২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১ ১। লতা শিক্ষিত ও সচেতন নারী। সম্প্রতি বিএ পাস করে তিনি চাকরিতে যোগ দিয়েছেন। তাঁর ক্ষেত্রে নিচের কোনটি ঘটার সম্ভাবনা নেই বললেই চলে?ক. অধিক সন্তান নেবেন খ. সন্তান নেওয়ার ক্ষেত্রে শাশুড়ির মতামতকে গুরুত্ব দেবেন নাগ. কম সন্তানের মা হবেন ঘ. ছেলেসন্তানই কামনা করবেন শুধু২। সামিন ধানমন্ডি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে পত্রিকায় সাহিত্য পাতায় গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি লিখে পাঠায়। সাহিত্য কিসের উপাদান?ক. সভ্যতার খ. সংস্কৃতির গ. সমাজের ঘ. দক্ষতার৩। গোপাল ও খলিল একই সমাজে বসবাস করেন। গোপাল পানিকে জল বলেন আর খলিল পানি বলেন। তবে উভয়ে ভাতকে ভাত বলেন। এঁদের মধ্যে সমাজের কোন উপাদানটি কার্যকর?i. পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া ii. পরস্পর নির্ভরশীলতা iii. সাদৃশ্য-বৈসাদৃশ্যকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।সুমির মা ভালো হারমোনিয়াম বাজান। সুমি তার মায়ের কাছ থেকেই গান শেখে, নতুন কুঁড়িতে গিটার বাজিয়ে যন্ত্রসংগীতে সে প্রথম স্থান অধিকার করে।৪। সুমির গান শেখার এ আগ্রহকে কী বলা যায়?ক. সংস্কৃতি খ. সভ্যতা গ. সংস্কার ঘ. শিল্প৫। সুমির হারমোনিয়াম বাজানো থেকে গিটারে আগ্রহ সংস্কৃতি ও সভ্যতার কোন উপাদানগুলোকে প্রভাবিত করছে বলে তুমি মনে করো?ক. বস্তুগত খ. অবস্তুগত গ. যান্ত্রিক উপাদান ঘ. কলাকৌশলগত উপাদান৬। আলাউদ্দিনের খেলা প্রিয়। তাই সে একটি ক্লাব গড়ে তুলেছে। এর নাম মোহনবাগান ক্রীড়াচক্র। এটি কী ধরনের প্রতিষ্ঠান?ক. গোষ্ঠী খ. পরিবার গ. সম্প্রদায় ঘ. সমাজ৭। ধর্ম মানুষের মনে সামাজিক মূল্যবোধ সঞ্চারিত করে, সত্যবাদিতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা প্রভৃতি গুণে গুণান্বিত হতে মানুষকে সাহায্য করে। সুতরাং বলা হয়ে থাকে—ক. ধর্ম সামাজিক বিষয়খ. ধর্ম মানুষকে পরিবর্তিত হতে দেয় নাগ. ধর্ম মানুষকে নিয়ন্ত্রণে রাখে ঘ. ধর্ম মানুষকে বিকশিত করতে পারে না।৮। সামাজিক ঐক্য বজায় রেখে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ ক্ষেত্রে কোন যুক্তিটি যথার্থ?i. ধর্মীয় বিশ্বাস মানুষকে জনকল্যাণ কাজে শক্তি জোগায়ii. ধর্ম মানুষকে নিয়ম মেনে চলতে বাধ্য করে iii. সাদৃশ্য-বৈসাদৃশ্যনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে পরিবার সবচেয়ে আদিম ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবার সামাজিক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় থাকে।৯। পরিবার অনেক কার্যাদি সম্পাদন করে। এর মধ্যে কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ?i. সদস্যদের খাদ্যের সংস্থান করা ii. সদস্যের প্রত্যাশা পূরণ করাiii. বংশধারা অক্ষুণ্ন রাখাকোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii১০। সামাজিক বিশৃঙ্খলা সমাজ জীবনকে কীভাবে প্রভাবিত করে?ক. পরিবেশের মাধ্যমে খ. পরিবারের সদস্যদের ওপর নিয়ন্ত্রণ হারালেগ. হত্যা, লুটতরাজ প্রভৃতির মাধ্যমে ঘ. অনুকরণের মাধ্যমে১১। পেশাদার চিকিৎসক, ক্লিনিকের মালিক, প্রকৌশলী, ফার্মের মালিক, বিদেশি প্রতিষ্ঠানে চাকরিজীবী, মাঝারি শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি কর্মচারী, শিল্পী, সাহিত্যিক তারা কোন শ্রেণীভূক্ত?ক. উচ্চবিত্ত খ. মধ্যবিত্ত গ. উচ্চমধ্যবিত্ত ঘ. নিম্নমধ্যবিত্ত১২। জনাব আজম আলী হাজি একজন কৃষক। তাঁর কয়েক শ বিঘা জমি আছে। ভূসম্পত্তির পরিমাণের ভিত্তিতে তিনি কোন শ্রেণীভুক্ত?ক. মধ্যম কৃষক খ. ধনী কৃষক গ. প্রান্তিক কৃষক ঘ. ছোট কৃষক১৩। সমাজবিজ্ঞানী বটোমোর সমাজ কাঠামোকে চিহ্নিত করতে কতগুলো ক্রিয়াশীল পূর্বশর্তের কথা বলেছেন। কোনটি পূর্বশর্তের বাইরে?ক. কর্তৃত্ব ও ক্ষমতার বণ্টন খ. অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ও বণ্টন প্রক্রিয়াগ. ভাবের আদান-প্রদান ঘ. সংস্কৃতির সংগঠনসমূহ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-১: ১। ক ২। খ ৩। গ ৪। ক ৫। খ ৬। ক ৭। গ ৮। ক ৯। খ ১০। গ ১১। গ ১২। খ ১৩। ঘ।