২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২৭ বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্যশৃঙ্খলের বিন্যাসকে খাদ্যজাল বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১৩ প্রশ্ন: কোনটি বনাঞ্চলের বাস্তুসংস্থানের সর্বভুখ প্রাণী? উত্তর: বানর। প্রশ্ন: কোনটি দ্বিতীয় স্তরের খাদক নয়? উত্তর: হাতি। প্রশ্ন: কোনটি খাদক নয়? উত্তর: গোলপাতা।প্রশ্ন: কোনটি তৃতীয় স্তরের খাদক? উত্তর: বোয়াল, শকুন, কুমির, হাঙর। প্রশ্ন: কোনটি আবর্জনাভুখ? উত্তর: চিংড়ি, শঙ্খ, তারামাছ। প্রশ্ন: সুন্দরবনে কী কী উদ্ভিদ পাওয়া যায়? উত্তর: সুন্দরী, গরান, গেওয়া। প্রশ্ন: প্রকৃতিতে কত প্রকার খাদ্যশৃঙ্খল দেখা যায়? উত্তর: দুই প্রকার। প্রশ্ন: প্ল্যাঙ্কটনজাতীয় খুদে উদ্ভিদকে কী বলে? উত্তর: ফাইটোপ্ল্যাঙ্কটন। প্রশ্ন: বিয়োজক জীবগুলো প্রধানত? উত্তর: ব্যাকটেরিয়া ও ছত্রাক। প্রশ্ন: হিউমাস কী?উত্তর: উদ্ভিদ ও জীবজন্তুর পচা সার। প্রশ্ন: সুন্দরবনের আয়তন কত বর্গকিলোমিটার? উত্তর: ৬০৬০ বর্গকিমি। প্রশ্ন: প্রতিটি জীবসম্প্রদায়ের মধ্যে কী রয়েছে? উত্তর: উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। প্রশ্ন: বড় জীব থেকে শুরু করে ক্রমে ছোট জীবের মধ্যে যে খাদ্যশৃঙ্খলটি গড়ে ওঠে তা কী? উত্তর: পরজীবী শৃঙ্খল। প্রশ্ন: শ্বাসমূল দেখা যায় নিচের কোন উদ্ভিদে? উত্তর: গরান, গেওয়া, কেওড়া। প্রশ্ন: সমুদ্রের লবণাক্ত পরিবেশের একমাত্র উৎপাদক কী? উত্তর: ফাইটোপ্ল্যাঙ্কটন। প্রশ্ন: কোন বাস্তুসংস্থানে খাদ্যশৃঙ্খলের পরিধি ছোট? উত্তর: নদ-নদীর। প্রশ্ন: পচনকারী বিয়োজকদের দেহ থেকে কী ক্ষরণ হয়? উত্তর: এনজাইম। প্রশ্ন: শুয়োর ও বানর কোন শ্রেণীর প্রাণী? উত্তর: সর্বভুক। প্রশ্ন: সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এদের— উত্তর: স্বভোজী বলে। প্রশ্ন: পরিবেশ অনুযায়ী বাস্তুসংস্থানকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর: দুই ভাগে। প্রশ্ন: সুন্দরবনের অনেক গাছের কাণ্ড থেকে কী বের হয়? উত্তর: ঠেসমূল।প্রশ্ন: বাস্তুসংস্থানের উপাদান দুটি কী কী? উত্তর: জীব ও জড়। প্রশ্ন: বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্যশৃঙ্খলের বিন্যাসকে কী বলে? উত্তর: খাদ্যজাল। প্রশ্ন: উদ্ভিদ থেকে বিভিন্ন খাদক ও বিয়োজকের মাধ্যমে পুনরায় উদ্ভিদে পৌঁছানোর চক্রকে কী বলে? উত্তর: খাদ্যশৃঙ্খল। প্রশ্ন: শুশুক কোন স্তরের খাদক? উত্তর: দ্বিতীয় স্তরের খাদক। প্রশ্ন: বিয়োজকেরা কিসের সাহায্যে খাদ্য গ্রহণ করে? উত্তর: বিশোষণের। প্রশ্ন: পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের কী বলে? উত্তর: প্ল্যাঙ্কটন। প্রশ্ন: কোনটি পরজীবী খাদ্যশৃঙ্খল? উত্তর: ম্যালেরিয়ার জীবাণু, মশা ও মানুষ। প্রশ্ন: খাদকের প্রাণীগুলোতে কয়টি স্তরভেদ আছে? উত্তর: তিনটি। প্রশ্ন: জীবসম্প্রদায়ের মধ্যে যে শক্তি প্রবাহিত হয় তার উৎস কী? উত্তর: সূর্য। অধ্যায়-১৪ প্রশ্ন: কোনটি মাটিদূষণের সঙ্গে জড়িত নয়? উত্তর: পাটের জিনিসপত্র। প্রশ্ন: CFC কী করে।উত্তর: ওজোনস্তর নষ্ট করে। প্রশ্ন: প্রথমে কোন বিজ্ঞানীদ্বয় ধারণা দেন যে CFC ওজোনস্তরের ক্ষতির জন্য দায়ী? উত্তর: মারিও মলিনা ও শেরউড রোলান্ড। প্রশ্ন: CFC কোন অঞ্চলে এসে ক্লোরিন পরমাণুমুক্ত করে? উত্তর: স্ট্রাটোস্ফিয়ার। প্রশ্ন: পানি দূষিত হলে মাছ ও জলজ প্রাণী মারা যায় কেন? উত্তর: অক্সিজেন কমে যায়।প্রশ্ন: কী কী প্রাকৃতিক কারণে বায়ু দূষিত হয়? উত্তর: ধূলিঝড়, দাবাগ্নি ও আগ্নেয়গিরি।প্রশ্ন: পৃথিবী থেকে বিকিরিত তাপের খানিকটা ধরে রাখে কোনটি? উত্তর: CO2।প্রশ্ন: উচ্চরক্তচাপ হতে পারে কোনটির জন্য? উত্তর: শব্দদূষণ। প্রশ্ন: সবচেয়ে মারাত্মক আলট্রাভায়োলেট রশ্মি কোনটি? উত্তর: UV-C।প্রশ্ন: কোন গ্যাস রক্তের সঙ্গে মিশে রক্তের অক্সিজেনের পরিবহনক্ষমতা নষ্ট করে দেয়?উত্তর: CO।প্রশ্ন: চোখের লেন্সের বিকৃতি ও দৃষ্টিহীনতার জন্য দায়ী? উত্তর: U B-B।প্রশ্ন: যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় কী থাকে?উত্তর: CO2, CO, SO2প্রশ্ন: কোন গ্যাস ওজন গ্যাসকে ভাঙতে সাহায্য করে? উত্তর: ক্লোরিন।প্রশ্ন: আল্ট্রাভায়োলেট রশ্মি কত ধরনের? উত্তর: তিন ধরনের। প্রশ্ন: CFC কোন অঞ্চলে বিকৃতি ও দৃষ্টিহীনতার জন্য দায়ী?উত্তর: স্ট্রাটোস্ফিয়ার।প্রশ্ন: UV-A ও UV-B-এর পরিমাণ বেড়ে গেলে কী হয়? উত্তর: ত্বকে ক্যানসার হওয়ার ঘটনা বেড়ে যায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল