সহকারী অধ্যাপক ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রামবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-১প্রশ্ন: ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে? উত্তর: আর্কিমিডিসপ্রশ্ন: পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে?উত্তর: ডেমোক্রিটাসপ্রশ্ন: কত সালে রয়েল একাডেমি প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৬৬০ সালে।প্রশ্ন: -এর মান ৩.১৬২৩ নির্ণয় করেন কারা?উত্তর: প্রাচীন ভারতের পণ্ডিতেরা।প্রশ্ন: দ্বিঘাত সমীকরণ সমাধানের চেষ্টা করেন কে?উত্তর: আর্যভট্ট।প্রশ্ন: প্রাচীন গ্রিক ও রোম সাম্রাজ্যের বিখ্যাত বিজ্ঞানীর নাম কী? উত্তর: থেলিস।প্রশ্ন: সূর্যই সৌরজগতের কেন্দ্র—এ কথা কে বলেছেন?উত্তর: অ্যারিস্টার্কাস।প্রশ্ন: গণিতের নতুন শাখা ক্যালকুলাস কে আবিষ্কার করেন? উত্তর: নিউটন।প্রশ্ন: উড়োজাহাজের মডেল তৈরি করেন কে?উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি। অধ্যায়-২ প্রশ্ন: এককের আন্তর্জাতিক পদ্ধতি SI চালু হয় কত সালে? উত্তর: ১৯৬০ সালে।প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী? উত্তর: মোল।প্রশ্ন: রোধের একককে কী বলা হয়? উত্তর: ওহম।প্রশ্ন: ‘সিমেন্স’ কিসের একক?উত্তর: তড়িৎ পরিবাহিতা।প্রশ্ন: তড়িৎ আধানের একক কী? উত্তর: কুলম্ব।প্রশ্ন: লেন্সের ক্ষমতার একক কী?উত্তর: ডায়াপ্টার।প্রশ্ন: কাজের একক কী? উত্তর: জুল।প্রশ্ন: সিলিন্ডারের ব্যাস মাপা যায় কিসের সাহায্যে?উত্তর: স্লাইড ক্যালিপার্স।প্রশ্ন: শক্তির মাত্রা কী? উত্তর: ML2T-2প্রশ্ন: ত্বরণের মাত্রা কী? উত্তর: LT-2প্রশ্ন: ঘনত্বের মাত্রা কী? উত্তর: MLT-3প্রশ্ন: দৈর্ঘ্যের একক কী? উত্তর: মিটার।প্রশ্ন: চাপের একক কী? উত্তর: প্যাসকেল।প্রশ্ন: তড়িৎপ্রবাহের একক কী? উত্তর: অ্যাম্পিয়ার।প্রশ্ন: তাপমাত্রার একক কী? উত্তর: কেলভিন।প্রশ্ন: তাপের একক কী? উত্তর: জুল। অধ্যায়-৩ প্রশ্ন: পদার্থের জড়তার পরিমাপ কী? উত্তর: ভর।প্রশ্ন: নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে?উত্তর: ১৬৮৭ সালে।প্রশ্ন: ভরবেগ P-এর মাত্রা সমীকরণ কী?উত্তর: [P]=[MLT-1] ।প্রশ্ন: রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?উত্তর: নিউটনের তৃতীয় সূত্র তথা ভরবেগের সংরক্ষণ সূত্র।প্রশ্ন: বেগ ও দ্রুতির একক কী?উত্তর: ms-1প্রশ্ন: বেগ ও দ্রুতির মাত্রা কী? উত্তর: [LT-1]প্রশ্ন: দ্রুতি কী? উত্তর: বস্তুর বেগের মান।প্রশ্ন: বেগ কী? উত্তর: নির্দিষ্ট দিকে দ্রুতিই বেগ।প্রশ্ন: মন্দন কী?উত্তর: সরল পথে চলমান বস্তুর সময়ের সঙ্গে বস্তুর বেগ হ্রাসই মন্দন।প্রশ্ন: ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটির লেখক কে?উত্তর: স্যার আইজাক নিউটন। অধ্যায়-৪ প্রশ্ন: মহাকর্ষীয় ধ্রুবক (G)-এর মান কত?উত্তর: ৬.৬৭৩১০১১Nm2kg-2প্রশ্ন: মহাকর্ষ ধ্রুবক G-এর একক কোনটি?উত্তর: Nm2kg-2প্রশ্ন: পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে?উত্তর: গ্যালিলিও।প্রশ্ন: কোথায় অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান সবচেয়ে বেশি? উত্তর: মেরু অঞ্চলে।প্রশ্ন: কোনো বস্তুর ওজন কোথায় বেশি হয়?উত্তর: মেরু অঞ্চলে।প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?উত্তর: শূন্য (০) ।প্রশ্ন: বস্তুর মৌলিক ধর্ম কী? উত্তর: ভর।প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের (g) মান কত? উত্তর: শূন্য (০) ।প্রশ্ন: কোনো বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি?উত্তর: একটি।প্রশ্ন: মহাশূন্যে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি?উত্তর: স্পুটনিক-১।প্রশ্ন: মহাকর্ষ কী?উত্তর: মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল