বাষ্পীভবনের কারণে ভেজা কাপড় রোদে শুকিয়ে যায় : পদার্থবিজ্ঞান
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩০: পদার্থবিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৮ প্রশ্ন: বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতি কী হয়?উত্তর: বেড়ে যায়।প্রশ্ন: লোহায় শব্দের দ্রুতি কত?উত্তর: প্রায় 5221 ms-1প্রশ্ন: শূন্যে শব্দের দ্রুতি কত?উত্তর: শূন্য।প্রশ্ন: প্রতিধ্বনি কী?উত্তর: শব্দের প্রতিফলনের বাস্তব উদাহরণ।প্রশ্ন: প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কত হতে হবে?উত্তর: 16.6 m। অধ্যায়-৯ প্রশ্ন: পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?উত্তর: 273K।প্রশ্ন: এক ক্যালরি কত জুলের সমান?উত্তর: ৪.২ জুল।প্রশ্ন: কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর অণুগুলোর মোট শক্তির— উত্তর: সমানুপাতিক।প্রশ্ন: তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম? উত্তর: কঠিন।প্রশ্ন: তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হবে? উত্তর: বায়বীয়।প্রশ্ন: স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ কত?উত্তর: 0.00366 K-1।প্রশ্ন: পানির ঘনত্ব বেশি হয় কত তাপমাত্রায়?উত্তর: 4° C তাপমাত্রায়।প্রশ্ন: কোন তাপমাত্রায় পানিকে গরম বা ঠান্ডা করলে তা প্রসারিত হয়? উত্তর: 4° C তাপমাত্রায়।প্রশ্ন: কোন কাচের প্রসারণ সহগ সবচেয়ে কম?উত্তর: পাইরেক্স।প্রশ্ন: পানি বরফে পরিণত হলে কী ঘটবে?উত্তর: আয়তন বেড়ে যাবে।প্রশ্ন: বায়ুশূন্য স্থানে বরফের গলনাঙ্ক কত?উত্তর: 0.0078°C।প্রশ্ন: কী কারণে ভেজা কাপড় রোদে শুকিয়ে যায়?উত্তর: বাষ্পীভবনের জন্য।প্রশ্ন: পানিকে প্রেসার কুকারে কত তাপমাত্রায় ফোটানো যায়? উত্তর: 120°C।প্রশ্ন: প্রেসার কুকারের মূলনীতি কী?উত্তর: চাপে পানি বেশি তাপমাত্রায় ফোটে।প্রশ্ন: কে প্রমাণ করেন, বাস্তবে ক্যালরি নেই?উত্তর: কাউন্ট রামফোর্ড (১৭৭৮ সালে)।প্রশ্ন: ১ ক্যালরি = কত জুল?উত্তর: ৪.২ জুল।প্রশ্ন: তাপমাত্রা পরিমাপের একক কী?উত্তর: কেলভিন।প্রশ্ন: কঠিন পদার্থের প্রসারণ কেমন?উত্তর: সবচেয়ে কম।প্রশ্ন: পুরু কাচের গ্লাসে গরম পানীয় ঢাললে গ্লাসটির কী হবে? উত্তর: গ্লাসটি ফেটে যাবে।প্রশ্ন: ছাপার হরফ কী দিয়ে তৈরি?উত্তর: সিসা, অ্যান্টিমনি ও তামামিশ্রিত একটি সংকর ধাতু।প্রশ্ন: স্বাভাবিক চাপে বরফের গলনাঙ্ক কত?উত্তর: (0°C) শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড।প্রশ্ন: পেট্রল, বেনজিন, অ্যালকোহল কেমন পদার্থ?উত্তর: উদ্বায়ী তরল পদার্থ।প্রশ্ন: প্রেসার কুকার কে প্রথম ব্যবহার করেন?উত্তর: ফরাসি বিজ্ঞানী ডেনিস পেপিন (১৬৮১ সালে)। অধ্যায়-১০ প্রশ্ন: আপেক্ষিক তাপ কী?উত্তর: বস্তুর উপাদানের বৈশিষ্ট্য।প্রশ্ন: গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য কোনটির কারণে পানি ব্যবহূত হয়?উত্তর: উচ্চ আপেক্ষিক তাপ।প্রশ্ন: কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?উত্তর: পানি।প্রশ্ন: মানবদেহের আপেক্ষিক তাপ কত?উত্তর: 3470 Jkg-1K-1।প্রশ্ন: পানির আপেক্ষিক তাপ কত?উত্তর: 4200 Jkg-1K-1।প্রশ্ন: ক্যালরিমিতির মূলনীতি কী?উত্তর: গৃহীত তাপ = বর্জিত তাপ।প্রশ্ন: যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয়, তাকে কী বলে? উত্তর: ক্যালরিমিটার।প্রশ্ন: বস্তুর অন্তর্নিহিত তাপশক্তির পরিমাণ কোনটির ওপর নির্ভর করে না? উত্তর: বস্তুর আয়তন।প্রশ্ন: বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়? উত্তর: আপেক্ষিক তাপ।প্রশ্ন: উন্নত ধরনের ক্যালরিমিতি কে উদ্ভাবন করেন? উত্তর: বিজ্ঞানী রেনো।প্রশ্ন: আপেক্ষিক তাপের একক কী?উত্তর: Jkg-1K-1।প্রশ্ন: তাপ ধারণক্ষমতার একক কী?উত্তর: JK-1।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল