২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৪৫: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৮ প্রশ্ন: পাতায় পানি ও খনিজ লবণ পরিবহন করে কে?উত্তর: জাইলেম।প্রশ্ন: প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত?উত্তর: শতকরা ৭৫-৯৫ ভাগ।প্রশ্ন: পুরুষের সেক্স ক্রোমোজোম কী? উত্তর: XYপ্রশ্ন: প্রাণিকোষের জমাকৃত খাদ্য কী? উত্তর: গ্লাইকোজেন।প্রশ্ন: জাইলেম টিস্যুর উপাদান কী?উত্তর: ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেমতন্তু।প্রশ্ন: ফ্লোয়েম টিস্যুর উপাদান কী?উত্তর: সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েমতন্তু।প্রশ্ন: মাইটোকন্ড্রিয়ায় প্রোটিনের পরিমাণ কত? উত্তর: ৭৩%।প্রশ্ন: মাইটোকন্ড্রিয়ায় লিপিডের পরিমাণ কত? উত্তর: ২৫%।প্রশ্ন: কোষের ভাণ্ডার হিসেবে কাজ করে কে?উত্তর: কোষগহ্বর।প্রশ্ন: কিসের কারণে ফুল ও ফল বিচিত্র বর্ণের হয়?উত্তর: ক্রোমোপ্লাস্ট।প্রশ্ন: কোন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে রাখে?উত্তর: লিউকোপ্লাস্ট।প্রশ্ন: ক্রোমোজোম কী নিয়ে তৈরি? উত্তর: অতি সূক্ষ্ম জিন।প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কে?উত্তর: ক্রোমোজোম।প্রশ্ন: মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? উত্তর: ২৩ জোড়া।প্রশ্ন: প্রতিটি দেহকোষের কত জোড়া ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণে ব্যবহূত হয়? উত্তর: ১ জোড়া।প্রশ্ন: কোন টিস্যু বিভাজনের মাধ্যমে কাণ্ড মোটা হয়?উত্তর: ক্যাম্বিয়াম টিস্যু।প্রশ্ন: কোন টিস্যুর কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে?উত্তর: প্যারেনকাইনা।প্রশ্ন: উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কোন টিস্যুর কাজ? উত্তর: স্কেরেনকাইমা।প্রশ্ন: কী দিয়ে পাতায় তৈরি খাদ্য পরিবাহিত হয়?উত্তর: ফ্লোয়েম।প্রশ্ন: জাইলেম ও ফ্লোয়েম টিস্যুগুচ্ছকে কী বলা হয়?উত্তর: ভাস্কুলার বান্ডেল।প্রশ্ন: সিভনল কিসের গঠন উপাদান? উত্তর: ফ্লোয়েম।প্রশ্ন: যে টিস্যু থেকে নানা প্রকার তরল পদার্থ নিঃসৃত হয় তাকে কী বলে? উত্তর: ক্ষরণকারী টিস্যু। অধ্যায়-৯ প্রশ্ন: পৃথিবীর সরলতম ও ক্ষুদ্রতম জীব কী? উত্তর: ভাইরাস।প্রশ্ন: ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া কাদের দেখা যায় না?উত্তর: ভাইরাস।প্রশ্ন: কাকে জড় ও জীবের মধ্যে যোগসূত্রকারী সেতুবন্ধ হিসেবে বিবেচনা করা হয়? উত্তর: ভাইরাস।প্রশ্ন: T2 ফাস ভাইরাসের আকৃতি কিসের মতো?উত্তর: ব্যাঙাচি।প্রশ্ন: রানীক্ষেত রোগ সৃষ্টিকারী ভাইরাসের পোষক কী?উত্তর: মুরগি।প্রশ্ন: অস্ট্রেলিয়ায় খরগোশের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন ভাইরাস ব্যবহার করা হয়? উত্তর: মিক্সোমেটোসিস।প্রশ্ন: লিউয়েন হুক কত সালে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন?উত্তর: ১৬৬৫ সালে।প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কত স্তরবিশিষ্ট?উত্তর: তিন স্তরবিশিষ্ট।প্রশ্ন: ব্যাকটেরিয়া কিসের সাহায্যে চলাচল করে?উত্তর: ফ্লাজেলা।প্রশ্ন: শৈবাল ও ছত্রাক সমন্বয়ে যে মিথোজীবী জন্মায় সেটি কী হিসেবে পরিচিতি? উত্তর: লাইকেন।প্রশ্ন: ব্যাঙের ছাতাকে কী বলা হয়? উত্তর: এগারিকাস।প্রশ্ন: এগারিকাসের দেহের সূক্ষ্ম সুতার জালের মতো মূল অংশকে কী বলা হয়? উত্তর: মাইসিলিয়াম।প্রশ্ন: পাইরিনয়েডে কী সঞ্চিত থাকে? উত্তর: স্টার্চ।প্রশ্ন: কোন শৈবাল মাটির উর্বরতা বাড়ায়?উত্তর: নীলাভ সবুজ শৈবাল।প্রশ্ন: আদি উদ্ভিদের অপর নাম কী?উত্তর: প্রটোফাইটা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল