পদার্থবিজ্ঞান
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২৯ বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে বস্তুটি তরলে ভেসে থাকবে
সহকারী অধ্যাপক ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রামবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৪ প্রশ্ন: অভিকর্ষ কী? উত্তর: কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণই অভিকর্ষ।প্রশ্ন: চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ তা কী?উত্তর: মহাকর্ষ।প্রশ্ন: পৃথিবী ও গাড়ির মধ্যে যে আকর্ষণ তা কী?উত্তর: অভিকর্ষ।প্রশ্ন: অভিকর্ষজ ত্বরণের (g) আদর্শ মান কত ধরা হয়? উত্তর: 9.8ms-2।প্রশ্ন: ওজনের একক কী? উত্তর: নিউটন (N)। অধ্যায়-৫ প্রশ্ন: এক HP সমান কত ওয়াট? উত্তর: ৭৪৬w।প্রশ্ন: কোনটির ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না? উত্তর: সময়।প্রশ্ন: জলবিদ্যুৎ উৎপাদনে কী ব্যবহূত হয়?উত্তর: বিভব শক্তি।প্রশ্ন: স্থিতিশক্তির পরিমাপ করা হয় কীভাবে?উত্তর: ওজনউচ্চতা।প্রশ্ন: ক্ষমতার মাত্রা সমীকরণ কী? উত্তর: [ML2T-3] ।প্রশ্ন: কাজ কী রাশি? উত্তর: স্কেলার রাশি।প্রশ্ন: শক্তি কী?উত্তর: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই শক্তি।প্রশ্ন: মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ কেমন?উত্তর: নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।প্রশ্ন: ক্ষমতার একক কী? উত্তর: ওয়াট।প্রশ্ন: কাপ্তাইয়ের বিদ্যুৎ প্রকল্পটি কী ধরনের?উত্তর: জলবিদ্যুৎ প্রকল্প। অধ্যায়-৬ প্রশ্ন: বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কী ঘটবে? উত্তর: তরলে ভেসে থাকবে।প্রশ্ন: ধাক্কার একক কী? উত্তর: নিউটন।প্রশ্ন: পানিতে ভাসার সময় বরফের কত অংশ পানির নিচে থাকে? উত্তর: ১১/১২ অংশ।প্রশ্ন: 4হ্নC তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব কত? উত্তর: ১.০।প্রশ্ন: বরফের আপেক্ষিক গুরুত্ব কত?উত্তর: ০.৯১৭।প্রশ্ন: পারদের আপেক্ষিক গুরুত্ব কত?উত্তর: ১৩.৬।প্রশ্ন: কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?উত্তর: 4হ্নC ।প্রশ্ন: ঘনত্ব কী? উত্তর: বস্তুর একক আয়তনের ভর।প্রশ্ন: ঘনত্বের একক কী? উত্তর: kgm-3প্রশ্ন: কোনো বস্তু বিশুদ্ধ না ভেজালমিশ্রিত কীভাবে জানা যায়? উত্তর: আপেক্ষিক গুরুত্ব জেনে। অধ্যায়-৭ প্রশ্ন: যান্ত্রিক তরঙ্গ কী? উত্তর: শব্দ তরঙ্গ।প্রশ্ন: এক হার্জ সমান কী? উত্তর: 1s-1।প্রশ্ন: সব তরঙ্গ কী সঞ্চারণ করে?উত্তর: শক্তি ও তথ্য।প্রশ্ন: কোনো তরঙ্গের কম্পাঙ্ক কখন বেড়ে যায়?উত্তর: তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে।প্রশ্ন: এক্স-রে কী? উত্তর: এক প্রকার তরঙ্গ।প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে শক্তির সঞ্চালন কীভাবে হয়?উত্তর: তরঙ্গের আকারে।প্রশ্ন: কী ছাড়া যান্ত্রিক তরঙ্গ সৃষ্টি করা যায় না?উত্তর: মাধ্যম।প্রশ্ন: কণাগুলোর বেগ সবচেয়ে বেশি কখন?উত্তর: সাম্যাবস্থানে।প্রশ্ন: কম্পাঙ্কের একক কী? উত্তর: হার্জ।প্রশ্ন: পর্যায়কাল কী? উত্তর: একটি পূর্ণ স্পন্দনের সময়। অধ্যায়-৮ প্রশ্ন: কিসের মধ্য দিয়ে শব্দ সঞ্চারিত হয় না?উত্তর: শূন্য মাধ্যমে।প্রশ্ন: শব্দ সঞ্চারণে জড় মাধ্যমের প্রয়োজনীয়তার প্রমাণ করেন কে? উত্তর: অটোভন গেরিক।প্রশ্ন: বাতাসের চেয়ে পানিতে শব্দ প্রায় কত গুণ দ্রুত চলে? উত্তর: ৪ গুণ।প্রশ্ন: লোহায় শব্দের দ্রুতি কত? উত্তর: 5221ms-1।প্রশ্ন: কী কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়?উত্তর: প্রতিফলন।প্রশ্ন: শব্দানুভূতির স্থায়িত্বকাল কত?উত্তর: ০.১ সেকেন্ড।প্রশ্ন: শব্দের প্রয়োগে অন্ধকারে চলে কোন প্রাণী?উত্তর: বাদুড়।প্রশ্ন: বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত?উত্তর: প্রায় ১,০০,০০০ HZ।প্রশ্ন: শব্দোত্তর তরঙ্গের কম্পাঙ্ক কত?উত্তর: ২০,০০০ HZ-এর বেশি।প্রশ্ন: 0°C তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের দ্রুতি কত?উত্তর: 332 ms-1।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল