রবার্ট হুক ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করেন: সাধারণ বিজ্ঞান
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৪৪: সাধারণ বিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৬ প্রশ্ন: সৌরশক্তি কোন ধরনের শক্তি? উত্তর: নবায়নযোগ্য।প্রশ্ন: ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? উত্তর: ৯২।প্রশ্ন: ইউরেনিয়াম ভাঙা হলে কয়টি নিউট্রন নির্গত হয়?উত্তর: ৩টি।প্রশ্ন: কোন বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য ক্যাডমিয়াম বা বোরন ব্যবহূত হয়? উত্তর: নিউক্লীয়।প্রশ্ন: ইউরেনিয়াম কোন চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহূত হয়?উত্তর: পারমাণবিক।প্রশ্ন: শক্তির চাহিদা ক্রমাগত বাড়ার কারণ কী?উত্তর: ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা।প্রশ্ন: বিনা কারণে যানবাহনের ইঞ্জিন চালু রাখলে কী হয়?উত্তর: শক্তির অপচয়।প্রশ্ন: বিকল্প শক্তির উৎস হিসেবে কোনটি সম্ভবনাময়?উত্তর: নবায়নযোগ্য শক্তি।প্রশ্ন: মানুষকে শক্তির বিকল্প উৎসের সন্ধানে ব্যাপৃত থাকার কারণ কী?উত্তর: জীবাশ্ম জ্বালানিশক্তি সীমিত এবং একসময় নিঃশেষ হয়ে যাবে। অধ্যায়-৭ প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝায়?উত্তর: কয়লা, তেল, পেট্রোল ও কেরোসিন।প্রশ্ন: গাছগাছড়া, জীবজন্তুর দেহাবশেষকে কী বলে?উত্তর: জীবাশ্ম।প্রশ্ন: শক্তির সম্ভাবনাময় উৎস কী? উত্তর: পারমাণবিক শক্তি।প্রশ্ন: বাংলাদেশের কোথায় কয়লার খনি পাওয়া গিয়েছে?উত্তর: দিনাজপুরের বড়পুকুরিয়া ও দীঘিনালা গ্রামে।প্রশ্ন: পেট্রোলিয়ামের মধ্যে কী কী উপাদান থাকে?উত্তর: গ্যাস, পেট্রল, কেরোসিন, ডিজেল, লুব্রিকেটিং অয়েল ও বিটুমিন।প্রশ্ন: বাষ্পীয় ইঞ্জিন কিসের সাহায্যে চালানো হয়?উত্তর: কয়লা।প্রশ্ন: ভূতাত্ত্বিক মানচিত্রে কী কী তথ্য থাকে?উত্তর: খনিজসম্পদ সম্পর্কে মোটামুটি আভাস থাকে।প্রশ্ন: বাণিজ্যিক প্লাস্টিক উৎপাদনে কী ব্যবহূত হয়?উত্তর: রিফাইনারি গ্যাস।প্রশ্ন: উড়োজাহাজের জ্বালানি হিসেবে কী ব্যবহূত হয়?উত্তর: জেট পেট্রল।প্রশ্ন: রাসায়নিক দ্রব্য, মোম, পলিশ ইত্যাদি প্রস্তুতকরণে কী ব্যবহূত হয়? উত্তর: ডিজেল তেল ও জ্বালানি তেল।প্রশ্ন: আলেয়া কী? উত্তর: মিথেন গ্যাস ও অক্সিজেনের দহনে সৃষ্ট আগুনের আলো।প্রশ্ন: মাটির উর্বরতা রক্ষার সঙ্গে কোন শব্দটির মিল রয়েছে?উত্তর: মাইক্রোনিউট্রিয়েন্ট।প্রশ্ন: প্রাণী ও উদ্ভিদের বর্জ্য থেকে উৎপন্ন, প্রাকৃতিক গ্যাসের অনুরূপ গ্যাসকে কী বলে? উত্তর: বায়োগ্যাস।প্রশ্ন: বায়ো অর্থ কী? উত্তর: জীবন।প্রশ্ন: বর্জ্য পদার্থের সঙ্গে কোন শব্দটির মিল রয়েছে? উত্তর: বায়োগ্যাস।প্রশ্ন: গ্যাস প্লান্টের প্রকৃত নির্মাণকৌশল কে দিতে পারেন?উত্তর: একজন প্রযুক্তিবিদ। প্রশ্ন: নিশ্ছিদ্র করে তৈরি করতে পারলে স্থির ডোম প্লান্টের কত বছর কার্যক্রম থাকে? উত্তর: ২০ বছরের বেশি। অধ্যায়-৮ প্রশ্ন: শ্বসন প্রক্রিয়ায় রূপান্তরিত গতিশক্তি কী কাজ সম্পাদনে ব্যবহূত হয়? উত্তর: জৈবিক কাজে।প্রশ্ন: কীভাবে দেহে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়?উত্তর: বিপাকক্রিয়ার ফলে।প্রশ্ন: দেহের রাসায়নিক কারখানা কী? উত্তর: কোষ।প্রশ্ন: রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?উত্তর: ১৬৬৫ সালে।প্রশ্ন: হ্যাপ্লয়েড কোষ কী? উত্তর: শুক্রাণু ও ডিম্বাণু।প্রশ্ন: কোষের কোন অংশটি মৃত? উত্তর: কোষপ্রাচীর।প্রশ্ন: নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি কোথায় ভাসমান অথবা ডুবন্ত অবস্থায় থাকে? উত্তর: প্রোটোপ্লাজম।প্রশ্ন: মাইটোকন্ড্রিয়ায় RNA-র পরিমাণ কত?উত্তর: ০.৫%। প্রশ্ন: পাতায় পানি ও খনিজ লবণ পরিবহন করে কে?উত্তর: জাইলেম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল