২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩৭: হিন্দুধর্ম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী অংশ  মডেল টেস্ট-২৪১। সর্বশ্রেষ্ঠ সংস্কার কোনটি? ক. উপনয়ন খ. সমাবর্তন গ. বিবাহ ঘ. জাতকর্ম২। শচীদেবী ও অরুণাংশু মন্দিরে শপথ করে মাল্যদানের মাধ্যমে বিবাহ করেন। এটি কোন প্রকারের বিবাহ? ক. ব্রাহ্ম খ. আর্য গ. দৈব ঘ. গান্ধর্ব৩। অদ্ভুত এক কৃতিত্বের অধিকারী ছিলেন শ্রীরামকৃষ্ণ। তাঁর এ কৃতিত্বটি কী?i. মা সারদা দেবীকে সহধর্মিণীরূপে পাওয়া ii. দক্ষিণেশ্বরে মন্দিরের পুরোহিত হওয়াiii. গল্পচ্ছলে ধর্মের জটিলতত্ত্ব সহজ করে বলাকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii৪। শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক গতিকে রোধ করাকে কী বলা হয়?ক. স্বাধ্যায় খ. প্রত্যাহার গ. প্রাণায়াম ঘ. আস্তেয়৫। অসিত দীর্ঘদিন চাঁদাবাজি করে স্ত্রী-পুত্র ও মাতাপিতার ভরণপোষণ করছে। তার এ পাপের ভাগী হবে— ক. নিজেই খ. বুদ্ধিদাতা দলনেতা গ. স্ত্রী ঘ. পিতামাতা৬। আপৎকালে ধর্মরক্ষার জন্য তুমি কোনটি করবে?ক. সত্য কথা বলবে খ. মিথ্যা কথা বলবে গ. উচিত কথা বলবে ঘ. চুপ থাকবে৭। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ, সবল ও নীরোগ হয় কীভাবে?ক. উষ্ট্রাসনে খ. শবাসনে গ. হলাসনে ঘ. সর্বাঙ্গাসনে৮। নিমাইকে বিয়ে দিয়ে শচী দেবী বিষবৃক্ষের মূলে কুঠারাঘাত করেন। এখানে বিষবৃক্ষ বলতে বোঝানো হয়েছে—। ক. যৌতুকপ্রথা খ. দাসপ্রথা গ. বর্ণবাদ ঘ. কৌলিণ্যপ্রথা৯। অগ্নিকে ঋত্বিক বলার কারণ কী?i. দেবতাদের হব্য পৌঁছে দেয় ii.মুনি-ঋষিদের হব্য পৌঁছে দেয় iii. ঈশ্বরের হব্য পৌঁছে দেয়কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii১০। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয় সেই যে পরম সাধু জানিও নিশ্চয়।” এ উপদেশটিতে বোঝানো হয়েছে— i. গৃহে থেকেও ঈশ্বর সাধন সম্ভব নয়। ii. গৃহকর্মে ব্যস্ত থেকেও যিনি ঈশ্বর সাধনা করেন তিনিই প্রকৃত সাধক। iii. গৃহকর্ম করাও সাধুর ধর্মউত্তর কোনটি? ক. i খ. ii গ. iii ঘ. i ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ১১, ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।নিবার ৯ম শ্রেণীর ছাত্র। স্কুলে যাওয়ার পথে খালে নৌকাডুবিতে পড়ে যাওয়া কয়েকজন শিশু ও বৃদ্ধাকে পাড়ে তোলে। এ সময় সে অজ্ঞান হয়ে মৃত পথের যাত্রী হয়।১১। ওপরের অনুচ্ছেদে নিবারের উদ্ধারকাজটি কেমন?ক. বীরত্বের খ. সৎসাহসের গ. দুৎসাহসের ঘ. মহানুভবের১২। নিবারের সাহসিকতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে—ক. ধর্মের অঙ্গ খ. মানবতাবোধ গ. মহানুভবতা ঘ. জীবেপ্রেম১৩। নিবারের উদ্ধারকাজ দেখে আমরা উদ্বুদ্ধ হব—i. সৎকাজে ii. বিপজ্জনক ভালো কাজে iii. ঝুঁকিপূর্ণ কাজেউত্তর কোনটি? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii১৪। মাখনবাবুর পেশা হালুটি ও ব্যবসা। তাঁর পিতৃবিয়োগে তিনি কতদিন অশৌচ পালন করবেন? ক. ১০ খ. ১২ গ. ১৫ ঘ. ৩০১৫। কাকে গৃহপালিত বলা হয়? ক. অগ্নি খ.সরস্বতী গ.ঊষা ঘ. লক্ষ্মী১৬। ‘পরাশর-সংহিতা’ পাঠে তুমি কী কাজে উৎসাহিত হয়ে উঠবে?ক. পূজাপার্বণ খ. মাঙ্গলিক কর্ম গ. যজ্ঞানুষ্ঠান ঘ. সামাজিক কর্ম১৭। বৈদিক দেবতা কে? ক. লক্ষ্মী খ. সরস্বতী গ. দুর্গা ঘ. মনসা১৮। সকল প্রকার অভীষ্ট পূরণকারী দেবী কে? ক. লক্ষ্মী খ. সরস্বতী গ. দুর্গা ঘ. ঊষা১৯। জগাই-মাধাই কীভাবে নতুন প্রাণ ফিরে পেলেন?ক. আঘাত পেয়ে খ. অনুতপ্ত হয়ে গ. হরিনাসের গুণে ঘ. ধ্যানযোগে২০। ‘একংসদ্ বিপ্রা বহুধা বদন্তি’-এর সঠিক ভাব কোনটি?ক. একজন সৎবিপ্রকে নানাভাবে প্রকাশ করা হয়।খ. একজন বিপ্র বহুরূপ ধরতে পারেন গ. ঈশ্বর এক এবং অদ্বিতীয়ঘ. এক ও অদ্বিতীয় ঈশ্বরকে জ্ঞানীগণ নানাভাবে প্রকাশ করেন।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষার প্রস্তুতি: সঠিক উত্তর: মডেল টেস্ট-২৩: ১। গ ২। ক ৩। ঘ ৪। গ ৫। খ ৬। ঘ ৭। ঘ ৮। ঘ ৯। খ ১০। খ ১১। গ ১২। খ ১৩। ঘ ১৪। গ ১৫। ক ১৬। ঘ ১৭ । খ ১৮। ঘ ১৯। ক ২০। ঘ।