সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-১ ৩০। যোগাযোগ ব্যবস্থার উন্নতি মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করে?i. মানুষের জীবনের গতিময়তা বাড়ায় ii. সময়ের ব্যবহারে সাশ্রয় হয় iii. মানুষকে কর্মবিমুখ করেনিচের কোনটি সঠিক?ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩১। এখন শহর ও গ্রামের প্রায় প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়েই কম্পিউটার কোর্স চালু আছে। কম্পিউটার কিসের অবদান?ক. বিজ্ঞান ও প্রযুক্তির খ. শিল্পায়নের গ. নগরায়ণের ঘ. সরকারের৩২। শামিম অষ্টম শ্রেণীতে পড়ে। স্কুল তার একেবারেই ভালো লাগে না। এ কারণে প্রায়ই সে স্কুল থেকে ছুটির আগেই পালিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করে। শামিম কোন অপরাধে দৃষ্ট?ক. রাষ্ট্রীয় অপরাধ খ. কিশোর অপরাধ গ. স্কুল ফাঁকির অপরাধ ঘ. রাজনৈতিক অপরাধ৩৩। খাদ্য সংগ্রহ অর্থনীতির স্থলে খাদ্য উৎপাদন অর্থনীতি প্রবর্তিত হয় কখন?ক. নিম্ন প্রাচীন প্রস্তর যুগে খ. নব্য প্রস্তর যুগে গ. উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ঘ. মধ্য প্রাচীন প্রস্তর যুগে৩৪। কোনটি বাংলাদেশের ক্ষেত্রে সমাজকাঠামো পরিবর্তনের নেতিবাচক দিক?i. সামাজিক অবক্ষয়, অপরাধ বৃদ্ধি ii. পারিবারিক কলহ বৃদ্ধি iii. বিবাহবিচ্ছেদ-তালাকের হ্রাসকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।শিল্পায়নের ফলে কৃষির আধুনিকায়ন হয়েছে। হালের বলদ বা লাঙলের পরিবর্তে এখন ট্রাক্টর ও সেচযন্ত্র ব্যবহার হচ্ছে। উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বেড়ে গেছে বহু গুণ, যা জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সমৃদ্ধি বয়ে এনেছে।৩৫। শিল্পায়নের জন্য অত্যাবশ্যক কী?i. আধুনিক প্রযুক্তি ii. দক্ষ শ্রমিক iii. পুঁজি বা মূলধনকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৬। কৃষিতে আধুনিকায়নের ফলে কী হচ্ছে?i. জমির উর্বরতা হ্রাস পাচ্ছে ii. পরিবেশের দূষণ হচ্ছে iii. উৎপাদন কমে যাচ্ছে।ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৭। সামাজিক পরিবর্তনের গতি সমুন্নত থাকে যদি—i. জ্ঞান-বিজ্ঞানের বিস্তার অব্যাহত থাকে ii. সামাজিক মূল্যবোধকে ধরে রাখতে পারলে iii. প্রযুক্তির সঠিক প্রয়োগ করা যায়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৮। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে সাম্প্রতিক সময়ে শিক্ষার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তন ঘটায়?i. মানুষকে অধিক সম্পদশালী করে ii. মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় iii. মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দেয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৯। মধ্যযুগে ইউরোপীয় সমাজে যারা ব্যবসায়ী ও কারিগর শ্রেণী, তারা কোন দলের অন্তর্ভুক্ত ছিল?ক. প্রথম এস্টেট খ. দ্বিতীয় এস্টেট গ. তৃতীয় এস্টেট ঘ. কোনোটিই নয়৪০। ঢাকা শহরে প্রতিনিয়ত মানুষ বাড়ছে। কাজের সন্ধানে, ভাগ্য উন্নয়নের জন্য গ্রাম থেকে দলে দলে লোক শহরমুখী হচ্ছে। এটি নিচের কোনটির কারণ—ক. শিল্পায়ন, নগরায়ণের ফল খ. শহুরের চাকচিক্যময় জীবন গ. গ্রামের আবহাওয়ার পরিবর্তন ঘ. পেশার বৈচিত্র্য আনয়ন অধ্যায়-২ ১। হিন্দু নারীদের এখন আর বিভিন্ন বিষয়ে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হয় না কেন?ক. বহুবিবাহ বন্ধের কারণে খ. বাল্যবিবাহ বন্ধের ফলে গ. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের ফলে ঘ. বিধবাবিবাহ প্রচলনের ফলে২। ১৮৩১ সালের ১৯ নভেম্বর নারিকেলবাড়িয়ায় ইংরেজদের সঙ্গে তিতুমীর বাহিনীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ফলে তিতুমীর বিদ্রোহের পরিণতি কিরূপ হয়েছিল?ক. হিন্দু জমিদাররা পরবর্তী সময় এ বিদ্রোহে অংশগ্রহণ করেন খ. বিদ্রোহ আরও জোরদার হয় গ. তিতুমীরের আন্দোলন স্তিমিত হয়ে পড়ে ঘ. ইংরেজ বাহিনী মাদ্রাজে চলে যায়৩। যেসব চাষি চুক্তির শর্ত ভঙ্গ করত বা নীলচাষ করতে সম্মত হতো না, তাদের ওপর অমানুষিক অত্যাচার করত। অত্যাচারের ধরন কেমন ছিল?i. মিথ্যা মামলা দায়ের করত ii. গরু-বাছুর ধরে নিয়ে যেত iii. স্ত্রী-কন্যাদের অপহরণ করতকোনটি সঠিক? ক. ii ও iii খ. i ও iii গ. i, ii, ও iii ঘ. ii৪। ব্রিটিশ শাসনামলে ভারতীয় হিন্দুসমাজে নানা ধরনের কুসংস্কার প্রথা ছিল। প্রধান কারণ কোনটি বলে তুমি মনে করো?ক. তৎকালীন সময় মানুষের মধ্যে আধুনিক শিক্ষা ও জ্ঞানের অভাব ছিল খ. ইংরেজ সরকারের বৈষম্যনীতিগ. সমাজের কুসংস্কার প্রথা দূরীকরণে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নিঘ. বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রথা সমাজে বিদ্যমান ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-৪: অধ্যায়-১: ৩০। খ ৩১। ক ৩২। খ ৩৩। খ ৩৪। ক ৩৫। ঘ ৩৬। ক ৩৭। ঘ ৩৮। খ ৩৯। খ ৪০। ক।অধ্যায়-২: ১। গ ২। গ। ৩। গ ৪। ক।