২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩৫ ছায়াপথগুলো স্থির নয়, বরং পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে—এই সত্যটি এডুইন হাবল আবিষ্কার করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-২২প্রশ্ন: সোজা তারের দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কী নিয়মে বের করা যায়?উত্তর: ডানহাতি।প্রশ্ন: তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কত সালে আবিষ্কৃত হয়? উত্তর: ১৮২০ সালে। অধ্যায়-২৩ প্রশ্ন: তড়িৎ সুপরিবাহক কী?উত্তর: ধাতব পদার্থ।প্রশ্ন: ট্র্যানজিস্টর কত সালে আবিষ্কৃত হয়?উত্তর: ১৯৪৮ সালে।প্রশ্ন: টেলিভিশনে চিত্র পাঠাতে সক্ষম হয়েছেন কে?উত্তর: লজি বেয়ার্ড (১৯২৬ সালে)।প্রশ্ন: রাডারের কাজ কী?উত্তর: দূরের কোনো বস্তুর উপস্থিতি নির্ণয় করা।প্রশ্ন: রঙিন টেলিভিশনের পর্দা কী দিয়ে তৈরি হয়?উত্তর: তিন রকম ফসফর দানা দিয়ে।প্রশ্ন: ‘কম্পিউটার’ শব্দের অর্থ কী?উত্তর: গণক বা হিসাবকারী।প্রশ্ন: কী ইলেকট্রনিকস জগতে বিপ্লব এনেছে?উত্তর: ট্র্যানজিস্টর।প্রশ্ন: টেলিভিশনের পিকচার টিউবে কিসের প্রলেপ থাকে?উত্তর: ফসফর।অধ্যায়-২৪প্রশ্ন: এক্স-রে কী?উত্তর: ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চৌম্বক বিকিরণ।প্রশ্ন: আলফা, বিটা ও গামা রশ্মি কী?উত্তর: তেজস্ক্রিয় বিকিরণ।প্রশ্ন: এক্স-রে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত?উত্তর: 10-10 mপ্রশ্ন: এক্স-রে কে আবিষ্কার করেন?উত্তর: বিজ্ঞানী উলহহেলম রন্টজেন (১৮৯৫ সালে)।প্রশ্ন: সাধারণ আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?উত্তর: 7 × 10-7 mপ্রশ্ন: এক্স-রের একক কী? উত্তর: রন্টজেন।প্রশ্ন: এক্স-রে রশ্মি কোন ধরনের রেখায় চলাচল করে?উত্তর: সরল রেখায়। প্রশ্ন: এক্স-রের আধান কেমন?উত্তর: এটি আধান-নিরপেক্ষ।প্রশ্ন: এক্স-রে কী কাজে ব্যবহূত হয়?উত্তর: চিকিৎসা, শিল্প ও গোয়েন্দা বিভাগে।প্রশ্ন: বেকরেল রশ্মি কী?উত্তর: ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে অবিরত ভেদন শক্তিসম্পন্ন যে রশ্মি নির্গত হয়।প্রশ্ন: আলফা রশ্মির আধান কত?উত্তর: ৩.২ × ১০-১৯ কুলম্ব।প্রশ্ন: বিটা রশ্মির ধর্ম কী?উত্তর: এই রশ্মি ঋণাত্মক আধানযুক্ত।প্রশ্ন: গামা রশ্মির ধর্ম কী?উত্তর: এই রশ্মি আধান-নিরপেক্ষ।প্রশ্ন: গামা রশ্মির দ্রুতি কত?উত্তর: আলোর সমান। ৩ × ১০৮ মি/সেকেন্ড।প্রশ্ন: তেজস্ক্রিয়তার একক কী?উত্তর: বেকরেল।প্রশ্ন: অবিভাজ্য কণিকা কেমন?উত্তর: মৌলিক কণিকা।প্রশ্ন: পদার্থ গঠনের মৌলিক উপাদান কী?উত্তর: অণু ও পরমাণু।প্রশ্ন: নিউক্লিয়াস কী দিয়ে গঠিত?উত্তর: নিউট্রন ও প্রোটন।প্রশ্ন: সূর্য যে ছায়া পথে রয়েছে, তাকে কী বলে?উত্তর: মিলকিওয়ে।প্রশ্ন: সূর্যের কয়টি গ্রহ আছে? উত্তর: নয়টি।প্রশ্ন: ছায়াপথগুলো স্থির নয়, বরং পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে—কে আবিষ্কার করেন?উত্তর: এডুইন হাবল।প্রশ্ন: মহাবিশ্ব কী হচ্ছে?উত্তর: সম্প্রসারিত হচ্ছে।প্রশ্ন: বৃহৎ বিস্ফোরণের তত্ত্বের পক্ষে যুক্তি দেন কে?উত্তর: স্টিফেন হকিং।প্রশ্ন: অ্যা ব্রিফ হিস্টরি অব টাইম গ্রন্থের লেখক কে?উত্তর: স্টিফেন হকিং।প্রশ্ন: অতি পরমাণুর মধ্যে কবে বিস্ফোরণ ঘটে?উত্তর: ১৫ শ কোটি বছর আগে।