২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩১ মোটর গাড়ি ও অ্যারোপ্লেনে অন্তর্দহ ইঞ্জিন ব্যবহূত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১১প্রশ্ন: কোন ধরনের মাধ্যম দিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয়? উত্তর: কঠিন।প্রশ্ন: কোন তরলের মধ্য দিয়ে তাপের আংশিক বিকিরণ ঘটে? উত্তর: পানি।প্রশ্ন: কোন তরলের মধ্য দিয়ে তাপের বিকিরণ সম্ভব?উত্তর: কার্বন ডাইসালফাইড (CS2)।প্রশ্ন: কিসের মধ্য দিয়ে তাপের বিকিরণ করানো যায় না? উত্তর: পাথর।প্রশ্ন: কোন পদ্ধতিতে তাপ তড়িৎ-চৌম্বক তরঙ্গ আকারে সঞ্চালিত হয়? উত্তর: বিকিরণ।।প্রশ্ন: লোহার তাপ পরিবাহকত্ব কত?উত্তর: 80Wm-1K-1।প্রশ্ন: তাপ পরিবাহকত্বের মান কোনটির ওপর নির্ভর করে না? উত্তর: প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।প্রশ্ন: তাপের সুপরিবাহক কী? উত্তর: তামা।প্রশ্ন: সার্লির পদ্ধতিতে কোনটি নির্ণয় করা যায়?উত্তর: তাপ পরিবাহকত্ব।প্রশ্ন: গ্রিন হাউস কী? উত্তর: কাচের তৈরি ঘর।প্রশ্ন: তাপ পরিবহনের জন্য কী প্রয়োজন?উত্তর: জড় মাধ্যম।প্রশ্ন: সূর্য দিনের বেলা তাপ কী করে?উত্তর: বিকিরণ।প্রশ্ন: বায়ু তাপের কী ধরনের পরিবাহক?উত্তর: কুপরিবাহক।প্রশ্ন: সাদা বস্তুর তাপ শোষণক্ষমতা কেমন?উত্তর: একেবারেই কম।প্রশ্ন: কাচের মধ্য দিয়ে কেমন দৈর্ঘ্যের তাপ সহজে যেতে পারে?উত্তর: ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তাপ। অধ্যায়-১২ প্রশ্ন: পেট্রল ইঞ্জিনের তাপীয় দক্ষতা কত ভাগ?উত্তর: ৩০%।প্রশ্ন: পেট্রল ইঞ্জিনের কার্যকর খাতের তাপমাত্রা কত?উত্তর: 2000° C।প্রশ্ন: পেট্রল ইঞ্জিনের কার্যকর খাত কী?উত্তর: তৃতীয় খাত।প্রশ্ন: ড. অটো ১৮৮৬ সালে কোন ইঞ্জিন চালু করেন?উত্তর: পেট্রল ইঞ্জিন।প্রশ্ন: পেট্রল ইঞ্জিনে কার্বুরেটরের কাজ কী?উত্তর: পেট্রলকে বাষ্পীভূত করা।।প্রশ্ন: পেট্রল ইঞ্জিনের কোন অংশে পেট্রলকে বাষ্পে রূপান্তর করা হয়? উত্তর: কার্বুরেটরে।প্রশ্ন: ফ্রেয়ন কী?উত্তর: একটি গ্যাস, যা হিমায়িত পদার্থ হিসেবে কাজ করে।প্রশ্ন: ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়?উত্তর: ফ্রেয়ন।প্রশ্ন: রেফ্রিজারেটরে কোন শক্তি ব্যয়ে তাপ শক্তি নির্গত হয়? উত্তর: যান্ত্রিক শক্তি।প্রশ্ন: কম্প্রেসার কোন তাপীয় যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত?উত্তর: ফ্রিজ।প্রশ্ন: তাপমাত্রা কোন দিকে প্রবাহিত হয়?উত্তর: উচ্চ তাপমাত্রা থেকে নিম্নতর তাপমাত্রার দিকে।প্রশ্ন: বাষ্পীয় ইঞ্জিন কেমন ইঞ্জিন?উত্তর: বহির্দহ ইঞ্জিন।প্রশ্ন: মোটর গাড়ি ও অ্যারোপ্লেনে কেমন ইঞ্জিন ব্যবহূত হয়? উত্তর: অন্তর্দহ ইঞ্জিন।প্রশ্ন: কোন ইঞ্জিন অন্তর্দহ ইঞ্জিন?উত্তর: ডিজেল ইঞ্জিন।প্রশ্ন: অটোচক্র কী?উত্তর: চক্রের পর পর চারটি ঘাতের ক্রিয়া।অধ্যায়-১৩ প্রশ্ন: আলো শূন্যস্থানে কত বেগে চলে?উত্তর: 3 × 10-8 ms-1।প্রশ্ন: আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে?উত্তর: প্ল্যাঙ্ক।প্রশ্ন: ফটোতড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়?উত্তর: কোয়ান্টাম তত্ত্ব।প্রশ্ন: আলোর তড়িৎ-চৌম্বক তত্ত্বের প্রথম অবতারণা করেন কে?উত্তর: ম্যাক্সওয়েল (১৮৬৪ সালে)।প্রশ্ন: আলোর তরঙ্গ তত্ত্ব প্রথম কে প্রদান করেন?উত্তর: হাইগেন (১৬৭৮ সালে)।প্রশ্ন: কে আলোর কণা তত্ত্ব প্রদান করেন?উত্তর: স্যার আইজ্যাক নিউটন (১৬৭২ সালে)।প্রশ্ন: দৃশ্যমান আলোর কম্পাঙ্ক কত?উত্তর: 1014 HZ।প্রশ্ন: সূর্য থেকে যে বিকির্ণ তাপ আসে, তা কোন রশ্মি?উত্তর: অবলোহিত রশ্মি।প্রশ্ন: কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?উত্তর: বেগুনি।প্রশ্ন: কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?উত্তর: লাল।প্রশ্ন: লাক্স কী?উত্তর: দীপন তীব্রতার একক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল