পদার্থবিজ্ঞান
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩৪ লোহা ছাড়া নিকেল ও কোবাল্ট মৌল দ্বারা চুম্বক দৃঢ়ভাবে আকৃষ্ট হয়
সহকারী অধ্যাপক ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রামবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-২০প্রশ্ন: তড়িৎ চালক শক্তির একক কী?উত্তর: ভোল্ট।প্রশ্ন: পরিবাহিতার একক কী? উত্তর: সিমেন্স।প্রশ্ন: কার পরিবাহিতা সবচেয়ে বেশি?উত্তর: রুপার।প্রশ্ন: রোধের একক কী? উত্তর: ওহম।প্রশ্ন: মানবদেহের রোধের পরিমাণ কত?উত্তর: 50 KWপ্রশ্ন: ব্যয়িত শক্তির একক কী? উত্তর: জুল।অধ্যায়-২১প্রশ্ন: ম্যাগনেটাইট কোন অঞ্চলে পাওয়া যায়?উত্তর: মধ্য এশিয়ার ম্যাগনেসিয়া অঞ্চলে।প্রশ্ন: ম্যাগনেটের রাসায়নিক সংকেত কী?উত্তর: Fe3O4প্রশ্ন: চুম্বকের দুটি বিশেষ ধর্ম কী?উত্তর: আকর্ষণী ধর্ম ও দিকনির্দেশক ধর্ম।প্রশ্ন: ম্যাগনেট কিসের যৌগিক পদার্থ?উত্তর: লোহার।প্রশ্ন: লোহার সংকরের মধ্যে কত ভাগের বেশি কার্বন থাকলে তা স্থায়ী চুম্বক তৈরি করে?উত্তর: ০.৮%প্রশ্ন: চুম্বকের কোন স্থানে আকর্ষণক্ষমতা থাকে না?উত্তর: মধ্যস্থলে।প্রশ্ন: চুম্বকের কোন স্থানে আকর্ষণক্ষমতা বেশি থাকে? উত্তর: দুই প্রান্তের কাছাকাছি স্থানে।প্রশ্ন: লোহা ছাড়া অন্য কোন মৌল দ্বারা চুম্বক দৃঢ়ভাবে আকৃষ্ট হয়?উত্তর: নিকেল ও কোবাল্ট।প্রশ্ন: চার্জযুক্ত কণা কী? উত্তর: ইলেকট্রন।প্রশ্ন: লোহার কুরি তাপমাত্রা কত?উত্তর: ৭৭০° সে.।প্রশ্ন: চুম্বকের বিশেষ ধর্ম কয়টি? উত্তর: দুটি।প্রশ্ন: স্থায়ী চুম্বক কয় ধরনের? উত্তর: দুই ধরনের।প্রশ্ন: বেশির ভাগ চৌম্বক পদার্থে কী থাকে?উত্তর: লোহা।প্রশ্ন: চুম্বকের প্রান্ত থেকে যত দূরে যাওয়া যায়, বল রেখার মধ্যবর্তী দূরত্বের কিরূপ পরিবর্তন হয়।উত্তর: বেড়ে যায়।অধ্যায়-২২প্রশ্ন: যে অঞ্চলে চৌম্বক বলরেখা ক্রিয়াশীল, তাকে কী বলে? উত্তর: চৌম্বক ক্ষেত্র।প্রশ্ন: তড়িৎবাহী তারের সঙ্গে চৌম্বক ক্ষেত্র বিজড়িত—এটা কে আবিষ্কার করেন?উত্তর: ওয়েরস্টেড।প্রশ্ন: সোজা তারে তড়িৎপ্রবাহ কোন দিকে হয়?উত্তর: খাড়া নিচের দিকে।প্রশ্ন: তাড়িৎ চৌম্বক আবেশের আবিষ্কর্তা কে?উত্তর: মাইকেল ফ্যারাডে।প্রশ্ন: চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ানো যায় কীভাবে?উত্তর: তারটি কুণ্ডলী পাকিয়ে সলিনয়েড তৈরি করে।প্রশ্ন: সলিনয়েড কী?উত্তর: ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তার।প্রশ্ন: জেনারেটর কী?উত্তর: যে তড়িৎযন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়।প্রশ্ন: ট্রান্সফর্মার কী?উত্তর: যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয়।প্রশ্ন: বাংলাদেশের ঘরে ঘরে কত ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহূত হয়? উত্তর: ২২০ ভোল্টেজের।প্রশ্ন: তড়িৎ তারের ওপর চুম্বকের প্রভাব কাজে লাগিয়ে কী তৈরি হয়েছে?উত্তর: বৈদ্যুতিক মোটর।প্রশ্ন: তড়িৎ চৌম্বক আবেশ কয়টি সূত্র মেনে চলে?উত্তর: দুটি।প্রশ্ন: দুটি কুণ্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক — যতক্ষণ বজায় থাকে, গৌণ কুণ্ডলীর আধিষ্ট তড়িৎ ততক্ষণ স্থায়ী হয়। উত্তর : গতি।প্রশ্ন: রিহোস্টেডের কাজ কী? উত্তর: পরিবাহীর রোধ পরিবর্তন করে তড়িৎ প্রবাহের মান হ্রাস বা বৃদ্ধি করা।প্রশ্ন: গ্যালভানোমিটারের কাজ কী?উত্তর: তড়িৎ প্রবাহের অস্তিত্ব প্রমাণ করা।প্রশ্ন: তড়িৎ চৌম্বক আবেশের আবিষ্কারক কাকে বলা হয়? উত্তর: মাইকেল ফ্যারাডে।প্রশ্ন: সলিনয়েডের কোন প্রান্তে উত্তর মেরুর উদ্ভব হয়?উত্তর: যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে।প্রশ্ন: সলিনয়েড বলতে কী বোঝায়?উত্তর: ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত কয়েল বা কুণ্ডলী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল