বহুনির্বাচনী প্রশ্নোত্তরের কৌশল:সামাজিক বিজ্ঞান
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩০: সামাজিক বিজ্ঞান
সৃজনশীল পদ্ধতি অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান বিষয়ে সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো। তিন ধরনের সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন অবশ্য চারটি দক্ষতার স্তর রক্ষা করে প্রণীত হয়। আলোচনার সুবিধার জন্য প্রতিটি দক্ষতার স্তরের একটি করে নমুনা প্রশ্ন নিচে সংযুক্ত করা হলো। জ্ঞান স্তর উৎপাদনের আদি ও মৌলিক উপাদান কোনটি?ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন# এ প্রশ্নের উত্তর হুবহু পাঠ্যবইয়ে আছে। শিক্ষার্থী স্মরণ করে এর উত্তর দিতে সক্ষম। পাঠ্যবইয়ের তথ্য বা তত্ত্ব স্মরণ করে এ স্তরের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।অনুধাবন বা Understanding স্তরে MCQশিক্ষার প্রভাবে সমাজে কী ধরনের পরিবর্তন সাধিত হয়?ক. আমূল পরিবর্তন খ. রাস্তাঘাটের উন্নতিগ. জীবনযাত্রার পরিবর্তন ঘ. ব্যবসা-বাণিজ্যের উন্নতিএই প্রশ্নের সরাসরি উত্তর পাঠ্যবইয়ে নেই। তবে সামাজিক পরিবর্তনের একটি উপাদান হিসেবে শিক্ষার ভূমিকা বর্ণিত আছে। শিক্ষার্থী ওই অংশটুকু পড়ে যদি বুঝে থাকে, তবে প্রশ্নের চারটি বিকল্প বা (Option) তুলনা করে সঠিক উত্তরটি বেছে নিতে সক্ষম হবে। শিক্ষার্থীর সুবিধার্থে এই স্তরের অপর একটি প্রশ্ন নিচে সংযোজিত হলো:ক. সমাক্ষ রেখা খ. মূল মধ্য রেখা গ. বিষুব রেখা ঘ. দ্রাঘিমা রেখা# এই বহুনির্বাচনী প্রশ্নের বিকল্প উত্তরগুচ্ছে (Option) চারটি রেখার কথা বলা হয়েছে। পাঠ্যবইয়ে এই চারটি রেখার চিত্র ও বর্ণনা আছে। শিক্ষার্থী যদি তা বুঝে থাকে, তবে ওপরের চিত্রের A ও B রেখার আকৃতি ওই চারটি রেখার যেটির সঙ্গে মিল পাবে, সেটাকে সঠিক উত্তর বলে চিহ্নিত করবে।প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের MCQ# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।A ও B দুটি রাষ্ট্র। A রাষ্ট্রের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এবং তিনি তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দেন। কিন্তু B রাষ্ট্রের একজন মন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নতুন একজন মন্ত্রী নিয়োগ দেন।১। B রাষ্ট্রের সরকারব্যবস্থা কোন ধরনের?ক. এককেন্দ্রিক খ. যুক্তরাষ্ট্রীয় গ. মন্ত্রিপরিষদ শাসিত ঘ. রাষ্ট্রপতি শাসিত# এই প্রশ্নের বিকল্প উত্তরে চার ধরনের সরকারব্যবস্থার কথা বলা হয়েছে। এই চারটি সরকারব্যবস্থা চারটি ধারণা বা Conceptও বটে। প্রতিটির ধারণার স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে। ওই বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে সঠিক সরকারব্যবস্থা শিক্ষার্থী খুঁজে নিতে সমর্থ হবে। ওপরের দৃশ্যকল্পে সরকারব্যবস্থা সম্পর্কিত একটি নতুন পরিস্থিতির অবতারণা করা হয়েছে। শিক্ষার্থী তার পাঠ্যবইয়ে বর্ণিত সরকারব্যবস্থার যেটির বৈশিষ্ট্য B রাষ্ট্রে খুঁজে পাবে, সেই অলোকে উত্তর চিহ্নিত করবে। এরূপ প্রশ্ন প্রয়োগ স্তরের।২। ওপরের বর্ণিত A ও B রাষ্ট্রের সরকারব্যবস্থার মধ্যে সাদৃশ্য রয়েছে—i. গণতান্ত্রিক ব্যবস্থায় ii. রাষ্ট্রপতির ক্ষমতায় iii. মন্ত্রিপরিষদের ক্ষমতায়কোনটি সঠিক? ক. i. খ. ii. গ. ii ও iii. ঘ. i, ii ও iii# এই প্রশ্নে A ও B রাষ্ট্রের সরকারব্যবস্থা চিহ্নিত করার পর এই দুটির মধ্যে সাদৃশ্য খুঁজতে বলা হয়েছে। এই বিবেচনায় প্রশ্নটি উচ্চতর দক্ষতার। অর্থাৎ নতুন পরিস্থিতিতে পাঠ্যবইয়ের জ্ঞান ও অনুধাবনের মধ্যে সরকারব্যবস্থা চিহ্নিত করাটাই হবে প্রয়োগ। এই চিহ্নিত করার কাজ শেষে দুটি দেশের যে সরকারব্যবস্থা খুঁজে পাওয়া যাবে, ওই সরকারব্যবস্থাকে ভেঙে সাদৃশ্য খুঁজে বের করতে হবে। এরূপ উপাদানে ভেঙে বিচার-বিবেচনা করে উত্তরদানের উপযোগী প্রশ্ন উচ্চতর দক্ষতা স্তরের।