২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩৭: ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৮ প্রশ্ন: খতিয়ান মূলত কী? উত্তর: হিসাব বহি।প্রশ্ন: হিসাবরক্ষণের পাকা বই কী? উত্তর: খতিয়ান।প্রশ্ন: হিসাব বহির পাতার ডানদিকে কী বসে?উত্তর: ক্রেডিট।প্রশ্ন: লেনদেনের আইনানুগ গ্রহণযোগ্য দলিল কোনটি।উত্তর: ভাউচার।প্রশ্ন: নির্দিষ্ট সময় বা মাসের শেষে দুই পাশের অঙ্ক যোগ করে ক্যাশ বইয়ের কী বের করতে হয়? উত্তর: জের।প্রশ্ন: লেনদেনের প্রমাণপত্র কোনটি? উত্তর: ভাউচার।প্রশ্ন: দুতরফা দাখিলার মোট ডেবিট টাকা কী হবে।উত্তর: মোট ক্রেডিট টাকার সমান হবে।প্রশ্ন: দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি কী?উত্তর: এটি পরিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণের কাজ শুরু হয় কিসের মাধ্যমে।উত্তর: জাবেদার মাধ্যমে।প্রশ্ন: প্রতিটি লেনদেন সুবিধা গ্রহণকারী হিসাবকে কী বলে?উত্তর: ডেটর।প্রশ্ন: সম আয়-ব্যয় বিন্দু নির্ণয়ে UVC দ্বারা কী বোঝায়?উত্তর: Unit Variable Cost।প্রশ্ন: প্রতিটি লেনদেনে সুবিধা প্রদানকারী হিসাবকে কী বলে?উত্তর: ক্রেডিট।প্রশ্ন: কোন বইকে হিসাবের রাজা বলা হয়?উত্তর: খতিয়ান বহি।প্রশ্ন: রেওয়ামিল কী? উত্তর: হিসাবের ব্যালান্সগুলোর তালিকা।প্রশ্ন: ভুল না থাকলে রেওয়ামিলের দুই দিক কী হয়?উত্তর: সমান হয়।প্রশ্ন: একজন উদ্যোক্তার কাছে পণ্যের উৎপাদন নির্দিষ্ট হলেও বিক্রয় কী? উত্তর: অনিশ্চিত।প্রশ্ন: একজন শিল্পোদ্যোক্তা কীভাবে মুনাফা পরিকল্পনা প্রণয়ন করতে পারে? উত্তর: ব্যয় পরিমাণ মুনাফার সম্পর্ক বিশ্লেষণ করে।প্রশ্ন: ব্যবসায়ের অন্যতম প্রধান লক্ষ কোনটি?উত্তর: মুনাফা অর্জন।প্রশ্ন: কোনটি দ্বারা দায় ও সম্পদের পরিমাণ জানা যায়?উত্তর: উদ্বৃত্তপত্র।প্রশ্ন: উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয় খরচ যোগ করে কী পাওয়া যায়?উত্তর: মোট ব্যয়।প্রশ্ন: সম আয়-ব্যয় বিশ্লেষণ মুনাফা পরিকল্পনার কী?উত্তর: গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রশ্ন: সম আয়-ব্যয় বিন্দুর সূত্র কী?উত্তর: একক প্রতি বিক্রয়মূল্য প্রতি পরিবর্তনশীল ব্যয়।প্রশ্ন: সম আয়-ব্যয় বিন্দু নির্ণয়ে FC দ্বারা কী বোঝায়? উত্তর: Fixed Costপ্রশ্ন: সম আয়-ব্যয় নির্ণয়ে SP দ্বারা কী বোঝায়? উত্তর: Selling Priceপ্রশ্ন: হিসাবরক্ষণ হলো কী? উত্তর: বিজ্ঞান ও কলা দুই-ই।প্রশ্ন: কোনটি হিসাবরক্ষণের উদ্দেশ্য? উত্তর: আর্থিক অবস্থা নিরূপণ।প্রশ্ন: হিসাবরক্ষণের ইতিহাস কী?উত্তর: মানব সভ্যতার মতোই পুরোনো।প্রশ্ন: কোন দেশে লাঠিতে সংকেত কেটে হিসাব রাখা হতো?উত্তর: মিসরে।প্রশ্ন: আধুনিক পদ্ধতিতে হিসাবরক্ষণের ক্ষেত্রে ব্যবসাদার হিসাবের নির্ভুলতা যাচাইয়ের জন্য কী করেন?উত্তর: রেওয়ামিল প্রস্তুত করেন। প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?উত্তর: ১৪৯৪ সাল।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতিতে গ্রাহকের কাছ থেকে চেকের মাধ্যমে পেমেন্ট পাওয়া গেলে কী হয়?উত্তর: ক্রয় বইতে লেখা হয়।প্রশ্ন: কোনটি হিসাব চক্রের প্রথম স্তর। উত্তর: জাবেদা।প্রশ্ন: যে বইয়ে ব্যবসায়ের নগদ লেনদেন সুশৃঙ্খলভাবে রেকর্ড করা হয় তাকে কী বলে? উত্তর: ক্যাশ বই।প্রশ্ন: খতিয়ানের অপর নাম কী? উত্তর: লেজার।প্রশ্ন: খতিয়ানের সহকারী বইকে কী বলে?উত্তর: জাবেদা বহি।প্রশ্ন: খতিয়ান বিভিন্ন নামের হিসাবরক্ষণের কোন ধরনের বই।উত্তর: পাকা বই। প্রশ্ন: খতিয়ান উদ্বৃত্ত থেকে কী হয়।উত্তর: রেওয়ামিল হিসাব তৈরি হয়।প্রশ্ন: হিসাব বইয়ের পাতার বাঁ দিকে কী বসে?উত্তর: ডেবিট।প্রশ্ন: হিসাবের উভয় দিকের নিচে দুটি সমান রেখা টেনে দিতে হয়, একে কী বলে। উত্তর: হিসাব বন্ধ।প্রশ্ন: কোনো দোকান থেকে কিছু কিনলে যে ভাউচার দেওয়া হয়, তাকে কী বলে? উত্তর: ক্যাশ মেমো।প্রশ্ন: ভাউচার নম্বর ক্যাশ বইয়ের কোথায় লিখতে হয়।উত্তর: ভাউচার কলামে। প্রশ্ন: আর্থিক লেনদেনের দুটি পক্ষের মধ্যে প্রথম পক্ষ কোনটি। উত্তর: প্রাপক।প্রশ্ন: আর্থিক লেনদেনের দুটি পক্ষের মধ্যে দ্বিতীয় পক্ষ কোনটি।উত্তর: দাতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল