২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩২ সাদা রঙের তল সব রঙের আলো প্রতিফলিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রামবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১৩ প্রশ্ন: লাক্স কী? উত্তর: দীপন তীব্রতার একক।প্রশ্ন: দীপন ক্ষমতা কোন ধরনের রাশি?উত্তর: মৌলিক।প্রশ্ন: ঘন কোণের একক কী?উত্তর: স্টেরেডিয়ান (sr)।প্রশ্ন: ১ ওয়াট = কত লুমেন সবুজ আলো?উত্তর: 621 lmপ্রশ্ন: আলোক লাক্স পরিমাপের একক কী?উত্তর: লুমেন।প্রশ্ন: ঘরে বাতি জ্বালালে সব জায়গায় কেমন আলোকিত হয়?উত্তর: সমান আলোকিত হয় না।প্রশ্ন: পারমাণবিক বিস্ফোরণের ফলে কোন তেজস্ক্রিয় রশ্মি উৎপন্ন হয়?উত্তর: গামা রশ্মি।অধ্যায়-১৪প্রশ্ন: কোন রঙের তল সব রঙের আলো প্রতিফলিত করে? উত্তর: সাদা।প্রশ্ন: সমতল দর্পণে শতকরা কত ভাগ আলো প্রতিফলিত হয়? উত্তর: ৪০%প্রশ্ন: দর্পণে কী ঘটে? উত্তর: প্রতিফলন।প্রশ্ন: সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কেমন হয়?উত্তর: অসদ ও সোজা।প্রশ্ন: গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে? উত্তর: মেরু।প্রশ্ন: নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহূত হয়?উত্তর: অবতল দর্পণ।প্রশ্ন: উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব উৎপন্ন হয় না?উত্তর: বাস্তব।প্রশ্ন: বায়ু থেকে কাচ মাধ্যমে আলো লম্বভাবে পড়লে তা কত হারে প্রতিফলিত হয়?উত্তর: প্রায় ৪.৫%।প্রশ্ন: সিলভারিং কী?উত্তর: কাচের ওপর ধাতুর প্রলেপ দেওয়া।প্রশ্ন: আমরা চেহারা দেখার জন্য কেমন আয়না ব্যবহার করি? উত্তর: সমতল দর্পণ।প্রশ্ন: পেরিস্কোপ কোথায় ব্যবহূত হয়?উত্তর: ডুবোজাহাজে।প্রশ্ন: মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহূত হয়? উত্তর: উত্তল দর্পণ।প্রশ্ন: ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পর্যবেক্ষণের সময় কোন দর্পণ ব্যবহার করেন?উত্তর: অবতল দর্পণ। অধ্যায়-১৫ প্রশ্ন: আলোকরশ্মি কোন মাধ্যমে সরল রেখায় চলে?উত্তর: স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে।প্রশ্ন: প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কে আবিষ্কার করেন?উত্তর: বিজ্ঞানী স্নেল।প্রশ্ন: আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে কীভাবে প্রবেশ করে?উত্তর: তির্যকভাবে।প্রশ্ন: বরফের প্রতিসরণাঙ্ক কত? উত্তর: ১.৩০৮৭প্রশ্ন: হীরকের প্রতিসরণাঙ্ক কত? উত্তর: ২.৪১৭২প্রশ্ন: পানির প্রতিসরণাঙ্ক কত? উত্তর: ১.৩৩৩৩প্রশ্ন: হীরকের ক্রান্তি কোণ কত? উত্তর: ২৪০প্রশ্ন: ক্রান্তি কোণ কিসের ওপর নির্ভর করে?উত্তর: আলোর রঙের ওপর।প্রশ্ন: মরীচিকা সৃষ্টি হয় কোথায়?উত্তর: উত্তপ্ত মরুভূমিতে।প্রশ্ন: ফাইবার কী? উত্তর: খুব সরু এবং নমনীয় কাচতন্তু।প্রশ্ন: ফাইবার কী কাজে ব্যবহূত হয়?উত্তর: আলো বহনের কাজে।প্রশ্ন: মরীচিকায় আসলে কোন ঘটনা ঘটে?উত্তর: আলোর প্রতিফলন।অধ্যায়-১৬প্রশ্ন: লেন্স কিসের তৈরি? উত্তর: কাচ।প্রশ্ন: উত্তল লেন্সের প্রধান ফোকাস কেমন বিন্দু?উত্তর: সদ বিন্দু।প্রশ্ন: লেন্সের ক্ষমতার একক কী?উত্তর: ডাইঅপ্টার।প্রশ্ন: গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে কী লেন্স ব্যবহূত হয়েছিল?উত্তর: অবতল লেন্স।প্রশ্ন: উত্তল লেন্স কী হিসেবে ব্যবহূত?উত্তর: আতশি কাচ।প্রশ্ন: চশমায় কোন লেন্স ব্যবহূত হয়?উত্তর: অবতল লেন্স।প্রশ্ন: উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কেমন হয়?উত্তর: ধনাত্মক।প্রশ্ন: অবতল লেন্সের ক্ষমতা কেমন হয়?উত্তর: ঋণাত্মক।প্রশ্ন: ক্যামেরার মধ্যে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?উত্তর: উত্তল লেন্স।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল