২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়—২ প্রশ্ন: ‘মানুষ স্বভাবতই সামাজিক জীব, যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা’—উক্তিটি কার?উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটলের।প্রশ্ন: আদিম সামাজিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর: পরিবার।প্রশ্ন: সমাজের ক্ষুদ্রবর্গ কী? উত্তর: পরিবার।প্রশ্ন: ‘সন্তান-সন্ততির জন্মদান ও লালন-পালনের নিমিত্তে জৈবিক সম্পর্ক দ্বারা সংগঠিত ক্ষুদ্রবর্গকে পরিবার বলে’।—উক্তিটি কার?উত্তর: ম্যাকাইভারের।প্রশ্ন: ‘সমাজের মধ্যে অপরাপর মানুষের সংস্পর্শে এসেই একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়’।—এটি কার উক্তি?উত্তর: জার্মান দার্শনিক ফিকটের।প্রশ্ন: সভ্য জীবনযাপনের আদর্শ স্থান কী? উত্তর: পরিবার।প্রশ্ন: মানুষের মৌলিক প্রয়োজন কী?উত্তর: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজন।প্রশ্ন: আত্মনির্ভরতা মানে কী? উত্তর: স্বয়ংসম্পূর্ণতা অর্জন।প্রশ্ন: প্রতিবেশীর সম্পর্ক কেমন হওয়া উচিত?উত্তর: সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক।প্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের পরিবার যথেষ্ট দেখা যায়?উত্তর: একপত্নীক পরিবার।প্রশ্ন: সামাজিক পরিবেশে মানুষ কী হয়?উত্তর: সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত হয়।প্রশ্ন: পিতৃতান্ত্রিক পরিবারের প্রধান কে? উত্তর: পুরুষ।প্রশ্ন: শিক্ষার প্রাথমিক পাঠ শিশু কোথায় গ্রহণ করে?উত্তর: পরিবারে।প্রশ্ন: পিতৃতান্ত্রিক পরিবারে বংশ গণনা করা হয় কার দিক থেকে?উত্তর: পিতার দিক থেকে।প্রশ্ন: আদেশ-নিষেধ মেনে চলা এবং বড়দের প্রতি আনুগত্য প্রকাশের শিক্ষা দেয় কে? উত্তর: পরিবার।প্রশ্ন: মাতৃতান্ত্রিক পরিবারে বংশ গণনা করা হয় কার দিক থেকে?উত্তর: মায়ের দিক থেকে।প্রশ্ন: মানুষের মৌলিক প্রয়োজন যত দিন থাকবে কোন ব্যবস্থাও তত দিন টিকে থাকবে? উত্তর: পরিবার।প্রশ্ন: মাতৃতান্ত্রিক পরিবারের প্রধান কে? উত্তর: মা।প্রশ্ন: বহুপতি পরিবার কোথায় দেখা যায়? উত্তর: আফ্রিকার বাহিমা উপজাতির মধ্যে।প্রশ্ন: মানুষের ব্যক্তিজীবনের সুকুমারবৃত্তিগুলো কিসের মাধ্যমে বিকশিত হয়? উত্তর: সামাজিক বন্ধনের।প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কোন ধরনের পরিবার গঠনের প্রবণতা বেশি?উত্তর: একক।প্রশ্ন: ‘সমাজ হলো মানুষের বহু রকম সম্পর্কের প্রতিমূর্তি’—উক্তিটি কার? উত্তর: সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।প্রশ্ন: একজন সুনাগরিকের গুণাবলি কী?উত্তর: আত্মসংযম, বিবেক, বুদ্ধি।প্রশ্ন: আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় সহযোগিতার কারণে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য কী হয়ে উঠেছে? উত্তর: সাহায্যকারী।প্রশ্ন: সুবিচার ও নিরাপত্তা লাভের জন্য মানুষ কী করছে?উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্রতিষ্ঠা ।প্রশ্ন: ‘মানুষের ব্যক্তিত্ব বিকাশে রাষ্ট্র সর্বদাই অনুকূল পরিবেশ সংরক্ষণ করতে চায়’—কথাটি কে বলেছেন? উত্তর: এরিস্টটল।প্রভাষক, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল