২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫১: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।প্রশ্ন: শিমুল কী ধরনের তন্তু? উত্তর: ভাঁসকুলার তন্তু।প্রশ্ন: প্রাকৃতিক আঁশের মধ্যে সবচেয়ে শক্ত কোনটি?উত্তর: সিল্ক।প্রশ্ন: গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ায় যেসব তন্তু উদ্ভাবিত হয়েছে সেগুলোকে কী বলে? উত্তর: কৃত্রিম তন্তু।প্রশ্ন: রেয়ন কোন শ্রেণীর তন্তু? উত্তর: সেলুলোজিক।প্রশ্ন: প্রথম উদ্ভাবিত সিনথেটিক তন্তু কী? উত্তর: নাইলন।প্রশ্ন: কোকুন থেকে সুতা উত্তোলনের প্রক্রিয়াকে কী বলে?উত্তর: রিলিং।প্রশ্ন: রেশম পোকা থেকে যে গুটি তৈরি হয় তার নাম কী?উত্তর: কোকুন।প্রশ্ন: লিনেন তন্তুর জন্য যে কম্বিং করা হয় তাকে কী বলে?উত্তর: হেলকিং।প্রশ্ন: স্পিনিং বলতে কী বোঝায়? উত্তর: সুতাকাটা।প্রশ্ন: কোন তন্তুকে কাডিং এবং কম্বিং করা হয়? উত্তর: লিনেন।প্রশ্ন: সুতার কাউন্ট নির্ণয়ের প্রচলিত পদ্ধতি কয়টি?উত্তর: তিনটি।প্রশ্ন: অদ্রবণীয় রঙকে কী বলা হয়? উত্তর: পিগমেন্ট।প্রশ্ন: উইলিয়াম হেনরি পারকিন কত সালে রঙ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর: ১৯৫৬ সালে।প্রশ্ন: ক্ষারীয় রঙ আবিষ্কার হয়েছিল কী থেকে?উত্তর: অ্যানিলিন থেকে।প্রশ্ন: পিগমেন্ট রঙ কী কাজে ব্যবহূত হয়? উত্তর: ছাপার কাজে।প্রশ্ন: কোনটির ডিপ ডাইং করা হয়? উত্তর: পিস ডাইং।প্রশ্ন: বস্ত্রের ছাপ দিয়ে রঙ লাগানোকে কী বলে? উত্তর: প্রিন্টিং। ঊনবিংশ-১৯ প্রশ্ন: যেসব রঞ্জক পদার্থ পানি বা অন্য কোনো তরলে দ্রবীভূত হয় না, সেগুলোর সাধারণ নাম কী? উত্তর: পেইন্ট।প্রশ্ন: সব ধরনের ভার্নিশ তৈরি করতে যে উপাদানটি প্রয়োজন হয় তা কী? উত্তর: রজন।প্রশ্ন: কৃত্রিম রজন কী? উত্তর: ফেনল।প্রশ্ন: পেইন্টের মূল উপাদান কী?উত্তর: পিগমেন্ট, মাধ্যম ও দ্রাবক থিনার।প্রশ্ন: কোনো গাছের ছাল বা বাকল থেকে দুধের মতো সাদা যে সর বের হয় তার সাধারণ নাম কী? উত্তর: ল্যাটেক্স।প্রশ্ন: ল্যাটেক্স মাধ্যমে পিগমেন্ট মিশ্রণে যে রঙ উৎপন্ন হয় তার নাম কী? উত্তর: ইমালশান পেইন্ট।প্রশ্ন: থ্যালোসায়নাইন কোন বর্ণের পিগমেন্ট? উত্তর: নীল ও সবুজ।প্রশ্ন: নিষ্ক্রিয় পিগমেন্ট কী?উত্তর: ট্যালক, মাইকা, ক্যাসসিয়াম কার্বনেট ক্লে।প্রশ্ন: কোন পিগমেন্ট রঞ্জনের ওপর কোনো প্রভাব ফেলে না?উত্তর: নিষ্ক্রিয় পিগমেন্ট। অধ্যায়-২০ প্রশ্ন: বাস্তুসংস্থান বলতে কী বোঝায়?উত্তর: জড় পরিবেশ ও জীব সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক।প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে কী তৈরি হয়?উত্তর: হিউমাস।প্রশ্ন: সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তেরি করে? উত্তর: শর্করা।প্রশ্ন: প্রকৃতির খাদ্য-শৃঙ্খল কত রকম হয়?উত্তর: তিন।প্রশ্ন: কারা বিভিন্ন সারির মৃতদেহ ও বর্জ্য পদার্থ থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে? উত্তর: বিয়োজক।প্রশ্ন: সুন্দরবনের মাটি কেমন? উত্তর: এঁটেল ও কর্দমাক্ত।প্রশ্ন: জরায়ুজ অঙ্কুরোদগমের বৈশিষ্ট্য কী?উত্তর: গাছে থাকা অবস্থাতেই বীজের অঙ্কুরোদগম হয়।প্রশ্ন: কৃত্রিম বাস্তুসংস্থান কাকে বলে?উত্তর: উদ্ভিদ ও প্রাণী প্রতিপালনের ব্যবস্থাকে।প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত গড়ান বনভূমি কী? উত্তর: সুন্দরবন।প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে কী তৈরি হয়?উত্তর: ইউরিয়া ও হিউমাস।প্রশ্ন: খাদ্য শৃঙ্খলে কে একমাত্র স্বনির্ভর? উত্তর: সবুজ উদ্ভিদ।প্রশ্ন: পরভোজী জীবগুলোকে কী বলা হয়? উত্তর: খাদক।প্রশ্ন: তৃতীয় সারির খাদক কে? উত্তর: বাঘ, কুমির। অধ্যায়-২১ প্রশ্ন: কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি জানা যায়? উত্তর: রিকটার স্কেল।প্রশ্ন: বাংলাদেশের মহাকাশ গবেষণার সরকারি সংস্থার নাম কী? উত্তর: স্পারসো।প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৯৯৩ সালে।প্রশ্ন: কত সালে এ দেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়?উত্তর: ১৯৯১ সালে।প্রশ্ন: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ অঞ্চল কোনটি?উত্তর: দেশের দক্ষিণাঞ্চলের জেলা ও অন্যান্য দ্বীপসমূহ। প্রশ্ন: দেশের অধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি?উত্তর: উত্তরাঞ্চল।প্রশ্ন: কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখ?উত্তর: বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো। প্রশ্ন: কোন সালে মারাত্মক বন্যা হয়েছিল?উত্তর: ১৯৮৮ সালে।