২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩: ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ব্যক্তি মুখে ইসলামের স্বীকৃতি আর অন্তরে কুফরি ভাব গোপন রাখে, তাকে মুনাফিক বলে বহুনির্বাচনী অংশ  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ক বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-১ ২৫। যে ব্যক্তি মুখে ইসলামের স্বীকৃতি আর অন্তরে কুফরি ভাব গোপন রাখে, তাকে কী বলে?ক. মুশরিক খ. কাফির গ. মুনাফিক ঘ. নিফাক২৬। আল-কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এর ভাষা চমৎকার, অতুলনীয় ও জীবন্ত।—এ গ্রন্থকে তুমি কিভাবে মূল্যায়ন কর?(ক) এ গ্রন্থ সামগ্রিক কল্যাণের পথপ্রদর্শক (খ) এ গ্রন্থ আমাদের ধর্মীয় গ্রন্থ (গ) এ গ্রন্থ পাঠ করলে সওয়াব বেশি (ঘ) এ গ্রন্থ পাঠ করতে ভালো লাগে২৭। মানুষের অন্তরে আল্লাহ তাআলার প্রতি অনুরাগ ও সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করার জন্য কোনটি একান্ত প্রয়োজন?i. ইসলাম ii. তাওহীদ ও আখিরাতে বিশ্বাস iii. ঈমানকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii২৮। শিরক ক্ষমার অযোগ্য হলেও আল্লাহ তাআলা কখন তা ক্ষমা করে থাকেন?i. আন্তরিকভাবে তওবা করে প্রার্থনা করলে ii. ঈমানের বিপরীত কিছু না করার সিদ্ধান্ত নিলে iii. ঈমানের দাবি অনুসারে কাজ করলেকোনটি সঠিক? (ক) i (খ) i, ও ii (গ) iii (ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় ও অতুলনীয়। এ বিশ্বাসের নাম তাওহীদ। ইসলামের সব শিক্ষাই তাওহীদে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। তাওহীদে বিশ্বাসী মানুষ অন্য মানুষ, জড় পদার্থ, প্রকৃতি বা অন্য কোনো শক্তির সামনে মাথা নত করে না।২৯। আল্লাহ তাআলা বলেন, ‘আসমান ও জমিনে যদি আল্লাহ তাআলা ব্যতীত একাধিক ইলাহ থাকত, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত।’ (সূরা আল-আম্বিয়া: ২২) আয়াতটি পড়ে তুমি কী সিদ্ধান্ত নেবে?(ক) আয়াতটি বিশ্বাস করব না (খ) তাওহীদে বিশ্বাসী হব (গ) একেশ্বরবাদে বিশ্বাসী হব (ঘ) কোনো কিছু ভাবব না৩০। একটি গাছের শেকড় কেটে দেওয়ার ফলে সেটি শুকিয়ে গেল, ঝরে পড়ল তার পত্র-পল্লব। এ গাছটিকে তুলনা করা চলে সেই মানুষের সঙ্গে, যার— i. অন্তরে শুভচিন্তা নেই ii. অন্তর ঈমানশূন্য হয়ে পড়েছে iii. মানুষের ওপর শয়তান আধিপত্য প্রতিষ্ঠা করেছেকোনটি সঠিক? (ক) ii ও iii (খ) i (গ) i, ii ও iii (ঘ) ii# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩১-৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।বিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার অস্তিত্ব ও একত্বের প্রমাণ ঘোষণা করছে। কাফির ব্যক্তি এ মহা সত্যকে দেখেও গোপন করে, অবিশ্বাস করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করে সে চরম অকৃতজ্ঞ, অবাধ্য ও কাফির।৩১। আজকালকার ছেলেমেয়েরা ফ্যাশনসচেতন হয়ে উঠেছে। ক্রুশ পরিধানকে মন্টু ফ্যাশন হিসেবে নিয়েছে। মন্টু আসলে কী করছে?(ক) শিরক করছে (খ) কুফরি করছে (গ) সংস্কৃতিসচেতন হচ্ছে (ঘ) মুনাফিকি করছে৩২। আল্লাহ তাআলা বলেন, ‘যারা অবিশ্বাস করবে, আমার নির্দেশগুলো মিথ্যা জানবে, তারাই জাহান্নামের অধিবাসী।’ (সূরা আল-বাকারা: ৩৯)—এ আয়াত দ্বারা কিসের বিধান ঘোষণা করা হয়েছে?(ক) মুনাফিকের শাস্তির বিধান (খ) কুফরির শাস্তির বিধান (গ) মুশরিকের শাস্তির বিধান (ঘ) ব্যভিচারীর শাস্তির বিধান৩৩। যে ব্যক্তি কুফরি কাজে লিপ্ত হয় তাকে কাফির বলে। কাফিরদের ক্ষেত্রে কোন বাক্যটি প্রযোজ্য?i. কাফির ব্যক্তির দুনিয়ায় কোনো মর্যাদা নেই ii. কুফর করলে মানুষ ব্যর্থ ও হতাশ হয়ে যায় iii. কাফির ব্যক্তি পরকালে বারযাখে বাস করবে।কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i, ও iii (ঘ) i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ: অধ্যায়-১: ২৫. গ, ২৬. ক, ২৭. গ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ঘ, ৩১. খ, ৩২. খ, ৩৩. ঘ।