২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩০: ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১ প্রশ্ন: নিজের অভিজ্ঞতা এবং অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা উদ্যোক্তার কোন ধরনের গুণ?উত্তর: একটি বিশেষ গুণ।প্রশ্ন: সফল উদ্যোক্তারা কোন শক্তিবলে উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ এবং তা ব্যবহার করেন?উত্তর: উদ্ভাবনী শক্তি বলে।প্রশ্ন: কোনটি উদ্যোক্তার ব্যক্তিগত গুণ?উত্তর: আকর্ষণীয় ব্যক্তিত্ব ও আয়ের প্রতি আকর্ষণ।প্রশ্ন: ‘শিল্প উদ্যোক্তা একজন অর্থনৈতিক প্রতিনিধি’ এটি কার কথা?উত্তর: জে বি সে।প্রশ্ন: সফল উদ্যোক্তা প্রতিষ্ঠানের কোন সম্পদ পূর্ণ ব্যবহার করতে সক্ষমতার পরিচয় দেন?উত্তর: বস্তুগত ও জনসম্পদ।প্রশ্ন: উদ্যোক্তারা জন্মগতভাবেই কী? উত্তর: উদ্যোক্তা।প্রশ্ন: কারখানা স্থাপনের ক্ষেত্রে জুবের আলীকে সাহায্য করেছিল কোন ব্যাংক?উত্তর: একটি বিদেশি ব্যাংক।প্রশ্ন: কে শিল্পোদ্যোক্তাকে উৎপাদনের ক্ষেত্রে নতুন সংমিশ্রণের উদ্ভাবনকারী বলে গণ্য করেছেন?উত্তর: জোসেফ এ সুমপিটার।প্রশ্ন: উদ্যোগ বিষয়টি ক্যানটিলন সর্বপ্রথম কোন শাস্ত্রে প্রয়োগ করেন? উত্তর: অর্থনীতিতে।প্রশ্ন: যিনি শিল্পের ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি নেন তাকে কী বলে?উত্তর: শিল্পোদ্যোক্তা।প্রশ্ন: আকর্ষণীয় ব্যক্তিত্ব উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য?উত্তর: অর্থনৈতিক।প্রশ্ন: সর্বোচ্চ তিন কোটি টাকা বিনিয়োগ করা শিল্প প্রতিষ্ঠানকে কী বলে? উত্তর: ক্ষুদ্র শিল্প।প্রশ্ন: জুবের আলী ১৯৫২ সালে কোথায় একটি দেশলাই কারখানা স্থাপন করেন? উত্তর: চট্টগ্রাম কালুরঘাট অঞ্চলে। অধ্যায়-২ প্রশ্ন: উদ্যোক্তা তার ব্যবসায়ে কী করে?উত্তর: নিজেই ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।প্রশ্ন: ক্ষুদ্র ব্যবসা/শিল্প গঠন কী?উত্তর: সর্বোচ্চ তিন কোটি টাকা বিনিয়োগ করা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান।প্রশ্ন ক্ষুদ্র ব্যবসায় সুবিধা কী?উত্তর: নিজের সব দক্ষতা ব্যবহারের সুযোগ।প্রশ্ন: সুযোগ সর্বোচ্চ ব্যবহারের উপায় কী?উত্তর: প্রতিযোগিতা সম্পর্কিত তথ্য সংগ্রহকরণ।প্রশ্ন: একজন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা ব্যবসা শুরু করার আগে যেসব সুবিধা পর্যালোচনা করবেন সেগুলো কী?উত্তর: ব্যক্তিগত সুবিধা।প্রশ্ন: কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উৎস কী?উত্তর: মজুরি বা বেতনভিত্তিক কর্মসংস্থান।প্রশ্ন: ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা সচরাচর কী ধরনের অসুবিধা মোকাবিলা করেন? উত্তর: অর্থনৈতিক অসুবিধা।প্রশ্ন: জীবনধারণের জন্য একান্ত অপরিহার্য কী?উত্তর: অর্থ উপার্জন।প্রশ্ন: মানুষের জীবিকা অর্জনের সঙ্গে কাজের সম্পর্ক কিরূপ?উত্তর: অত্যন্ত নিবিড়।প্রশ্ন: ব্যবসা ও শিল্প স্থাপনের মাধ্যমে কিসের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে?উত্তর: আত্মকর্মসংস্থানের।প্রশ্ন: আত্মকর্মসংস্থানমূলক কাজের ধারাবাহিকতা কী রকম?উত্তর: অনিশ্চিত।প্রশ্ন: যেকোনো দেশে কর্মসংস্থানের প্রধান উৎস কী?উত্তর: সরকারি ও বেসরকারি।প্রশ্ন: আত্মকর্মসংস্থান কী?উত্তর: বেতন বা মজুরিভিত্তিক চাকরির বিকল্প ব্যবস্থা।প্রশ্ন: বেকার সমস্যার প্রধান শিকার কারা?উত্তর: যুবসমাজ।প্রশ্ন: বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার কত ভাগ আত্মকর্মসংস্থানে নিয়োজিত? উত্তর: ৬০ শতাংশ।প্রশ্ন: স্বীয় দক্ষতা বা গুণাবলির বলে সেবাদানের বিনিময়ে অর্থ উপার্জন করাকে কী বলে?উত্তর: আত্মকর্মসংস্থান।প্রশ্ন: ব্যবসা বা উদ্যোগ পেশার ক্ষেত্রে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন কে?উত্তর: মালিক নিজেই।প্রশ্ন: কোনটিতে অধিকতর পেশাগত উন্নতি হয়?উত্তর: ক্ষুদ্র ব্যবসা।প্রশ্ন: নতুন সম্পত্তি স্থাপন ও বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ের জন্য কী?উত্তর: সামাজিক সুবিধা।প্রশ্ন: প্রত্যেক দেশের জাতীয় অর্থনীতির প্রধান লক্ষ্য কী?উত্তর: উপযুক্ত কর্মসংস্থান।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: সঠিক উত্তর: মডেল টেস্ট-১৯: ১। ক, ২। গ, ৩। ক, ৪। খ, ৫। ঘ, ৬। ক, ৭। খ, ৮। ঘ, ৯। গ, ১০। খ, ১১। গ, ১২। ঘ, ১৩। ঘ, ১৪। ক, ১৫। ক, ১৬। ঘ, ১৭। ক, ১৮। খ, ১৯। ঘ, ২০। ক, ২১। গ, ২২। গ, ২৩। গ, ২৪। ক ২৫। খ।