২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৪৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৪ ৩৩। বিগত সরকারের আমলে বাংলাদেশে নিম্নবর্ণিত কাজগুলো সম্পন্ন হয়। এগুলোর কোনটি বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ?ক. ত্রাণসামগ্রী বিতরণ খ. আঞ্চলিক জোট গঠন গ. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ঘ. সেনাবাহিনী সংস্কার# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।রাজতন্ত্রে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতারোহণ করেন। বাংলাদেশের কোনো প্রাক্তন রাষ্টপ্রধানের মেয়ে বা ছেলেও দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান নির্বাচিত হতে পারেন। তবে নির্দিষ্ট সময়ান্তে নির্বাচনের মাধ্যমে এখানে সরকার পরিবর্তিত হয়।৩৪। ব্রিটেনের রানি আর বাংলাদেশের রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য কী?ক. রানির ক্ষমতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর রাষ্ট্রপতি প্রত্যক্ষ ভোটে নির্বাচিতখ. রানি সরাসরি নির্বাচিত আর রাষ্ট্রপতি পরোক্ষভাবে মনোনীতগ. রানির ক্ষমতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিতঘ. রানি পরোক্ষভাবে নির্বাচিত আর রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত৩৫। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে মহিলাদের জন্যে সংরক্ষিত আসনসংখ্যা হলো ৪৫। সুতরাং, মূল আসনের সঙ্গে মহিলা আসনের অনুপাত হলো— ক. ১০ ঃ ৬ খ. ২০ ঃ ৩ গ. ৬ ঃ ২ ঘ. ১২ ঃ ৩৩৬। সুপ্রিম কোর্টের সুপরিশক্রমে জেলা ও দায়রা জজ নিয়োগ করেন কে?ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি৩৭। রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষ চায় সুন্দর জীবন যাপন করতে। সেই সঙ্গে—i. ব্যক্তিত্ব বিকাশের সুযোগ-সুবিধা ii. সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাষ্ট্রীয় পরিবেশ iii. বিশৃঙ্খল পরিবেশকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৮। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চাইলে তাঁর কোন যোগ্যতা থাকতে হবে?i. তাঁকে বাংলাদেশের নাগরিক হতে হবে ii. তাঁর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে iii. তিনি জাতীয় সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হবেনকোনটি সঠিক? ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii অধ্যায়-৫ ১। ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিগুলোর সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে অনুসন্ধান করে।’—উক্তিটি কার?ক. রবার্ট লুকাস খ. এস রবিনস গ. অধ্যাপক পিগু ঘ. অ্যাডাম স্মিথ২। এক ব্যক্তি তিনটি দ্রব্য কিনল। প্রথম দ্রব্যটি থেকে ৫ টাকা, দ্বিতীয়টি থেকে ৪ টাকা, তৃতীয়টি থেকে ৩ টাকার সমান উপযোগ পেল। ওই দ্রব্যটির প্রান্তিক উপযোগ কত?ক. ৫ টাকা খ. ৪ টাকা গ. ৩ টাকা ঘ. ৬ টাকা৩। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে বাংলার গৌরব বলা হলেও তাঁর সংগীত প্রতিভা সম্পদ নয়; কারণ—i. তাঁর গান মানুষের কোনো অভাব পূরণ করতে পারে না ii. তাঁর কণ্ঠস্বর অন্যজনকে দেওয়া যাবে না iii. তাঁর কণ্ঠস্বর অন্তর্নিহিত গুণকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii৪। সোহেল তার সঞ্চিত অর্থ দিয়ে ব্যবসার উদ্দেশ্যে একটি গাড়ি কিনল। অর্থনীতিতে গাড়িটি হলো—ক. বিনিয়োগ খ. মূলধন গ. সম্পদ ঘ. বিলাসদ্রব্য৫। করিম একজন কৃষক। তার এক একর জমি আছে। সে তার জমিতে ২০ কুইন্টাল ধান অথবা ১২ কুইন্টাল গম উৎপাদন করতে পারে। তার এই উৎপাদনপদ্ধতিকে আমরা কী বলতে পারি?ক. সমব্যয় খ. ক্রমবর্ধমান ব্যয় গ. সুযোগ ব্যয় ঘ. ক্রমহ্রাসমান ব্যয়৬। সরকারি ঘোষণা ও আইন অনুসারে যে মুদ্রা লেনদেনের মাধ্যম হিসেবে চালু এবং যা গ্রহণ করতে সবাই বাধ্য, তাকে কী মুদ্রা বলে?ক. ব্যাংক মুদ্রা খ. সরকারি মুদ্রা গ. বিহিত মুদ্রা ঘ. প্রায় মুদ্রা৭। একজন জেলে তার মাছের বিনিময়ে কৃষকের কাছ থেকে চাল, তাঁতি কাপড়ের বিনিময়ে কামারের কাছ থেকে ছুরি, কাঁচি ইত্যাদি সংগ্রহ করে। এরূপ ব্যবস্থা হলো—ক. বিনিময় প্রথা খ. দ্রব্য বিনিময় প্রথা গ. লেনদেন ঘ. দ্রব্য ভাগাভাগি৮। রুমা দোকান থেকে এক কেজি মিষ্টি কিনল। দোকানদার মিষ্টির দামের সঙ্গে অতিরিক্ত কিছু টাকা নিল। একে বলা হয়—ক. মুনাফা খ. সুদ গ. ভ্যাট ঘ. খাজনা৯। রাসায়নিক দ্রব্য ও ওষুধপত্র আমদানির জন্য বাংলাদেশকে আমদানি ব্যয়ের শতকরা কত ভাগ ব্যয় করতে হয়?ক. ৭.৫ ভাগ খ. ২৮ ভাগ গ. ১৭ ভাগ ঘ. ১৩.৫ ভাগ১০। তৃষ্ণার্ত এক ব্যক্তিকে ছোট পাত্রে পানি দেওয়া হলো পান করার জন্য, এ অবস্থায় পানি উপযোগ তার কাছে কী অবস্থার সৃষ্টি করবে?ক. বাড়বে খ. কমবে গ. অপরিবর্তিত থাকবে ঘ. শূন্য হবে১১। বাংলাদেশ ২০০৮ সালে ২,০০০ কোটি টাকার বৈদেশিক পণ্য সামগ্রী রপ্তানি করে ২,৫০০ কোটি টাকার পণ্যসামগ্রী আমদানি করে। এখন বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি কিরূপ?ক. অনুকূল বাণিজ্য খ. প্রতিকূল বাণিজ্য গ. ভারসাম্য বাণিজ্য ঘ. অভ্যন্তরীণ বাণিজ্য১২। মালেক সাহেব সীমিত আয়ের মানুষ, তার অভাব অনেক। তার উচিত—i. সব অভাব একসঙ্গে পূরণ করা ii. সর্বাধিক প্রয়োজনীয় অভাব আগে পূরণ করা iii. ঋণ গ্রহণ করাকোনটি সঠিক ক. i খ. ii গ. iii ঘ. i ও iii১৩। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে—ক. সম্পদের সুষম বণ্টন খ. ব্যাংক ও বিমা প্রতিষ্ঠাগ. বেকারভাতা প্রদান ঘ. রাস্তাঘাট নির্মাণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-১২: অধ্যায়-৪: ৩৩। ক ৩৪। গ ৩৫। খ ৩৬। খ ৩৭। খ ৩৮। ক। অধ্যায়-৫: ১। ঘ ২। গ ৩। ঘ ৪। খ ৫। গ ৬। গ ৭। খ ৮। গ ৯। ক ১০। ক ১১। খ ১২। খ ১৩। ক।