সামাজিক বিজ্ঞান
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৩৯ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়
প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২ ৫। রাজা রামমোহন রায়ের সময় সমাজে নানা রকম সমস্যা বিদ্যমান ছিল। এর মধ্যে তিনি কিসের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন?i. ইংরেজরা রাজা রামমোহন রায়ের ওপর চাপ সৃষ্টি করেছিলii. সতীদাহ প্রথা অনৈতিক ও মানবতাবিরোধীiii. তাঁর এক আত্মীয় সতীদাহের শিকার হয়েছিলকোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৬। সৈয়দ আমীর আলী মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত করতে চেয়েছিলেন। তাঁর চিন্তার পেছনে কারণ কী ছিল?i. হিন্দু জমিদারের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক দল গঠন করাii. নিজেদের অধিকার ও সমস্যার সমাধানকল্পে রাজনীতিতে অংশগ্রহণ প্রয়োজনiii. রাজনীতির মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের জন্যকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. ii ও iii৭। বাংলা, বিহার, উড়িষ্যা, ছোট নাগপুর ও আসাম নিয়ে বাংলা প্রেসিডেন্সী গঠিত হয় কত সালে?ক. ১৮৪৮ সালে খ. ১৮৫০ সালে গ. ১৮৫২ সালে ঘ. ১৮৫৪ সালে৮। বঙ্গভঙ্গের প্রতি গুরুত্ব দেওয়ার পেছনে ব্রিটিশ সরকারকে কোন বিষয়টি ভাবিয়ে তুলেছিল?ক. মুসলমানদের জাতীয়তাবাধের উন্মেষ খ. হিন্দুদের জাতীয়তাবোধের উন্মেষগ. ঐক্যবদ্ধ বাংলার জাতীয়তাবোধ ঘ. হিন্দু-মুসলিম দ্বন্দ্বের উন্মেষ# নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার এক ক্ষণজন্মা পুরুষ। তিনি একাধিকবার মন্ত্রিত্বের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তৎকালীন অবিভক্ত বাংলার কৃষক ও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেন। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করা ছাড়াও তিনি কৃষি ও শিক্ষার ক্ষেত্রে বেশকিছু আইন তৈরি করেন।৯। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে গঠিত হয় কোন রাষ্ট্র?i. মুসলিম রাষ্ট্র ii. মুসলিম রাষ্ট্রসমূহ iii. পাকিস্তান রাষ্ট্রকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii১০। এ কে ফজলুল হক কর্তৃক প্রণীত ১৯৪০ সালের মাধ্যমিক শিক্ষা বিলের ব্যাপারে হিন্দু নেতাদের বিরোধিতা করার কারণ কী?i. হিন্দুদের প্রাধান্য হ্রাস করার আশঙ্কা ii. হিন্দু-মুসলিম দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার আশঙ্কাiii. হিন্দুদের রাজনৈতিক স্বার্থ নষ্ট হওয়ার আশঙ্কাকোনটি সঠিক? ক. i খ. ii. গ. i ও ii ঘ. ii ও iii১১। মি. জিন্নাহ কবে কার্জন হলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন?ক. ২১ মার্চ, ১৯৪৮ খ. ২৪ মার্চ, ১৯৪৮ গ. ২৩ সেপ্টেম্বর, ১৯৪৯ ঘ. মার্চ, ১৯৪৯১২। কোন সালে করাচিতে কেন্দ্রীয় পর্যায়ে শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়?ক. ১৯৪৮ খ. ১৯৪৭ গ. ১৯৪৯ ঘ. ১৯৫২১৩। মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষ নেওয়ার পেছনে কোন কৌশলগত কারণ নিহিত থাকতে পারে বলে তুমি মনে করো?ক. বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথকে সুগম করা খ. পাকিস্তানকে দখল করে নেওয়াগ. উভয় দেশকে বিভক্ত করা ঘ. পাকিস্তানকে পরাজিত করা১৪। ফকির-সন্ন্যাসীরা কেন ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল?ক. নিজেদের মানমর্যাদা বৃদ্ধি করার জন্য খ. তাদের জন্য আশ্রম নির্মাণের জন্যগ. দেশপ্রেম, জাতীয়তাবাদ ও পেশাগত স্বার্থ সংরক্ষণের জন্য ঘ. নেতৃত্ব লাভের আশায়১৫। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার রাজনৈতিক ইতিহাসে কী ধরনের প্রভাব পড়ে?ক. হিন্দু শাসন প্রতিষ্ঠিত হয় খ. ইংরেজরা বাংলা ত্যাগ করে চলে যায়গ. ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় ঘ. মুসলমানসম্প্রদায় ও ইংরেজদের মধ্যে সমঝোতা হয়১৬। জমিদার, নীলকর ও ব্রিটিশ সরকার সম্মিলিতভাবে কার বিরুদ্ধে এক শক্তিশালী জোট গঠন করে?ক. তিতুমীরের খ. হাজি শরীয়তউল্লাহর গ. দুদু মিয়ার ঘ. ফকির সন্ন্যাসীর১৭। তিতুমীর কীভাবে স্বাধীনতাকামী যোদ্ধাদের পথপ্রদর্শক হয়ে অমরত্ব লাভ করেছেন?i. নিরাপত্তার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করে ii. নির্ভীক বীরের মতো যুদ্ধ করে শহীদ হনiii. দেশীয় জমিদার ও নীলকরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৮। যেসব চাষি চুক্তির শর্ত ভঙ্গ করত বা নীল চাষ করতে সম্মত হতো না, তাদের ওপর অমানবিক অত্যাচার করত। অত্যাচারের ধরন কেমন ছিল?i. মিথ্যা মামলা দায়ের করত ii. গরু-বাছুর ধরে নিয়ে যেত iii. স্ত্রী-কন্যাদের অপহরণ করত। নিচের কোনটি সঠিক?ক. ii ও iii খ. i ও iii গ. i, ii ও iii ঘ. ii১৯। ভারতীয় মুসলমানদের রাজনৈতিকভাবে সচেতন করার ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি ছিল?ক. হাজি মুহম্মদ মুহসীন খ. তিতুমীর গ. সৈয়দ আমীর আলী ঘ. আ. লতিফ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-৫: অধ্যায়-২: ৫। খ ৬। গ ৭। ঘ ৮। গ ৯। ক ১০। ক ১১। খ ১২। খ ১৩। গ ১৪। গ ১৫। গ ১৬। গ ১৭। গ। ১৮। গ ১৯। গ।