২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়—৩ প্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?উত্তর: ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো।প্রশ্ন: ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়? উত্তর: ১৯৮৯ সালে।প্রশ্ন: মানুষের নিরাপদ ও সভ্যজীবন নিশ্চিত করার প্রত্যয়ে কোনটি গড়ে উঠেছে?উত্তর: সার্বভৌমত্ববাদ।প্রশ্ন: ‘ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে।’—এটি কার উক্তি?উত্তর: গার্নার।প্রশ্ন: ‘আমিই রাষ্ট্র।’—কে বলতেন? উত্তর: ফ্রান্সের রাজা চতুর্দশ লুই।প্রশ্ন: আদিম সমাজে রাষ্ট্রের উৎপত্তির অন্যতম উপাদান কী?উত্তর: রক্তের বন্ধন।প্রশ্ন: ঐশী মতবাদ কী?উত্তর: রাষ্ট্রের উৎপত্তি-সংক্রান্ত একটি সুপ্রাচীন মতবাদ।প্রশ্ন: ‘শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি।’—কে বলেছেন?উত্তর: টি এইচ গ্রিন।প্রশ্ন: ইহুদিদের কোন গ্রন্থে ঐশী মতবাদের সমর্থন পাওয়া যায়?উত্তর: ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে।প্রশ্ন: ‘রাষ্ট্র মানবসমাজের ক্রমবিবর্তনের ফল।’—কথাটি কে বলেছেন?উত্তর: অধ্যাপক বার্জেস।প্রশ্ন: কোন মতবাদ অনুসারে শাসক জনগণের কাছে দায়ী নয়?উত্তর: ঐশী।প্রশ্ন: মধ্যযুগে সাধু অগাস্টিন, সাধু টমাস একুইনাস তাঁদের গ্রন্থে রাষ্ট্রকে কী বলে উল্লেখ করেছেন?উত্তর: খোদার রাজ্য।প্রশ্ন: বলপ্রয়োগ মতবাদে বিশ্বাসী কারা? উত্তর: ডেভিড হিউম, জেলেনিক।প্রশ্ন: মধ্যযুগে কোন দার্শনিক ঐশী মতবাদে বিশ্বাস করতেন?উত্তর: সাধু অগাস্টিন।প্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদে কী বলা হয় হয়েছে? উত্তর: রাষ্ট্র জনগণের মধ্যে সম্পাদিত চুক্তির ফসল।প্রশ্ন: আধুনিককালে কোথায় কোথায় ঐশী মতবাদের সমর্থন পাওয়া যায়?উত্তর: ফ্রান্স ও ইংল্যান্ডে।প্রশ্ন: সুপ্রাচীনকালে যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি এত মজবুত ছিল না তখন কে কাকে পরাজিত করে আধিপত্য বিস্তার করে?উত্তর: সবল গোত্র দুর্বলকে।প্রশ্ন: ‘ঐতিহাসিক দিক থেকে দেখা যায়, আধুনিক সব রাষ্ট্রই সার্থক রণকৌশলের ফল।’—উক্তিটি কার? উত্তর: জেংকসের।প্রশ্ন: রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ কোন রাজ্যে বসবাস করত?উত্তর: প্রকৃতির।প্রশ্ন: কার মতে রাষ্ট্রপূর্ব অবস্থায় প্রকৃতির রাজ্য ছিল সুখময় স্বর্গীয় লীলাভূমি? উত্তর: রুশোর।প্রশ্ন: ‘রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত।’—কে বলেছেন?উত্তর: দার্শনিক হবস।প্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদের অন্যতম ব্রিটিশ সমর্থক কে?উত্তর: টমাস হবস।প্রশ্ন: ‘প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও ঈর্ষাকাতর।’—কে বলেছেন? উত্তর: দার্শনিক হবসপ্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদের কট্টর সমর্থক কে? উত্তর: জন লকপ্রশ্ন: কত সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও বিজয় লাভ হয়েছিল?উত্তর: ১৭৭৬ সালেপ্রশ্ন: পরিবার সম্প্রসারিত হয়ে গড়ে ওঠে কোনটি? উত্তর: গোত্রপ্রশ্ন: পরিবার সম্প্রসারণ এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের মধ্যে রক্তের সম্পর্ক শিথিল হলে কোনটি রক্তের বন্ধনের ভূমিকা গ্রহণ করে?উত্তর: ধর্মপ্রশ্ন: কত সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল?উত্তর: ১৬৮৮ সালেপ্রশ্ন: চতুর্দশ লুই কোন দেশের রাজা ছিলেন?উত্তর: ফ্রান্স# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল