পিতামাতা ও সন্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শিশুদের আত্মবিশ্বাসী করে তোলে: সামাজিক বিজ্ঞান
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩৭: সামাজিক বিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১ ১৪। নাছিমাদের সমাজে আগে যৌথ পরিবারের সংখ্যা ছিল বেশি। এখন অধিকাংশ পরিবার হলো একক পরিবার। সমাজবিজ্ঞানের ভাষায় একে তুমি কী বলবে?ক. সামাজিক স্তরবিন্যাস খ. সামাজিক পরিবর্তনগ. সামাজিক সংকট ঘ. পারিবারিক ভাঙন# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।আজমল বিবাহ করে এবং তার মা-বাবা থেকে আলাদা বাসা নেয়। সেখানে তার স্ত্রীসহ সে বসবাস করে। আজমলের মা-বাবা মাঝেমধ্যে আজমলের বাড়িতে যায় এবং পরিবারের খোঁজখবর নেয়। নাগরিক জীবনের ব্যস্ততার কারণে আজমল মা-বাবার সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে পারে না।১৫। উপরিউক্ত ঘটনা থেকে কী বলা যায়?i. নগরায়ণ, শিল্পায়নের প্রভাবে গ্রামের যৌথ পরিবার ক্রমশ ভেঙে যাচ্ছেii. গ্রাম ও শহর-সমাজে স্বামী-স্ত্রীরা পরিবার ছোট রাখার চিন্তা করছেiii. শিল্পায়ন ও নগরায়ণের ফলে সচেতনতার অভাব দেখা যাচ্ছেকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii১৬। বিদ্রোহী কবি নজরুলের কবিতাগুলো সংস্কৃতির কোন উপাদানের উদাহরণ?ক. অবস্তুগত খ. বস্তুগত গ. ভাবগত ঘ. সাহিত্যগত১৭। ‘যখন কর্মক্ষম লোকেরা যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চায় অথচ কাজ পায় না, সে অবস্থাকে বেকারত্ব বলা হয়।’ উক্তিটি কার?ক. অধ্যাপক পিগু খ. এল রবিন্স গ. লমব্রোসো ঘ. ম্যাকাইভার১৮। মাতাপিতা এবং শিশুদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করলে শিশুদের ওপর তা কী ধরনের প্রভাব ফেলে?ক. শিশুরা দ্রুত বড় হয় খ. শিশুদের বুদ্ধি বৃদ্ধি পায় গ. শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে ঘ. শিশুরা নষ্ট হয়ে যায়১৯। ‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও মানুষের সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে’—কোন সমাজবিজ্ঞানী এ সংজ্ঞা প্রদান করেছেন?ক. এমিল ডুর্খেইম খ. ম্যাকাইভার ও পেজ গ. গ্রাহাম সামনার ঘ. অগাস্ট কোঁত২০। ‘কোনো সমাজের সদস্যরা বংশপরম্পরায় যেসব আচার, প্রথা ও অনুষ্ঠান উত্তরাধিকারী সূত্রে লাভ করে তাই সংস্কৃতি।’ এটি কার উক্তি?ক. টেইলর খ. নর্থ গ. পেজ ঘ. ম্যাকাইভার২১। ‘মানুষ যার যার সাধ্যানুযায়ী কাজ করবে এবং যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাবে।’ এটি কোন সমাজের মূল কথা?ক. ধনতান্ত্রিক সমাজ খ. গণতান্ত্রিক সমাজ গ. সমাজতান্ত্রিক সমাজ ঘ. কৃষি সমাজ২২। শিশুকে অপরাধমূলক কাজে লিপ্ত করার ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করে কে?ক. সৎমা খ. খেলার সাথি গ. ছেলেধরা ঘ. প্রতিবেশী২৩। শিক্ষকের সঙ্গে দেখা হলে তোমরা তাঁদের সালাম দেবে। এটা কিসের উদাহরণ?ক. সামাজিক শিক্ষা খ. সাংস্কৃতিক শিক্ষা গ. সামাজিক মূল্যবোধের ঘ. শিক্ষকের প্রতি ভয়ের২৪। বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা বিরাজমান। সব সমস্যা হ্রাসকল্পে প্রথমেই কোন পদক্ষেপটি গ্রহণ করা উচিত?ক. জনগণকে সুশিক্ষিত করা খ. বৃত্তিমূলক শিক্ষা দান করা গ. রাজনৈতিক অস্থিরতা দূর করা ঘ. আইনের শাসন কায়েম করা২৫। আইনশৃঙ্খলা রক্ষা করার সংস্থা বৈষম্যমূলক আইন প্রয়োগ ও তাদের আচরণ সমাজে কী সৃষ্টি করে?ক. অপরাধ খ. মূল্যবোধের অবক্ষয় গ. নৈরাজ্য ঘ. কিশোর অপরাধ২৬। সামাজিক পরিবর্তন ঘটে। সুতরাং সামাজিক পরিবর্তন কীভাবে হয়?ক. খুব সহজেই ঘটে থাকে খ. পরিবর্তনের পথ মসৃণগ. পরিবর্তনের প্রক্রিয়া বেশ কঠিন ঘ. সরলরেখায় পরিবর্তন ঘটে২৭। প্রাচীন ভারতে ব্রাহ্মণের ছেলেমেয়েরা বৈশ্য বা শূদ্রের লোকদের বিবাহ করতে পারত না। এর কারণ কী?ক. বর্ণপ্রথা খ. জাতিপ্রথা গ. দাসপ্রথা ঘ. শ্রেণীবিন্যাস২৮। আজকাল নারীদের মর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কারণ কোনটি?ক. কৃষিতে উন্নয়ন খ. শিক্ষার প্রসার ও আত্মকর্মসংস্থানে নারীদের অংশগ্রহণগ. সামাজিক মূল্যবোধের ক্রম অবনতি ঘ. যোগাযোগ ব্যবস্থার উন্নতি২৯। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এ ধরনের সন্ত্রাস সৃষ্টির বড় একটা কারণ কোনটি?ক. সামাজিক মূল্যবোধের অভাব খ. শিক্ষকের উদাসীনতাগ. রাজনৈতিক লেজুড়বৃত্তি ঘ. সরকারের উদাসীনতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-২: ১৪। খ ১৫। গ ১৬। ক ১৭। ক ১৮। গ ১৯। খ ২০। খ ২১। গ ২২। খ ২৩। গ ২৪। ক ২৫। গ ২৬। গ ২৭। ক ২৮। খ ২৯। ক।