২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩৩ বায়ুমণ্ডল না থাকলে আকাশের নীলিমা থেকে আমরা বঞ্চিত হতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১৭ প্রশ্ন: ফিল্ম পানিতে ধুয়ে কিসের দ্রবণে ডোবানো হয়?উত্তর: হাইপো বা সোডিয়াম থায়োসালফেট।প্রশ্ন: মানুষের চোখের গঠন কেমন?উত্তর: ক্যামেরার মতো।প্রশ্ন: কর্নিয়ার পেছনের অস্বচ্ছ পর্দাকে কী বলে?উত্তর: আইরিস।প্রশ্ন: স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের দূরত্ব কত সেন্টিমিটার? উত্তর: প্রায় ২৫ সেন্টিমিটার।প্রশ্ন: নভোবীক্ষণ যন্ত্র কে তৈরি করেন?উত্তর: ডেনমার্কের জ্যোতির্বিদ কেপলার।প্রশ্ন: যে যন্ত্রের মাধ্যমে চোখের নিকটবর্তী ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়, তাকে কী বলে?উত্তর: অণুবীক্ষণ যন্ত্র।প্রশ্ন: আইরিসের মাঝখানে কী থাকে?উত্তর: একটি ছোট ছিদ্র।প্রশ্ন: কর্নিয়ার বাইরের দিকটা কেমন?উত্তর: উত্তল।প্রশ্ন: ক্যামেরার ফিল্মের ওপর কিসের প্রলেপ থাকে?উত্তর: রুপা ও হ্যালেজেন যৌগের।প্রশ্ন: কোনো বস্তু চোখ দিয়ে একবার দেখলে মস্তিষ্কে অনুভূতি থাকে কতক্ষণ? উত্তর: ০.১ সেকেন্ড।অধ্যায়-১৮প্রশ্ন: সাদা আলো সাতটি রঙে বিশ্লিষ্ট হয় কখন?উত্তর: প্রিজমের ভেতরে দিয়ে।প্রশ্ন: পানির কণায় আলোর প্রতিফলন ও প্রতিসরণ ঘটে আকাশে কী সৃষ্টি হয়?উত্তর: রংধনুর সৃষ্টি হয়।প্রশ্ন: আকাশ কখন নীল দেখায়?উত্তর: মেঘমুক্ত অবস্থায়।প্রশ্ন: দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে কী বলে?উত্তর: প্রিজম।প্রশ্ন: আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন কে?উত্তর: স্যার আইজ্যাক নিউটন।প্রশ্ন: সূর্যের আলোর প্রকৃতি কেমন?উত্তর: যৌগিক।প্রশ্ন: কোন আলো সবচেয়ে বেশি বাঁকিয়ে যায়?উত্তর: বেগুনি আলো।প্রশ্ন: কোন আলো সবচেয়ে কম বাঁকায়?উত্তর: লাল আলো।প্রশ্ন: মৌলিক রং কী কী?উত্তর: লাল, সবুজ ও নীল।প্রশ্ন: বায়ুমণ্ডলের সব জায়গায় কী গমন করে?উত্তর: সূর্য রশ্মি।প্রশ্ন: লাল আলোয় গাছের পাতা কেমন দেখাবে?উত্তর: কালো।প্রশ্ন: কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ও বেশি?উত্তর: নীল ও লাল।প্রশ্ন: বায়ুমণ্ডল না থাকলে কী থেকে আমরা বঞ্চিত হতাম? উত্তর: আকাশের নীলিমা থেকে।অধ্যায়-১৯প্রশ্ন: ইলেকট্রনের সংখ্যা কমে গেলে কী বৃদ্ধি পাবে?উত্তর: প্রোটনের সংখ্যা।প্রশ্ন: আধানের উপস্থিতি ও প্রকৃতি নির্ণয়ের জন্য এই তড়িৎবীক্ষণ যন্ত্র উদ্ভাবন করেন কে?উত্তর: ধর্মযাজক বেনেট।প্রশ্ন: তড়িৎ-তীব্রতা পরিমাপের একক কী?উত্তর: নিউটন/কুলম্ব (NC-1)।প্রশ্ন: তড়িৎ-তীব্রতা কোন রাশি?উত্তর: ভেক্টর রাশি।প্রশ্ন: আধানের উদ্ভব হয় কীভাবে?উত্তর: দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে।প্রশ্ন: প্রোটনের আধান কী ধরনের?উত্তর: ধনাত্মক।প্রশ্ন: ইলেকট্রনের আধান কী ধরনের?উত্তর: ঋণাত্মক।প্রশ্ন: তড়িৎ নিরপেক্ষ কোনটি? উত্তর: নিউট্রন।প্রশ্ন: বিভব কী রাশি? উত্তর: স্কেলার রাশি।অধ্যায়-২০প্রশ্ন: চলতড়িৎ কী?উত্তর: ইলেকট্রনের নিরবচ্ছিন্ন প্রবাহ।প্রশ্ন: তড়িৎ প্রবাহের একক কী?উত্তর: অ্যাম্পিয়ার।প্রশ্ন: তড়িৎ কোষ প্রথম কে আবিষ্কার করেন?উত্তর: আলেসান্ত্রো ভোল্টা।প্রশ্ন: তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য কী ব্যবহূত হয়? উত্তর: অ্যামিটার।প্রশ্ন: কোনো রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য কী ব্যবহূত হয়?উত্তর: ভোল্টামিটার।প্রশ্ন: কাজের একক কী? উত্তর: জুল।প্রশ্ন: আধানের একক কী?উত্তর: কুলম্ব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল