বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২ ৩৫। সাহিত্য রচনা করেছেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সৈয়দ আমীর আলী। সৈয়দ আমীর আলীর সাহিত্যের বিষয় অন্য দুজন থেকে আলাদা। সেটি কী?i. কবিতার প্রতি তাঁর অনুরাগ ii. গল্প বলার অসাধারণ দক্ষতা iii. ইতিহাসনির্ভর সাহিত্যকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৩৬। ‘খুন, দাঙ্গা, লুণ্ঠন, অগ্নিসংযোগ অপহরণ ইত্যাদি এমন কোনো অপরাধ নেই, যা নীলকররা করত না।’ কথাটি কার? ক. এশলি ইডেন খ. দীনবন্ধু মিত্র গ. গোপাল লাল মিত্র ঘ. ম্যাকাইভার৩৭। তৎকালীন বীর যোদ্ধা ও সমাজ সংস্কারকদের কী ধরনের ভূমিকাকে তুমি স্বাধিকার অর্জনের সংগ্রামের অংশ বলে মনে করো?i. জমিদারদের বিরুদ্ধে থাকায় অভিযোগ করা ii. কোনো স্বাধীনতাকামী ব্যক্তির শিষ্যত্ব গ্রহণ করাiii. হিন্দু-মুসলিম কৃষকদের ঐক্যবদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করাকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৮। ১৯১৯ সালের ‘মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার’ আইনকে ভারতের সব রাজনৈতিক দল ঘোষণা করে—i. অসন্তোষজনক ও নৈরাজ্যজনক বলে ii. অসম্পূর্ণ বলে iii. অযৌক্তিক ও অমানবিক বলেকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii# নিচের অনুচ্ছেদটি থেকে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।রুমা রানী দাসের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। ফলে তাঁকে নিয়ে সমাজে নানা ধরনের মন্তব্য শুরু হয়। ব্রজেন্দ্র দাসের সহযোগিতায় রুমা দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসেন।৩৯। রুমা রানী দাশের বিধবাবিবাহ প্রথা কার কথা স্মরণ করিয়ে দেয়?ক. রাজা রামমোহন রায় খ. স্যার সৈয়দ আহম্মদ খানগ. হাজি মুহম্মদ মুহসীন ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর৪০। বিধবাবিবাহের প্রচলনের ফলে সমাজে—i. অন্ধবিশ্বাস দূরীভূত হয় ii. কুসংস্কার মুক্ত হয় iii. মুক্ত চিন্তাচেতনা জাগ্রত হয়নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii, ও iiiঅধ্যায়-৩১। পৃথিবী উদ্ভিদ ও জীবজন্তুর বসবাসের উপযোগী। কারণ—i. বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইটোজেন আছে ii. বায়মণ্ডলে অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের পরিমাণ বেশি iii. বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা আছেকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii২। শনি গ্রহকে অন্য গ্রহ থেকে কীভাবে আলাদা করা যায়?i. তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে, যা অন্য গ্রহের নেই ii. শনি ২৯ বছর ৫ মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে iii. অন্যান্য গ্রহ থেকে শনির কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩। কোন যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে পৃথিবীর যেকোনো স্থানের অক্ষাংশ নিরূপণ করা যায়?ক. টেক্সট্যান্ট খ. ট্যান্টাসেক গ. সেক্সট্যান ঘ. সেক্সট্যান্ট৪। আন্তর্জাতিক তারিখরেখা স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করলে অসুবিধা হয়—i. একই দেশে দুই রকম বার হাওয়ার সম্ভাবনা থাকে ii. একই দেশে একাধিক প্রমাণ সময় হওয়ার সম্ভাবনা থাকেiii. একই দেশে স্থানীয় সময়ের মধ্যে সমস্যা দেখা দিতে পারে কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ঘ. ii ও iii৫। একই পৃথিবীতে অবস্থিত হওয়া সত্ত্বেও বাংলাদেশে যখন রাত, তখন আমেরিকায় দিন হওয়ার পেছনে কারণ হলো—i. পৃথিবীর আহ্নিক গতির জন্য ii. পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই iii. পৃথিবী ঘুরছে বলেকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। অহ্নিক গতির ফলে দিবারাত্রি সংঘটিত হয়। এ ছাড়া এ গতি সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। ৬। আহ্নিক গতির ফলে পৃথিবী কোন দিকে থেকে কোন দিকে আবর্তিত হয়?ক. উত্তর থেকে দক্ষিণে খ. পশ্চিম থেকে পূর্বে গ. পূর্ব থেকে পশ্চিমে ঘ. দক্ষিণ থেকে পশ্চিমে ৭। বায়ু উত্তর গোলার্ধে কীভাবে প্রবাহিত হয়?ক। উত্তর থেকে দক্ষিণে খ. ডান দিকে বেঁকে গ. বাঁ দিকে বেঁকে ঘ. দক্ষিণ থেকে উত্তরে ৮। ম্যাগমা ও লাভা উভয়েই খনিজের উত্তপ্ত গলিত অবস্থা। এগুলোর মধ্যে পার্থক্য হলো— i. ম্যাগমা ভূ-অভ্যন্তরে থাকে, লাভা ভূপৃষ্ঠে ii. ম্যাগমা লাভার সৃষ্টি করে, লাভা বহিজ আগ্নেয় শিলার সৃষ্টি করে iii. ম্যাগমায় জীবাশ্ম আছে, লাভায় নেইকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-৭: অধ্যায়-২: ৩৫। গ ৩৬। ক ৩৭। গ ৩৮। গ ৩৯। ক ৪০। অধ্যায়-৩: ১। ঘ ২। ঘ ৩। ঘ ৪। ক ৫। গ ৬। খ ৭। খ ৮। ক। প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা