যালেন্স বা উদ্বৃত্ত বা জের।প্রশ্ন: নামিক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কারবারের কী বোঝানো হয়?উত্তর: খরচ বা ব্যয় বোঝায়।প্রশ্ন: আয়-ব্যয়বাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কারবারের কী বোঝায়?উত্তর: আয় ও লাভ বোঝায়।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাবে সমাপ্তি ব্যালেন্স পরবর্তী সময়ের শুরুতে কী রূপে দেখানো হয়?উত্তর: প্রারম্ভিক ব্যালেন্স রূপে।প্রশ্ন: খতিয়ান হিসাবের ব্যালেন্স বা উদ্বৃত্ত বা জের নিচের কোন ব্যালেন্স হয়?উত্তর: ডেবিট ও ক্রেডিট যেকোনো ব্যালেন্স হয়।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?উত্তর: ব্যক্তির কাছে কারবারের পাওনা অর্থাৎ দেনাদার।প্রশ্ন: হিসাব বহির পাতার বাম দিককে কী বলে?উত্তর: ডেবিট। অধ্যায়-৭ প্রশ্ন: নগদান বইতে লিপিবদ্ধ করা হয় কোন লেনদেনসমূহ?উত্তর: নগদ প্রাপ্তি ও পরিশোধসমূহ।প্রশ্ন: নগদান বই কী?উত্তর: জাবেদা ও খতিয়ান উভয়ই।প্রশ্ন: নগদান বই সব সময় কী প্রকাশ করে?উত্তর: ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে।প্রশ্ন: প্রারম্ভিক নগদ তহবিল নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?উত্তর: ডেবিট দিকে প্রথমে লেখা হয়।প্রশ্ন: দু’ঘরা নগদান বইতে কতটি ঘরের সংখ্যা থাকে?উত্তর: ১২টি।প্রশ্ন: দু’ঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ক্রেডিট উদ্বৃত্ত কী নির্দেশ করে?উত্তর: ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে।প্রশ্ন: চেকের মাধ্যমে প্রাপ্তি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা হলে দু’ঘরা নগদান বইয়ের কোনদিকে লিখতে হয়?উত্তর: ক্রেডিট দিকে নগদান ঘরে লিখতে হবে।প্রশ্ন: তিনঘরা নগদান বইতে মোট ঘরের সংখ্যা কয়টি?উত্তর: ১৪টি।প্রশ্ন: দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় পণ্য বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে কী বলা হয়?উত্তর: নগদ বাট্টা।প্রশ্ন: প্রাপ্ত কারবারি বাট্টা তিনঘরা নগদান বইতে কোনদিকে লিখতে হয়?উত্তর: মোটেও কোনো ঘরে লিখতে হয় না।প্রশ্ন: নগদান বইয়ের পৃষ্ঠাকে সমান কয় ভাগে ভাগ করা হয়?উত্তর: দুই ভাগে।প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত কয় প্রকার নগদান বই দেখতে পাওয়া যায়?উত্তর: চার প্রকার।প্রশ্ন: দু’ঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরের ক্রেডিট উদ্বৃত্ত কী দ্বারা নির্দেশ করা হয়?উত্তর: ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে।প্রশ্ন: ব্যাংকে নগদ জমা হলে দু’ঘরা নগদান বইয়ের কোনদিকে লিখতে হবে?উত্তর: দুদিকেই লিখতে হবে।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদ টাকার লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?উত্তর: খুচরা নগদান বই।প্রশ্ন: নগদান বইয়ের পৃষ্ঠাকে সমান কয়ভাগে ভাগ করা হয়?উত্তর: আট ভাগে।প্রশ্ন: নগদান বইয়ের ক্রেডিট দিকে কী লেখা হয়?উত্তর: সব বকেয়া প্রাপ্তি।প্রশ্ন: নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?উত্তর: হাতে নগদ টাকার পরিমাণ।প্রশ্ন: নগদান বই কোনটি কখনো দেখাতে পারে না?উত্তর: ক্রেডিট ব্যালেন্স।প্রশ্ন: নগদান বইকে কী বলা হয়?উত্তর: জাবেদা এবং খতিয়ান উভয়ই।প্রশ্ন: একঘরা নগদান বইয়ের ডেবিট দিকে কী লেখা হয়?উত্তর: সব নগদ প্রাপ্তি।প্রশ্ন: চেকের মাধ্যমে প্রাপ্তি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা না হলে দু’ঘরা নগদান বইয়ের কোনদিকে বসে?উত্তর: ডেবিট দিকে নগদান ঘরে লিখতে হবে।প্রশ্ন: একটি নির্দিষ্ট দিনে ব্যবসায়ে নগদ টাকা কত আছে তা কী দেখে জানা যায়?উত্তর: নগদান বই।প্রশ্ন: নগদান বইতে ক্রেডিট ব্যালেন্স হতে পারে না কেন?উত্তর: নগদ টাকা প্রাপ্তির চেয়ে নগদ টাকা পরিশোধ বেশি হতে পারে না।প্রশ্ন: নগদান বইকে কী কী হিসাবে ভাগ করা যায়?উত্তর: একঘরা, দু’ঘরা, তিনঘরা এবং বহুঘরা হিসাবে।প্রশ্ন: যে বইতে তারিখের ক্রমানুসারে নগদ প্রাপ্তি এবং প্রদানগুলো লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?উত্তর: নগদান বই।প্রশ্ন: নগদান বই প্রকৃতপক্ষে কী ধরনের বই?উত্তর: জাবেদা ও খতিয়ান দুটোই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল