রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় পৌরনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়—৪ প্র্রশ্ন: ‘তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দান করব’—উক্তিটি কে করেছেন? উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।প্রশ্ন: ‘অধিকার হলো সমাজজীবনের সেসব আস্থা (সুযোগ-সুবিধা), যা ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না।’—এটি কার উক্তি? উত্তর: অধ্যাপক লাস্কির।প্রশ্ন: নাগরিকের মর্যাদাকে কী বলে? উত্তর: নাগরিকতা।প্রশ্ন: ‘পলিটিকস’ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর: অ্যারিস্টটল।প্রশ্ন: দ্বৈত নাগরিকতা কী?উত্তর: এক ব্যক্তির দুটি দেশের নাগরিক হওয়া।প্রশ্ন: ব্যক্তি ও জাতীয় পরিচয় প্রকাশের জন্য কোন অধিকার অপরিহার্য? উত্তর: ভাষা ও সংস্কৃতির অধিকার।প্রশ্ন: সুষ্ঠু ও সঠিকভাবে কোনটি গঠনের ব্যাপারে সংবাদপত্রের ভূমিকা অতুলনীয়? উত্তর: জনমত।প্রশ্ন: নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা হয়? উত্তর: জন্মনীতি।প্রশ্ন: কোন ব্যবস্থা সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নির্বাচনের অধিকার ভোগের সুযোগ দান করে?উত্তর: সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থা।প্রশ্ন: কোন রাষ্ট্রের নাগরিক সরকারের কাজের সমালোচনা করতে পারে? উত্তর: গণতান্ত্রিক।প্রশ্ন: একজন নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কী?উত্তর: স্বাধীনতা ও সংহতি রক্ষা করা।প্রশ্ন: জাতি গঠন ও নাগরিক গুণাবলি বিকাশের জন্য নাগরিকের দায়িত্ব কোনটি? উত্তর: সন্তানদের সুশিক্ষিত করা।প্রশ্ন: মতামত প্রকাশের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার?উত্তর: সামাজিক।প্রশ্ন: দ্বৈত নাগরিকত্ব নীতি কোন দেশে অনুসরণ করা হয়?উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে।প্রশ্ন: ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জনের শিক্ষাকে কী বলা যায়?উত্তর: আত্মসংযম।প্রশ্ন: ‘যারা সক্রিয়ভাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত তারাই ছিল নাগরিক।’—উক্তিটি কার? উত্তর: এরিস্টটলের।প্রশ্ন: ‘নাগরিক জীবনের বহুমুখী প্রয়োজনে রাষ্ট্র গড়ে উঠেছে এবং উন্নত জীবন বিধানের লক্ষ্যে রাষ্ট্র অব্যাহত রয়েছে।’—কথাটি কে বলেছেন? উত্তর: অ্যারিস্টটল।প্রশ্ন: নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?উত্তর: রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা।অধ্যায়—৫প্রশ্ন: ‘কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনই রাষ্ট্র।’—উক্তিটি কার? উত্তর: অ্যারিস্টটল।প্রশ্ন: রাষ্ট্রের উপাদান কী? উত্তর: জনসমষ্টি।প্রশ্ন: রাষ্ট্রের অপরিহার্য কাজ কী? উত্তর: দেশরক্ষা।প্রশ্ন: কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত?উত্তর: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ।প্রশ্ন: কে সরকারের আধুনিক শ্রেণীবিভাগ করেছেন? উত্তর: ম্যাকাইভার।প্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?উত্তর: সংসদীয়।প্রশ্ন: গণতন্ত্রের ভিত্তি কী? উত্তর: জনমত ও সাধারণ নির্বাচন।প্রশ্ন: কে রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন?উত্তর: অধ্যাপক গার্নার।প্রশ্ন: রাষ্ট্রের দর্পণ কী? উত্তর: সরকার।প্রশ্ন: গণতন্ত্র জনগণের কী? উত্তর: সরকার।প্রশ্ন: রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কে রাষ্ট্র পরিচালনা করে? উত্তর: সরকার।প্রশ্ন: ভূখণ্ড বলতে কী বোঝো? উত্তর: কোনো রাষ্ট্রের জলভাগ, স্থলভাগ ও আকাশসীমাকে বোঝায়।প্রশ্ন: সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশত্রুর নিয়ন্ত্রণমুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।’—উক্তিটি কার? উত্তর: গার্নারের।প্রশ্ন: ‘রাষ্ট্র এমন একটি সংগঠন যা জনসাধারণকে সামাজিক কল্যাণ সম্বন্ধে জ্ঞানদান করে।’—উক্তিটি কার? উত্তর: অধ্যাপক লাস্কির।প্রশ্ন: ‘কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।’—উক্তিটি কার?উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের।প্রশ্ন: বাংলাদেশ সরকারের মূল স্তম্ভ বলা হয় কাকে?উত্তর: প্রধানমন্ত্রীকে।প্রশ্ন: কল্যাণমূলক রাষ্ট্র কী? উত্তর: জনগণের কল্যাণে নিয়োজিত রাষ্ট্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল