বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৩৯। ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমের শিলা দেখা যায়। কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আগ্নেয় শিলাকে পাললিক শিলা থেকে আলাদা করা যায়?i. লাভা জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি করে, পলল সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠিত হয়। ii. আগ্নেয় শিলা জীবাশ্মবিহীন, পাবলিক শিলা জীবাশ্মমুক্ত iii. আগ্নেয় শিলা অস্তরীভূত, পাবলিক শিলা স্তরীভূত কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ১০। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে ৩০ সেকেন্ড স্থায়ী এক কম্পনে হামজারবাগে একটি দোতলা দালালে ফাটল ধরে। এ কম্পনকে কী বলে?ক. অগ্ন্যুৎপাত খ. ভূমিকম্প গ. আকশ্মিক পরিবর্তন ঘ. ধীর পরিবর্তন ১১। বায়ুমণ্ডল বিভিন্ন স্তরে বিভক্ত। কিন্তু বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সর্বত্র এক নয়। বায়ুমণ্ডলে মানুষের বসবাসের উপযোগী স্তর হলো—i. ট্রপোমণ্ডল ii. ট্রপোমণ্ডল ও ট্রাটোমণ্ডল iii. স্ট্রাটোমণ্ডল ও তাপমণ্ডল কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii১২। আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, কুয়াশা ইত্যাদি নৈসর্গিক ঘটনা বিভিন্ন মাত্রা বা হারে ঘটছে। এর প্রধান কারণ—i. কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে অপরিবর্তনীয় পরিমাণ ii. বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরে তাপ, চাপ, বায়ুপ্রবাহ ইত্যাদি একই রকম iii. বায়ুমণ্ডলে ধূলি, ধোঁয়া, জলীয়বাষ্প ইত্যাদি বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণ। কোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii১৩। দক্ষিণ গোলার্ধের সমোষ্ণ রেখাগুলো সমান্তরাল। কিন্তু উত্তর গোলার্ধের সমোষ্ণ রেখাগুলো এলোমেলো হওয়ার কারণ—i. দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশিii. উত্তর গোলার্ধে পাহাড়-পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপ থাকায় iii. উত্তর গোলার্ধে জনবসতি অধিক থাকায় কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii১৪। পৃথিবীর মহাসাগরগুলোর মধ্যে আয়তনে দ্বিতীয় বৃহত্তম, কিন্তু গুরুত্বের দিক দিয়ে প্রথম মহাসাগর হলো—i. প্রশান্ত মহাসাগর ii. আটলান্টিক মহাসাগর iii. ভারত মহাসাগর কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii১৫। স্রোতজ বনভূমি বা সুন্দরবনের আয়তন হলো—ক. ৬৬৬৬ বর্গকিলোমিটার খ. ৫৬৬৪ বর্গকিলোমিটার গ. ৬৪৭৪ বর্গকিলোমিটার ঘ. ৬৭৮৮ বর্গকিলোমিটার ১৬। বাংলাদেশে মজুদ গ্যাসের পরিমাণ হলো—ক. ২৪৩০০ বিলিয়ন ঘনফুট খ. ১৩২২৩১৪৯ বিলিয়ন ঘনফুট গ. ২২৮০৯ বিলিয়ন ঘনফুট ঘ. ২৩৩৩২ বিলিয়ন ঘনফুট ১৭। একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার প্রয়োজন। কারণ—i. দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ii. অর্থনৈতিক উন্নয়নের জন্যiii. পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।সাঈদকে তার স্কুলে নিজ গ্রামের একটি মানচিত্র অঙ্কন করতে বলায় সে চিন্তা করছিল, কোন ধরনের মানচিত্র সে আঁকবে। কারণ, তাদের গ্রামে বিভিন্ন পেশার লোক বাস করে। শহর থেকে বাস, ট্যাক্সি আবার নদীপথেও সে গ্রামে যাওয়া যায়। তাদের গ্রামে সব ধরনের ফসলও উৎপাদিত হয়।১৮। সাঈদের গ্রামে যে পথে যাওয়া যায় তা আঁকতে হলে কোন মানচিত্র আঁকতে হবে?i. অর্থনৈতিক মানচিত্র ii. যাতায়াত মানচিত্র iii. মৌজা মানচিত্রকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii ১৯। সাঈদের গ্রামের বিভিন্ন পেশার লোক বাস করার ক্ষেত্রে কোন মানচিত্র প্রয়োজন?ক. জনসংখ্যা মানচিত্র খ. অর্থনৈতিক মানচিত্রগ. ভূ-সংস্থানিক মানচিত্র ঘ. প্রাকৃতিক মানচিত্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-৭: অধ্যায়-৩: ৯। ঘ ১০। খ ১১। ক ১২। ক ১৩। ক ১৪। খ ১৫। গ ১৬। খ ১৭। ঘ ১৮। খ ১৯। খ।প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা