২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্রে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানপ্রশ্ন: ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহূত হয়?উত্তর: ণ।প্রশ্ন: ঋ, র, ষ-এর পরে কী হয়?উত্তর: ণ।প্রশ্ন: কোনজাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না?উত্তর: তদ্ভব।প্রশ্ন: কোনগুলো ‘ষ’-ত্ব বিধানের উদাহরণ?উত্তর: আষাঢ়, ঊষা, কৃষক, বৃষ্টি, দৃষ্টি, বর্ষা, কষ্ট, নষ্ট, পৌষ, সরিষা, ভাষা।প্রশ্ন: কৃপণ, হরিণ, অর্পণ এগুলো কিসের উদাহরণ?উত্তর: ণ-ত্ব বিধানের।প্রশ্ন: নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে?উত্তর: পাণি।প্রশ্ন: নিপাতনে সিদ্ধ ‘ষ’-এর ব্যবহার হয়েছে কোনটিতে?উত্তর: ভূষণ।প্রশ্ন: সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণ-ত্ব বিধান ঘটে না— এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। এর উদাহরণ কোনটি?উত্তর: ত্রি-নয়ন।প্রশ্ন: কোনটি স্বভাবতই ‘মূর্ধণ্য ষ-এর উদাহরণ?উত্তর: ষড়যন্ত্র।প্রশ্ন: তৎসম শব্দের বানানে ‘ণ’-এর সঠিক ব্যবহারের নিয়মকে কী বলা হয়?উত্তর: ণ-ত্ব বিধান।প্রশ্ন: ‘ঋ-কার’ ও ‘ব’-এর পর ব্যবহার হয় কী?উত্তর: ষ।প্রশ্ন: ঋ, র, ষ-এর পরে তৎসম শব্দে মূর্ধণ্য (ণ) ব্যবহূত হয়— এই সূত্রের বাইরের উদাহরণ কোনটি?উত্তর: হরিণ।প্রশ্ন: বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে কী?উত্তর: মহাপ্রাণ ধ্বনি।প্রশ্ন: কোন ধরনের শব্দেই কেবল ‘ণ’ পাওয়া যায়?উত্তর: তৎসম।প্রশ্ন: কোনজাতীয় শব্দে ‘ণ’-এর ব্যবহার হয় না?উত্তর: খাঁটি বাংলা ও বিদেশী শব্দে।প্রশ্ন: ‘ণ-ত্ব’ বিধানের (নিয়মের) বাইরে ‘ণ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে?উত্তর: বেণু, অণু, কল্যাণ।প্রশ্ন: ‘অ’কার কিংবা ‘আ’কারের পর ‘ই’কার কিংবা ‘ঈ’কার থাকলে উভয়ে মিলে কী হয়?উত্তর: ‘এ’কার হয়। সন্ধি প্রশ্ন: ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?উত্তর: ব্যঞ্জনসন্ধি।প্রশ্ন: ‘ঈ’কারের পর ‘ঈ’কার মিলে যে ‘ঈ’কার হয় তার উদাহরণ কী?উত্তর: দিল্লীশ্বর।প্রশ্ন: ‘গোষ্পদ’-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?উত্তর: গো+পদ।প্রশ্ন: স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?উত্তর: স্বরসন্ধি।প্রশ্ন: ‘মুখচ্ছবি’ সন্ধির কোন নিয়মে পড়ে?উত্তর: স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি।প্রশ্ন: উপরি+উপরি সন্ধিসাধিত শব্দ কোনটি? উত্তর: উপর্যুপরি।প্রশ্ন: ‘রাজ্ঞী’-এর সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?উত্তর: রাজ+নী।প্রশ্ন: ‘বৃষ্টি’র সন্ধিবিচ্ছেদ কোনটি?উত্তর: বৃষ+তি।প্রশ্ন: ‘ষোড়শ’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?উত্তর: ষট+দশ।প্রশ্ন: ‘তন্বী’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?উত্তর: তনু+ঈ।প্রশ্ন: গায়ক-এর সন্ধি কোনটি?উত্তর: গৈ+অক।প্রশ্ন: ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?উত্তর: সম+চয়।প্রশ্ন: ‘পর্যন্ত’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?উত্তর: পরি+অন্ত।প্রশ্ন: ‘পশু+অধম’-এর শুদ্ধ সন্ধি কী?উত্তর: পশ্বধম।প্রশ্ন: মূর্ধণ্য শিশ ধ্বনি ‘ষ’-এর পর অঘোষিত মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?উত্তর: ষ্ঠ।প্রশ্ন: উৎ+ছেদ = ?উত্তর: উচ্ছেদ।প্রশ্ন: দিগন্ত = ?উত্তর: দিক্+অন্ত।প্রশ্ন: বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?উত্তর: দুই ভাগে।প্রশ্ন: যে ক্ষেত্রে উচ্চারণের আয়াস লাঘব হয় কিন্তু ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?উত্তর: সন্ধির।প্রশ্ন: ‘সন্ধি’-এর সন্ধিবিচ্ছেদ কী?উত্তর: সম+ধি।প্রশ্ন: ‘মনীষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?উত্তর: মনস+ইষা।প্রশ্ন: ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?উত্তর: নৌ+ইক।প্রশ্ন: কৃষ্টি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?উত্তর: কৃষ+তি।প্রশ্ন: ‘ছিন্ন’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?উত্তর: ছিদ+ক্ত।প্রশ্ন: সন্ধির উদ্দেশ্য কী?উত্তর: ধ্বনিগত মাধুর্য সম্পাদন।প্রশ্ন: ‘স্বাগত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?উত্তর: সু+আগত।প্রশ্ন: সন্ধির প্রধান সুবিধা কী?উত্তর: উচ্চারণে সুবিধা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল