বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৩ ২০। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার?ক. ৫.৮ কোটি খ. ৩.৮ কোটি গ. ৭.৩ কোটি ঘ. ৭.৮ কোটি২১। ঘূর্ণায়মান গ্রহ ও উপগ্রহগুলো পরস্পর কক্ষপথে ধাক্কা খেলে কী হতো?ক. গোলাকার হতো, খ. বিবর্ণ হতো গ. পরিষ্কার হতো ঘ. ধ্বংস হতো২২। মঙ্গল গ্রহে জীবনযাত্রা অসম্ভব কেন?i. পানির অভাব ii. প্রয়োজনীয় অক্সিজেন নেই iii. তাপমাত্রা কমকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৩। শুক্রগ্রহটি যে কয়েকটি নামে পরিচিত তা হলো—i. শুকতারা ii. সন্ধ্যাতারা iii. লুব্ধককোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২৪। পৃথিবীর গতি প্রতি সেকেন্ডে ২৯.৭৬ কিলোমিটার। অতএব পৃথিবী ১ মিনিটে কী পরিমাণ পথ অতিক্রম করে?ক. ১৭৮৫.৬ কিলোমিটার খ. ১৮০০০ কিলোমিটার গ. ১৯০০০ কিলোমিটার ঘ. ২০০০ কিলোমিটার ২৫। বার্ষিক গতি না থাকলে কী অবস্থার সৃষ্টি হতো?i. দুই গোলার্ধের বিভিন্ন অংশের তাপমাত্রার ভিন্নতা থাকত ii. ঋতু পরিবর্তন হতো না iii. দিনরাত হতো নাকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii২৬। ভূত্বকে অক্সিজেনের পরিমাণ কম থাকলে—i. মানুষের বসবাসের অযোগ্য হতো ii. মাছের বিচিত্রতা বৃদ্ধি হতো iii. জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়তকোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ও iii২৭। কক্সবাজারের সামুদ্রিক লবণ কীভাবে শিলায় পরিণত হচ্ছে?ক. প্রাকৃতিক উপায়ে খ. জৈবিক উপায়ে গ. স্তরীভূত হয়ে ঘ. রাসায়নিক উপায়ে২৮। বাংলাদেশের পদ্মা, যমুনা ও মেঘনা অধ্যুষিত এলাকায় পাললিক স্তরায়ন দেখা যায়। তার কারণ হলো—i. নদীবাহিত পলি ii. নদীর স্রোত পার্শ্ববর্তী উঁচু ক্ষয় করে iii. প্রাণী ও উদ্ভিদ পচে নদীর পাশে জীবাশ্ম সৃষ্টি করে নিচের কোনটি সঠিক?ক. i, ii ও iii খ. i ও iii গ. i ও ii ঘ. ii ও iii২৯। আগ্নেয় ও পাললিক, এই উভয় প্রকার শিলা অত্যধিক তাপ, প্রচণ্ড চাপ, রাসায়নিক ক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে নতুন এক শিলায় পরিণত হয়। সুতরাং আমরা বলতে পারি—i. রাসা০য়নিক ক্রিয়া-বিক্রিয়া শিলা গঠনে ব্যাপক ভূমিকা রাখে ii. শিলা অভ্যন্তরে তাপ ও চাপের ফলে পরিবর্তন ঘটে iii. রূপান্তরিত শিলা খুব কঠিননিচের কোনটি সঠিক? ক. ii ও iii খ. ii গ. iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও। মৌলভীবাজারের পাহাড়িয়া মৃত্তিকা অনেক শক্ত। অপর দিকে ফরিদপুর ও ময়মনসিংহের মাটি তুলতুলে। মৃত্তিকার এ ভিন্নধর্মী বৈশিষ্ট্যের প্রধান কারণ হলো, শিলার গাঠনিক উপাদান। ৩০। বাংলাদেশের যে দ্বীপটি জৈবিক উপায়ে পাললিক শিলা দ্বারা গঠিত তা হলো—ক. সেন্ট মার্টিন দ্বীপ খ. মহেশখালী দ্বীপ গ. হাতিয়া দ্বীপ ঘ. তালপট্টি দ্বীপ ৩১। বাংলাদেশে অধিকাংশ মৃক্তিকা যে শিলার মাধ্যমে গঠিত তা হলো—ক. আগ্নেয় শিলা খ. পাললিক শিলা গ. রূপান্তরিত শিলা ঘ. পাললিক রূপান্তরিত শিলা ৩২। কৃত্রিম উপায়ে চন্দ্রকে পৃথিবী থেকে আরও এক লাখ কিলোমিটার দূরে সরিয়ে দিলে—ক. কেবল সূর্যের আকর্ষণে জোয়ার-ভাটা হতো খ. জোয়ার-ভাটায় চাঁদের প্রভাব কমে যেত গ. পৃথিবীর ওপর চন্দ্র অপেক্ষা সূর্যের আকর্ষণ শক্তি কমে যেত ঘ. জোয়ার বলতে কিছুই থাকবে না। ৩৩। দিনাজপুরের বড়পুকুরিয়ায় কত সাল থেকে কয়লা উত্তেলন শুরু হয়েছে?ক. ১৯৯৪ সাল খ. ১৯৯৫ সাল গ. ১৯৯৬ সাল ঘ. ১৯৯৮ সাল ৩৪। গ্রাম ও শহরের বায়ুমণ্ডলে মৌলিক পার্থক্য হলো—i. শহরের বাতাসে CO2-এর পরিমাণ বেশি ii. গ্রামে বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ কম iii. শহরের বাতাসে জলীয়বাষ্প কম কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-৭: অধ্যায়-৩: ২০। ঘ ২১। ঘ ২২। ঘ ২৩। ক ২৪। ক ২৫। ঘ ২৬। ঘ ২৭। ঘ ২৮। ক ২৯। ঘ ৩০। ক ৩১। খ ৩২। খ ৩৩। ক ৩৪। ক।প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা