বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়—৩ প্রশ্ন: ‘প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও ঈর্ষাকাতর।’—কে বলেছেন? উত্তর: দার্শনিক হবস।প্রশ্ন: সামাজিক চুক্তি মতবাদের কট্টর সমর্থক কে? উত্তর: জন লক।প্রশ্ন: কত সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও বিজয় লাভ হয়েছিল?উত্তর: ১৭৭৬ সালে।প্রশ্ন: পরিবার সম্প্রসারিত হয়ে গড়ে ওঠে কোনটি? উত্তর: গোত্র।প্রশ্ন: পরিবার সম্প্রসারণ এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের মধ্যে রক্তের সম্পর্ক শিথিল হলে কোনটি রক্তের বন্ধনের ভূমিকা গ্রহণ করে?উত্তর: ধর্ম।প্রশ্ন: কত সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল? উত্তর: ১৬৮৮ সালে।প্রশ্ন: চতুর্দশ লুই কোন দেশের রাজা ছিলেন? উত্তর: ফ্রান্স। অধ্যায়—৪ প্রশ্ন: নাগরিকের সব অধিকারের উৎস কোনটি? উত্তর: রাষ্ট্র।প্রশ্ন: জন্মস্থাননীতি অনুযায়ী বাংলাদেশি দম্পতির সন্তান যুক্তরাষ্ট্রের জাহাজে জন্মগ্রহণ করলে সে কোন দেশের নাগরিক হবে? উত্তর: যুক্তরাষ্ট্রের।প্রশ্ন: ‘নাগরিকতা হলো সর্বজনীন কল্যাণের জন্য চুক্তির লব্ধ বিচারবুদ্ধির প্রয়োগ।’—কথাটি কে বলেছেন? উত্তর: অধ্যাপক লাস্কি।প্রশ্ন: বিদেশি কে? উত্তর: নিজ রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি।প্রশ্ন: কোন দুটি নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি? উত্তর: জন্মসূত্র ও অনুমোদনসূত্র।প্রশ্ন: নাগরিক অধিকার কী? উত্তর: রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ-সুবিধা।প্রশ্ন: কোন নীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারণ করা হয়? উত্তর: জন্মনীতি।প্রশ্ন: কোন নীতি অনুযায়ী সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সেই রাষ্ট্রের নাগরিক হবে?উত্তর: জন্মস্থান নীতি অনুযায়ী।প্রশ্ন: নাগরিকের জীবন ও নিরাপত্তা বিধানের দায়িত্ব কার? উত্তর: রাষ্ট্রের।প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কী কী?উত্তর: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার।প্রশ্ন: নাগরিক কোন রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে? উত্তর: নিজ রাষ্ট্রের প্রতি।প্রশ্ন: সংবাদপত্রের স্বাধীনতা কী?উত্তর: বস্তুনিষ্ঠ খবরাখবর স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভীকভাবে প্রকাশ করার অধিকার।প্রশ্ন: স্থায়ীভাবে বসবাস করা কোন অধিকার?উত্তর: সামাজিক অধিকার।প্রশ্ন: নাগরিক সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে কিন্তু বিদেশি কী ভোগ করে?উত্তর: শুধু সামাজিক অধিকার ভোগ করে।প্রভাষক, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল