২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সামাজিক বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৫ # নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।মি. হাসান সাহেব সাপ্তাহিক কেনাকাটার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে লক্ষ করলেন, চাল-ডালসহ অন্যান্য জিনিসের দাম মোটামুটি স্বাভাবিক হলেও তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং তেলের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ক্রেতারা অধিক পরিমাণ তেল ক্রয় করছে।২৮। এ ক্ষেত্রে বাজারের অবস্থা কোন প্রকৃতির?ক. বাজারে স্বাভাবিক অবস্থা বিরাজমান খ. বাজারে অস্বাভাবিক অবস্থা বিরাজমান গ. বাজারে তেলের সরবরাহ বেড়ে গেছে ঘ. বাজারে তেল সহজলভ্য২৯। মি. হাসান সাহেবের দেখা বাজার এরূপ হওয়ায় চাহিদা রেখা কেমন হবে?i. বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী ii. বাম থেকে ডান দিকে নিম্নগামী iii. ডান থেকে বাম দিকে ঊর্ধ্বগামীকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii৩০। অর্থের তারল্য বলতে বোঝায়—i. অর্থের সহজ বহনযোগ্যতা ii. অর্থ দ্রব্যে পরিবর্তনযোগ্যতা iii. অর্থ দ্বারা যেকোনো দ্রব্য ক্রয়যোগ্যতাকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii৩১। একটি গরুর সঙ্গে একটি শার্টের বিনিময় কী ধরনের সমস্যার সৃষ্টি হবে?i. অভাবের অসামঞ্জস্যতা ii. দ্রব্যের অবিভাজ্যতা iii. মূল্য পরিমাপের অসুবিধা কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৩২। সরকার কর আদায় এবং অন্যান্য উপায়ে অর্থ সংগ্রহ করে, কারণ সরকার—i. অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা ও ব্যয় বহন করে ii. আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যয় করে iii. বিদেশে ভ্রমণের জন্য ব্যয় করেকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩৩। নদীর পানি, আলো-বাতাস কোন জাতীয় দ্রব্য?i. অর্থনৈতিক দ্রব্য ii. অবস্তুগত দ্রব্য iii. অবাধলভ্য দ্রব্যকোনটি সঠিক? ক. i, ii ও iii খ. ii গ. iii ঘ. ii ও iii৩৪। অসীম অভাব অথচ সীমিত সম্পদ, এ পরিস্থিতিতে কীভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়?i. অসীম অভাবের মধ্যে কোনটি বেশি প্রয়োজন, তা বাছাই করা ii. বাজারে যে জিনিসটি সস্তা, তা ক্রয় করাiii. যে অভাব পূরণে দেশীয় পণ্য ব্যবহার সম্ভব, তা বাছাই করাকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii৩৫। অপ্রচুর সম্পদ দ্বারা অসংখ্য অভাব পূরণের জন্য মানুষ কোন সমস্যার সম্মুখীন হয়?i. সম্পদের স্বল্পতার সমস্যা ii. অভাব নির্বাচনের সমস্যা iii. বিকল্প দ্রব্য না পাওয়ার সমস্যাকোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৬। এক ব্যক্তি দৈনিক মদ্যপান করে। এখানে মদের উপযোগ সম্পর্কে আমরা কী ধারণা করতে পারি?ক. মদের উপযোগ নেই খ. মদের উপযোগ আছে গ. মদ পান করা উচিত নয় ঘ. মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।সাহিদ সাদি দুপুরে স্কুলে খুব ক্ষুধা অনুভব করে। ভাত খেতে পারলে ভালো হতো। স্কুলের ক্যানটিনে ভাত না পেয়ে সে রুটি ও সবজি খেয়েছে। এতে তার ভাতের অভাব পূরণ হয়।৩৭। সাহিদ সাদি ভাতের অভাব রুটি দ্বারা পূরণ করে। এতে অভাবের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?i. অভাব পরস্পর পরিপূরক ii. অভাব পরস্পর প্রতিযোগী iii. অভাব পূরণের বিকল্প উপায় কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৩৮। মানুষের অভাব মোচনের জন্য প্রয়োজন—i. টাকা ii. চাকরি iii. সম্পদকোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. iii৩৯। বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো দারিদ্র্যের দুষ্টচক্র। এই দুষ্টচক্রের ফলাফল হলো—ক. শিল্পের অনুন্নয়ন খ. মাথাপিছু আয় কম গ. উৎপাদন কম ঘ. অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর৪০। বাংলাদেশের পরিকল্পনার প্রধান লক্ষ্য হওয়া উচিত—i. মানবসম্পদের উন্নয়ন ii. আত্মনির্ভরশীলতা অর্জন iii. বৈদেশিক সাহায্যের সর্বোত্তম ব্যবহারকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iiiঅধ্যায়-৬ ও ৭১. ২০০১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?ক. ৮৭৬ জন খ. ৮৭৮ জন গ. ৮৬০ জন ঘ. ৮৫৫ জন২. ২০০১ সালের হিসাবমতে জাপানের মানুষের গড়ে প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর?ক. ৭৬ বছর খ. ৮১ বছর গ. ৭৮ বছর ঘ. ৭৯ বছর৩. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জন্মহার ও মৃত্যুহার প্রতি হাজারে কতো?ক. ১৯.৮ এবং ৪.৮ খ. ১৩.৪ এবং ৪.৩ গ. ৩.৪৫ এবং ১৩.৪ ঘ. ৪৩ এবং ১৩.৫।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসামাজিক বিজ্ঞান: সঠিক উত্তর: অংশ-১৪: অধ্যায়-৫: ২৮। খ ২৯। গ ৩০। ঘ ৩১। খ ৩২। ক ৩৩। গ ৩৪। ক ৩৫। ক ৩৬। খ ৩৭। গ ৩৮। ঘ ৩৯। খ ৪০। ঘ। অধ্যায়-৬ ও ৭: ১। ক ২। খ ৩। ক। প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা