বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত সাংসদদের ভোটে নির্বাচিত হন। এই নির্বাচনপদ্ধতি হলো পরোক্ষ পদ্ধতি: সামাজিক বিজ্ঞান
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৪৫: সামাজিক বিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৪ ১৪। সরকারের পররাষ্ট্র নীতি দেখাশোনা করে থাকে শাসন বিভাগ। তাহলে রাষ্ট্রদূতদের নিয়োগ দান ও আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে থাকে—ক. সচিবালয় খ. আইন বিভাগ গ. শাসন বিভাগ ঘ. বিচার বিভাগ১৫। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত সাংসদদের ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনপদ্ধতি হলো—ক. সরাসরি খ. প্রত্যক্ষ গ. পরোক্ষ ঘ. আনুপাতিক১৬. বাংলাদেশের স্থল, বিমান ও নৌবাহিনীকে নিয়ন্ত্রণ করে কে?ক. রাষ্ট্রপতি খ. স্পিকার গ. মন্ত্রিবর্গ ঘ. জাতীয় সংসদ১৭। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে মহিলাদের ৪৫টি আসন সংরক্ষিত হয়?ক. দশম সংশোধনী খ. একাদশ সংশোধনী গ. ত্রয়োদশ সংশোধনী ঘ. চতুর্দশ সংশোধনী১৮। জেলা জজ ও সাব জজের আদালতে প্রধান যে মামলা পরিচালিত হয়, তার নাম—i. দেওয়ানি মামলা ii. ফৌজদারি মামলা iii. তদন্ত পরিচালনাকোটি সঠিক? ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii১৯। বাংলাদেশে বর্তমানে মোট কতটি ইউনিয়ন আছে?ক. ৪৫৫৪টি খ. ৪৪৯৮টি গ. ৪৫৫৬টি ঘ. ৪৫৫৭টি# নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান ও কিছুসংখ্যক সদস্য নিয়ে গঠিত হয়। ইউনিয়ন পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। এ জন্য জনগণের ওপর বিভিন্ন ধরনের কর ধার্য করতে হয়।২০। ব্যয় নির্বাহের জন্যে ইউনিয়ন পরিষদ কর আরোপ করতে পারে—i. ঘরবাড়ির মূল্য ও জমির আয়ের ওপর ii. যানবাহনের ওপর iii. হাটবাজার ও জলমহালের ওপরকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২১. বাংলাদেশের সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদে কোন বিষয়টি উল্লেখ আছে?ক. প্রশাসনিক ট্রাইব্যুনাল খ. গ্রাম আদালত গ. সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি ঘ. সুপ্রিম কোর্টের অবস্থান২২। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই দল সরকার গঠন করে। বাংলাদেশে সরকার গঠন করতে হলে কমপক্ষে কতটি আসনের প্রয়োজন?ক. ১৫১ খ. ১৫০ গ. ২০০ ঘ. ১৬০# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩, ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।জনাব মাকসুদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামালের প্রতীক ও প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে মিথ্যা বলেছেন এবং মিথ্যাচার করেছেন।২৩। নিচের কোন আইনের বলে মাকসুদের বিরুদ্ধে আদালতে মামলা করা যায়?ক. শৃঙ্খলা আইন বিধি ১৯৮৬ খ. আচরণ বিধি ১৯৭৯ গ. গণকর্মচারী আইন ১৯৭৪ ঘ. গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২২৪। জাতীয় সংসদকে নিয়ন্ত্রণ করার উপায় কী?i. অনাস্থা জ্ঞাপন ii. সংসদে নানা প্রশ্ন উত্থাপন iii. বাজেটের ওপর সমালোচনাকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii২৫। উদ্দীপকে উল্লিখিত ঘটনা পৌরনীতির কোন সংগঠনকে ইঙ্গিত করে?ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক গ. সমাজতান্ত্রিক ঘ. ভৌগোলিক২৬। রাজনৈতিক দল গঠনের কারণ হলো—i. দলীয় কর্মসূচি বাস্তবায়ন করা ii. দলের পক্ষে জনমত গঠন করা iii. স্বৈরাচারমূলক মনোভাব পোষণ করাকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. iii২৭। যাযাবর উপজাতি বহু যুগ পর্যন্ত রাষ্ট্র গঠন করতে পারেনি কোন কারণে?i. বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অবস্থায় বসবাস ii. স্থায়ী বাসিন্দা নয় iii. রাষ্ট্র গঠনে অনিচ্ছাকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii২৮। বর্তমানে ভারতের আসাম রাজ্যটি স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য আন্দোলন করছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আসামের দরকার—ক. সার্বভৌমত্ব খ. সরকার ব্যবস্থা গ. প্রতিরক্ষা ব্যবস্থা ঘ. নির্দিষ্ট জনসমষ্টি# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।জাতিসংঘ বাংলাদেশের নিকট শান্তিরক্ষার জন্য সৈন্য চাইল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন সৈন্য পাঠানোর অনুকূলে ছিল না। ফলে সরকার এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বেশ অসুবিধায় পড়ে।২৯। জাতিসংঘ বাংলাদেশের কাছে সেনাসদস্য চাইল কেন?ক. বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সুবিধাদানের জন্যখ. জাতিসংঘের কেনো নিজস্ব সেনাবাহিনী নেই বলেগ. বাংলাদেশের সেনাদের প্রশিক্ষিত করার জন্যঘ. জাতিসংঘের নিজস্ব বাহিনী যথেষ্ট ছিল না বলে৩০। উপরিউক্ত পরিস্থিতিতে জাতিসংঘের সনদ অনুযায়ী—i. বাংলাদেশ সেনা পাঠাতে বাধ্য ii. সেনা পাঠানের বিষয়টি বাংলাদেশের ইচ্ছাধীন iii. সেনা না পাঠানো শাস্তিযোগ্য অপরাধকোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ঘ. iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।১৯৯০ সালে স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে গণতন্ত্র চর্চা শুরু হয়। গণতন্ত্র চর্চা শুরু হলেও এখনো এখানে সুষ্ঠু গণতন্ত্র নেই। বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে নেই গণতন্ত্রের চর্চা। এ দুটি দল পরিবারকেন্দ্রিক। রাজনীতিবিদদের মধ্যেও রয়েছে সহনশীলতার অভাব।৩১। বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্নের সম্মুখীন, কারণ—ক. রাজনীতিবিদদের মধ্যে সহনশীলতার অভাব খ. পরিবারকেন্দ্রিক শাসনগ. রাজনীতিবিদদের দুর্নীতি ঘ. সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ৩২। বাংলাদেশে গণতন্ত্র সঠিক অর্থে কার্যকর করতে হলে কী করা প্রয়োজন?i. দলের ভেতর প্রকৃত গণতন্ত্র চর্চা ii. পরিবারতন্ত্র থেকে দলকে রক্ষা করা iii. রাজনীতিবিদদের দুর্নীতিমুক্ত করা কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-১১: অধ্যায়-৪: ১৪। গ ১৫। গ ১৬। ঘ ১৭। ঘ ১৮। খ ১৯। ক ২০। ঘ ২১। ক ২২। ক ২৩। ঘ ২৪। ক ২৫। খ ২৬। ক ২৭। খ ২৮। ক ২৯। খ ৩০। গ ৩১। ক ৩২। ঘ।