২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২ ২১। মোহামেডান লিটারারি সোসাইটিতে কোন বিষয়ের ওপর আলোচনা হতো?i. শিক্ষাসংক্রান্ত ii. সামাজিক সমস্যা iii. ধর্মীয় সমস্যাকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii২২। ‘Foreign Service’-এ পূর্ব পাকিস্তানের শতকরা কত ভাগ লোক কর্মরত ছিল?ক. ২০% লোক খ. ১৫% লোক গ. ১১% লোক ঘ. ১৮% লোক২৩। সাবেক সোভিয়েত ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের যুদ্ধসরঞ্জাম সরবরাহ করার কারণ কী?ক. খুলনায় নৌঘাঁটি গড়ে তোলা খ. ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করাগ. পাকিস্তান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী ঘ. পাকিস্তান দখল করে নেওয়া২৪। আইয়ুব খানের গোলটেবিল বৈঠক ব্যর্থ হওয়ার কারণ কী?i. আলোচনা ফলপ্রসূ হয়নি বলে ii. পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি না নামায় iii. বাংলার নেতা-কর্মীদের অপমান করাকোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii২৫। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাঙালি জাতীয় জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে?i. এটি বাঙালির স্বাধিকার আন্দোলনের বহিঃপ্রকাশ ii. এটি বাঙালির মুক্তি লাভের বহিঃপ্রকাশ iii. বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটেকোনটি সঠিক? ক. i. খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৬। লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটির উল্লেখ ছিল না। এর পরও একে পাকিস্তান প্রস্তাব বলা হয়। কারণ কী?ক. মুসলিম জাতিসত্তার উন্মেষের উদ্যোগের কারণে খ. মুসলিম জাতীয়তাবাদের বিকাশের জন্য গ. ভারত ভেঙে নতুন রাষ্ট্র সৃষ্টির দাবি করায় ঘ. মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবি করায়২৭। সৈয়দ আমীর আলী মুসলমানদের অধিকার আদায়ের পদ্ধতিগত দিক থেকে কোনটিকে সঠিক মনে করতেন?ক. একমাত্র সশস্ত্র সংগ্রামই মুক্তি দিতে পারে খ. অতীত গৌরবের অনুপ্রেরণায় আসবে মুক্তি গ. অর্থনৈতিক উন্নয়ন আত্মমর্যাদার মাপকাঠি ঘ. ইংরেজদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই মুক্তির একমাত্র পথ২৮। যে সমস্যাগুলো দূর করতে ১৯৪৭ থেকে ১৯৫৫ পর্যন্ত দীর্ঘ আট বছর কেটে যায় পাকিস্তান সরকারের—i. পাকিস্তানকে সংগঠিত করতে ii. সংখ্যা সাম্যনীতি ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব ঠিক করতে iii. রাষ্ট্রভাষা ও সংবিধানের প্রকৃতি ঠিক করতেকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৯। নীলচাষিদের ‘সত্যাগ্রহ’ ছিল—i. শান্ত ও নিরস্ত্রভাবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের সংগ্রাম ii. অস্ত্রসহ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামiii. কর্তৃপক্ষের কাছে মানবিক দিক বিবেচনার জন্য আবেদনকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৩০। ১৯৪৮ সালে খাজা নাজিমউদ্দিনের পর কে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন?ক. ইস্কান্দার মির্জা খ. এ কে ফজলুল হক গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘ. নুরুল আমিন৩১। খাজা নাজিমউদ্দিন ও তাঁর সহকর্মীরা কয়টি আসন ছেড়ে দিলে পূর্ব পাকিস্তান গণপরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায়?ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি৩২। কৃষক-প্রজা পার্টির জনপ্রিয়তা সত্ত্বেও ১৯৩৭ সালের নির্বাচনে মুসলিম লীগের ৩৮টি আসনপ্রাপ্তির কারণ ছিল—ক. বাংলার মুসলমানদের মুসলিম লীগের প্রতি অকুণ্ঠ সমর্থন খ. নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সুবিধা প্রাপ্তি গ. সাধারণ মানুষের নিরঙ্কুশ আস্থা লাভ ঘ. মুসলমান অভিজাত শ্রেণীর সমর্থন থাকায়# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদের মধ্য দিয়ে এ দেশের হিন্দু ও মুসলমানসম্প্রদায়ের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়। ইংরেজ শাসকেরাই নিজেদের শাসন ও শোষণ নির্বিঘ্নে করার জন্য এ দূরত্ব সৃষ্টি করেছিল। এ রকম পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা উপলব্ধি করেন যে হিন্দু ও মুসলমানের সম্মিলিত আন্দোলন ছাড়া ইংরেজদের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না। এরই ফল হলো লক্ষ্মৌ চুক্তি।৩৩। কংগ্রেস ও মুসলিম লীগ একত্র হওয়ার প্রচেষ্টা নেয়। কারণ—i. হিন্দু-মুসলিম ঐক্য ছাড়া ইংরেজদের শাসনের অবসান সম্ভব নয় ii. জাতীয়তাবাদী আন্দোলন সফল করার জন্যiii. হিন্দু-মুসলিমসম্প্রদায়ের পারস্পরিক শক্তি বৃদ্ধিকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৪। লক্ষ্মৌ গুরুত্বপূর্ণ। কারণ—i. ভারত শাসন আইনে এ চুক্তির অনেক ধারা সন্নিবেশিত ছিল ii. মুসলমানের স্বতন্ত্র নির্বাচনের দাবির স্বীকৃতিiii. হিন্দু ও মুসলিমসম্প্রদায়ের বিভক্তিকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-৬: অধ্যায়-২: ২১। ঘ ২২। খ ২৩। খ ২৪। গ ২৫। ঘ ২৬। ঘ ২৭। খ ২৮। গ ২৯। ক ৩০। ঘ ৩১। গ ৩২। ঘ ৩৩। ঘ ৩৪। খ।